নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নপূরণের পথ বদলে গেলেও সামনে এগোনোর দৃঢ়তা যেন না হারায়...

আদনান সাইদি

স্বপ্ন দেখতে ভালোবাসি, দেখাতেও...

আদনান সাইদি › বিস্তারিত পোস্টঃ

এ দেশে আদৌ তনু হত্যার বিচার কি হবে?

২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১



মেয়ে তো সবার ঘরেই আছে, সেই আদরের মেয়ে যদি এই রকম নির্মমতার শিকার হয়, তাহলে মা-বাবা, ভাইবোন হিসেবে আপনাদের কেমন লাগবে? আমাদের দেশে আইন আছে কিন্তু বিচার নেই। সবলের জন্য বিচার, আর দুর্বলের জন্য অবিচার! তবে এই ঘটনার বিচার না হলে, আমাদের মেয়েদের অবস্থা আরও করুণ হবে!

এ ধরনের ঘটনা ঘটে, আমরা কিছুদিন আহা, উহু করি, তারপর সব ভুলে যাই, নতুন কোনো ঘটনা বা দুর্ঘটনা আমাদের মনোযোগ কেড়ে নেয়। এই দেশে সোহাগী হত্যার বিচার হবে না, এটাই নিয়তি।

সামাজিক অবক্ষয়, সরকারের অকার্যকারিতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অসততা দেশকে এ পর্যায়ে ঠেলে দিয়েছে। একজন সোহাগী না, এভাবে চলতে থাকলে হাজারটা সোহাগীর দেশে পরিণত হতে আর বাকি নেই। প্রতিটি এলাকাতে রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় উঠতি বয়সী ছেলেরা অপরাধ করে চলেছে।

এরা পড়ালেখা, কাজকর্ম কিছুতে নেই। ছিঁচকে ছিনতাই, চাঁদাবাজি, মাদক নিয়ে ব্যস্ত থাকে। যে কয়টা ঘটনা পত্রিকায় আসে, সেগুলো নিয়ে আমরা সর্বোচ্চ দুঃখ প্রকাশ করি আর বাকিগুলো আড়ালেই থেকে যায়। ঘটনার মূলে কি কেউ হাত দেবেন?

প্রত্যেক ধর্ষকই কোনো না কোনো পরিবারের সদস্য। ধর্ষককে ভাই বা সন্তান হিসেবে না দেখে ধর্ষক হিসেবে দেখুন। তাকে আইনের হাতে তুলে দিন। বিচারের ব্যাপারে সহায়তা করুন। বাচ্চাদের ছোটবেলা থেকেই নৈতিকতা শিক্ষা দিন। তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্মকে আর ধর্ষণের প্রতিবাদ করতে হবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

শামীম সুজায়েত বলেছেন: ইয়াসমিনের সাথে কি তোমার দেখা হয়েছে তনু ?
দিনাজপুরের ইয়াসমিন।

সেই কুড়িটি বছর আগে
রাষ্ট্রের পোশাকধারী রক্ষকদের পৈশাচিক উন্মাদনায় নির্মম মৃত্যু,
বারুদের মত ছড়িয়ে যায় গোটা দেশ ।
রক্তে বীর্যে ভেজা ”স্যালোয়ার”
ফিরে আসে জাগ্রত নারীর প্রতিকী পতাকা হয়ে।
জনতার চেতনার আকাশে উদিত হয়
মানবতার সূর্য্য ” ইয়াসমিন।”
প্রচন্ড আলোড়নে খসে যায়,
বিবেকহীনতার আবরণে ঢাকা
তামিলপালনকারী কর্তাব্যক্তিদের
”অপ-শাসন।”

সেই কুড়িটি বছর আগে, তোমারই মত যন্ত্রণা নিয়ে তনু,
চলে যায় অবুঝ ইয়াসমিন, না ফেরার দেশে

২| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ছাসা ডোনার বলেছেন: যেখানে অপরাধ করলে সহজেই ছাড় পাওয়া যায়, সেখানে তো অপরাধীদের দৌরাত্তই বেশী। যতদিন না আমাদের আইনশৃন্খলা বাহিনী সঠিকভাবে আইন প্রয়োগ করবে অপরাধীরা অপরাধ করেই যাবে।

৩| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার এই লেখার শিরোনামের উত্তর হলো 'না।'

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৫

আদনান সাইদি বলেছেন: কি হলে ভালো হতো বলেন আমি ইডিট করে দিচ্ছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.