| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদনান সাইদি
স্বপ্ন দেখতে ভালোবাসি, দেখাতেও...
পরীক্ষার সময় একটু সচেতনতা অবলম্বন করে চললেই আশানুরূপ ফলাফল অর্জন করা সম্ভব!
বাংলাদেশের প্রেক্ষাপটে ফেব্রুয়ারী থেকে জুন মাস পর্যন্ত এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ধুম লেগেই থাকে। অপরদিকে ফেসবুকের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো বর্তমান প্রজন্মের কাছে একরকম নেশার মত দাড়িয়ে গেছে।
অবস্থা এমন পার্যায়ে দাড়িয়ে গেছে যে, শিক্ষার্থীরা এসব ওয়েবসাইট-কে তাদের পড়ালেখার ওপর স্থান দেয়। এর জন্য আমাদের প্রযুক্তি অনেকটা-ই দায়ী যা, পৃথিবীকে নিয়ে এসেছে আমাদের হাতের মুঠোয়।
তবে একটু সাবধানতা অবলম্বন করলেই এসব নেটওয়ার্কিং সাইট ব্যবহারে লাগাম টানা সম্ভব হবে। অন্তত পরীক্ষা চলাকালীন সময়ে তো অবশ্যই! নয়তো পরীক্ষার হলে গিয়ে হয়তো ফেসবুকের বন্ধুদের সাথে যেসব চ্যাটিং করা হয়ে থাকে তাই লিখে আসবে।
ফেসবুক ব্যবহারের জন্য সময় ঠিক করে নিন! অন্তত পরীক্ষার চলার সময়কালীন:-
আমাদের অনেকের অভ্যাস আছে সময় অসময়ে সোশ্যাল নেটওয়ার্কিং (ফেসবুক, টুইটার, ইনস্টগ্রাম, হ্যোয়াটঅ্যাপস, ভাইবার, স্কাইপ, ইত্যাদি...) তে ঢুকে যাই। এ অভ্যাসটি পাল্টাতে হবে। নেটওয়ার্কিং এর জন্য ফেসবুকের তুলনা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে তাতে যেন পড়ালেখার কোন বিঘ্ন না ঘটে। তাই ফেসবুক ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় বেছে নিতে পারেন।
অবশ্যই মনে রাখতে হবে, “পড়ার ফাঁকে ফেসবুক, ফেসবুকের ফাঁকে পড়া নয়!”
এর অর্থ হলো পড়ালেখাকে আপনার সর্বাধিক গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, কৃত্রিম জীবন থেকে সত্যিকারের জীবন অধিক গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পড়াশোনার চাপে একঘেয়েমি কাটাতে ফেসবুকে যেতে পারেন। তবে তা যেন ১০-১৫ মিনিটের এর অধিক না হয়!
এ সময় গেম খেলা থেকে দূরে থাকুন। বিভিন্ন Addicted Game যেমন- “Vice City” , “Mafia Wars” "Bike Race" গেমগুলো খেলা থেকে একটু বিরত থাকুন! কখন যে আপনার বরাদ্ধকৃত ১০ মিনিট ১ ঘন্টায় পরিণত হবে তা টেরও পাবেন না।
অনেকতো বিনোদন হলো এবার পরীক্ষার সময় পড়ার কাজে ফেসবুক ব্যবহার করুন!
ফেসবুক সামাজিক যোগাযোগের পাশাপাশি বিনোদনের একটি মাধ্যম বটে। কিন্তু ফেসবুক যে অনেক সময় পড়ালেখার জন্যও সাহায্যকারী হিসেবে কাজ করে তা কি আপনি জানেন কি?
আপনি আপনার পড়ালেখার বিভিন্ন বিষয়ের উন্নয়নের জন্যও ফেসবুক ব্যবহার করতে পারেন। ফেসবুক গ্রুপ ব্যবহার করে আপনি আপনার পড়াশোনার বিষয়বস্তু অপরের সাথে শেয়ার করতে পারেন।
তাছাড়া ফেসবুকের কিছু এপ্লিকেশন আছে যেগুলো আপনাকে বিষয়ভিত্তিক শিক্ষার ব্যাপারে সাহায্য করতে পারে। যদি আপনার Philosophy (দর্শন) বিষয়ে পরীক্ষা থেকে থাকে তবে আপনি এই Application টি ব্যবহার করতে পারেন। এছাড়া রয়েছে - IQ Test, IQ test (Advance) Language Exchange, Goodreads books , Veechi .
উপরের এপ্লিকেশন অথবা সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত বলার চেয়ে নিজে নিজে ইনস্টল করে দেখুন। তাই আপনাদের নিজ দায়িত্বে অ্যাপসগুলো দেখার অনুরোধ রইলো!
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
আদনান সাইদি বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই
২|
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯
বিজন রয় বলেছেন: পড়াকালীন আবার কিসের ফেসবুক?
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
আদনান সাইদি বলেছেন: একটানা পড়তে পড়তে একঘেয়েমী হয়ে যায়! তাছাড়া ফেসবুকের মাধ্যেমেও পড়াশুনা করা যায়!
৩|
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১
অগ্নি কল্লোল বলেছেন: বর্তমানে পড়ালেখার যে অবস্থা............।
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
আদনান সাইদি বলেছেন: খারারপ কিসের?
৪|
০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮
চাঁদগাজী বলেছেন:
"পরিক্ষার সময় একটু সচেতনতা অবলম্বন করে চললেই আশানুরূপ ফলাফল অর্জন করা সম্ভব! "
ভালো ফলাফল কিছুই দিচ্ছে না; আমাদের দরকার আসল ছাত্র, পরীক্ষায় ভালো করার লোকের অভাব নেই।
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
আদনান সাইদি বলেছেন: তাও ঠিক!
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
হাবীব কাইউম বলেছেন: গণসচেতনতামূলক পোস্ট। ধন্যবাদ।