| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্পৃশ্য স্বপ্নশিখর
জীবনটা একটা সমীকরন। জীবনের এই অদ্ভুত সমীকরন গুলো ভুল সূত্রে মেলাবার চেষ্টা করে বার বার ব্যার্থ হই ! কিন্তু তবু চেষ্টা করে যাচ্ছি মিলাবার তাই এইখানে আগমন।
ছেলেটার সিগারেটে ধোঁয়া উড়িয়ে মেয়েটার কথা চিন্তা করছে।তখন ঠিক দুপুর।
মেয়েটা হয়তো তার সংসার সামলাচ্ছে।
সম্ভবত তরকারি রান্না করছে।সদ্য রান্না করা তরকারির ধোঁয়া উঠছে হয়তোবা ।
.
কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা হঠাৎ অন্যের হয়ে যায়।
মেয়েটা এখনো ছেলেটাকে ভালবাসে।
কখনো যদি ছেলেটার নামের মতো কারো নাম শুনে তখন মেয়েটা আঁৎকে উঠে ভাবে, "ও নয়তো?"
পৃথিবীটা গোল।ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন দেখা হয়ে যাবে ছেলেটার সাথে।ছেলেটা হয়তো দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইবে।মেয়েটা শক্ত কন্ঠে জিজ্ঞেস করবে, "কেমন আছো?"
ছেলেটা হয়তো কিছু বলবে, নয়তো বলবে না।
মেয়েটা অপরাধীর মতো ছেলেটার চলে যাওয়া দেখবে।
বাসায় ফিরে বালিশ ভেজাবে।
এরপর আবার সে সংসার সামলাতে ব্যাস্ত হয়ে যাবে।
মেয়েটার রান্না করা তরকারির ধোঁয়া উড়বে…
আর ছেলেটার হাতের সিগারেটটার ধোঁয়া উড়বে এবং উড়তেই থাকবে……
২|
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬
হাসান নাঈম বলেছেন: এটাইতো হওয়ার কথা।
প্রেমের স্বার্থকতাতো মিলনে নয় বরং বিরহে।
এ'জন্যইতো লাইলী মজনু, রমিও জুলিয়েট, দেবদাস পার্বতি - কারই মিলন হয় নাই।
বাস্তব জীবনের নায়ক কাজী নজরুলও নার্গিসকে বিয়ে করেন নি - বরং সেই বিরহের প্রেরণা থেকে বহু কালজয়ী গান রচনা করে গেছেন।
সুতরাং প্রেমের শুরুতেই সবার বিরহের জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ সেটাই প্রেমের সাভাবিক পরিনতি।
৩|
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৮
অস্পৃশ্য স্বপ্নশিখর বলেছেন: অনেক অপূর্ণতা তো জীবনও কেড়ে নেয়??
৪|
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯
অস্পৃশ্য স্বপ্নশিখর বলেছেন: হুম @হিমু ভাইয়া ![]()
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৭
হন্টক হিমু বলেছেন: এমনই হয়!