নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নপূরণের পথ বদলে গেলেও সামনে এগোনোর দৃঢ়তা যেন না হারায়...

আদনান সাইদি

স্বপ্ন দেখতে ভালোবাসি, দেখাতেও...

আদনান সাইদি › বিস্তারিত পোস্টঃ

বন্ধু!

০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০


আমার জীবনে কিছু কিছু মানুষ আছে যাদের কখনওই ভোলা যাবে না!
তাদের নাম দিলাম বন্ধু (যদিও আমার থেকে বয়সে সিনিয়র)। কিন্তু তারা যে আমাকে এত ভালবাসে আমি তা কখনই বুঝতে পারিনা। না হলে বিপদে-আপদে পাশে থাকবে কেন??

সমস্যার সম্মুখিন হলে ডাকলেই দেীড়ে আসে কি হয়েছে জানার জন্য।
আরিফ ভাই তুমি এত্ত ভাল কেন রে?? মাঝে মাঝে তোমাকে দেখে অবাক হই যে, এখনকার যুগে ভাই-ভাইয়ের পাছায় আইকাআলা বাঁশ দেওয়র জন্য রেডি থাকে! তাহলে ওরা কোথায় আর ভাই তুমি কোথায়? !! দোয়া করি তুমি যেন আজীবন এমন ই ভালোবেসে যাও। আসলে তোমাকে নিয়ে বলা শুরু করলে শেষ হবেনা।

আর রাজু মাম,নাঈম মামা,বিপ্লব খান তাদের কথা তো না বললেই নয়। সব সময় যেন তাদের বন্ধুর মতো ভেবেছে, যাতে সবসময় সবকিছু শেয়ার করতে পারি তাদের সাথে। এই রকম একটা সিচিউশন তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে! কারন কোন সময় কোন কিছু বলতে ইতস্তবোধ করি না, নিজের আপনজন মনে করে বলে ফেলি।

এরা আমার ভালো থেকে শুরু করে খারাপ পর্যন্ত সব কিছু বুজতে পারে। কিসের জন্য খারাপ থাকে তাও প্রায় সময়ই উপলব্দি করতে পারে। এই জন্যই তো আমিও তাদেরকে এতটা স্নেহ করি।

আর বিশেষ করে ঢাকায় আইসা কি পাইছি আর কি পাবো তা আমার জানা নেই, তবে কিছু দুরদুরান্তের বন্ধুর মতো কিছু ভাইব্রাদার পেয়েছি (আসিক,রাজু), এদেরকে নিয়ে দিনের বিশেষভাগ সময়ই কেটে যায়। এরা না হলে ক্যামনে সময় কাটাতাম ভাবতেও কষ্ট লাগে। আসলেই অপরিচিতদের সাথে পরিচিত হয়ে মিলেমিশে থাকার মজাটাই আলাদা।

সর্বশেষে যে দুষ্টটার কথা না বলে আর পারছিনা (না বললে হয়তো অভিমান দুই এক মাসেও ভাঙ্গবে না) সেই ছোট্রবেলা থেকে একসাথে বেড়ে উঠেছি আর আর এখন কত্তবড় হয়েছি তাই না। একসময় সবকিছুতেই জগরা লেগেই থাকতো, টোকাটুকি থেকে শুরু করে মারামারি কত কিছুই না করতাম।
লেখাপড়া থেকে শুরু করে যেন সবকিছুতেই কারাকারি লেগেই থাকত। সেই সময়গুলো আজ অনেক মিস করছি।

আর স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সবাকেই আমি অনেক মিস করি, কিন্তু সময় করে কাউকেউ ফোন দেওয়া হয় না এমনকি ফেসবুকেও চ্যাটিং করা হয় না তাই আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

শায়মা বলেছেন: তোমার বন্ধু জীবন সফল হোক ভাইয়া!!!!!!!:)

বন্ধু না থাকলে তো আমরা গান গাই......


ধর বন্ধু আমার কেহ নাই!!!!!!!!!!!!!:(

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫

আদনান সাইদি বলেছেন: ধন্যবাদ আপু!

২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

বিজন রয় বলেছেন: সুন্দর।
++

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫

আদনান সাইদি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.