| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্পৃশ্য স্বপ্নশিখর
জীবনটা একটা সমীকরন। জীবনের এই অদ্ভুত সমীকরন গুলো ভুল সূত্রে মেলাবার চেষ্টা করে বার বার ব্যার্থ হই ! কিন্তু তবু চেষ্টা করে যাচ্ছি মিলাবার তাই এইখানে আগমন।
ধূমপান-মদ্যপান কখনওই মানুষের দুঃখ-দুর্দশা হ্রাস করতে পারে না। এটা তো আর বাংলা সিনেমা না যে মনের দুঃখ বেদনা দূর করার জন্য শার্টের বোতামগুলো খোলা রেখে হাতে একটা কাঁচের বোতলে কিছু সাদা বীর্যসদৃশ বস্তু নিয়ে এলোপাথাড়ি হাঁটবো আর কষ্টগুলো চাপা দেবার ট্রাই করব....!!
এটা বাস্তবতা, আর এখানে কোনোকিছুই আবেগ দিয়ে চলে না। সবকিছু যুক্তিনির্ভর।
সুতরাং আজকের পর থেকে যে ধূমপায়ী অথবা মদ্যপায়ী আপনাকে বলবে যে সে মনের জ্বালা মেটানোর জন্য এসব খায়; আপনি চোখ বন্ধ করে তাঁর কথা অবিশ্বাস করতে পারেন...
তবে হ্যাঁ, আমি এখানে একটু তরলের ব্যাপারটা বাদ দিয়ে শুধু ধূমপানের কথাটাই বলে রাখি । সিগারেট খেলে আসলে লাভের লাভ বা ক্ষতির ক্ষতি যেটা হয় তা হল, মিনিট দশেকের জন্য আমার স্নায়ুবিক অবস্বাদ অনুভূত হয়। যেটা কিনা স্নায়ুকলাকে নিউরোনে সিগন্যাল পাঠাতে বাঁধা দেয়। ফলশ্রুতিতে আক্কেল মাড়ির দাঁত উঠার মত চরম ব্যাথাও সাময়িক লাঘব হয়। ও হ্যাঁ! আরেকটা কথা- রক্তের সাথে নিকোটিন মিশ্রিত হয়ে যাবার দরুন খানিককাল মাথা ঝিমঝিম করে। এই আর কি!
পরিশেষে বলা যায়, ধূমপান অথবা মদ্যপান কখনওই মনের কষ্ট কমাতে পারে না। যেটা পারে তবে সেটা নিতান্তই শারীরিক....
২|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩
অস্পৃশ্য স্বপ্নশিখর বলেছেন: জ্বী বুঝেছেন , যা হয় সাময়িক শারীরিক প্রশান্তি এছাড়া কিছুরই নয়! ধন্যবাদ ![]()
৩|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:১১
বিজন রয় বলেছেন: ঠিক ঠিক।
৪|
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
অস্পৃশ্য স্বপ্নশিখর বলেছেন: হুম ![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৩
মহা সমন্বয় বলেছেন: মদ্যপান সমায়িক মনের কষ্ট দূর করে এটা অস্বীকার কারার উপায় নেই।
আর ধুমপান? কোন কষ্ট দূর করে না এটা শ্রেফ ভূয়া কথা।
তাহলে মানুষ ধুমপান ক্ষতিকর জেনেও ধুমপান করে কেন? এর পিছনে অনেক কারণ আছে।