নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

পথ পৃথিবীর মুখে বসন্তের দাগ

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬





দু’একটা অবাধ কামিনীফুল, টুকে রাখে
হেমন্তের পাহারাদার



১

এবং বেদেনীর ভাষা দু’একটা অবাধ কামিনীফুল। এই যেমন ঝরে পড়লে, ভাঙা ফুলদানিও কান্নার মতো শোনায়। তুমি ভেবেছিলে: হেমন্ত পাহারা দেয়া লোকটা— তোমাকে পাখিদের ভাষা শেখাবে; সে তোমাকে শেখালো খাঁচা। শেখালো, ফেলে যাওয়া বাড়ি ভরে সারাজীবন উথলে ওঠে উঠোন। কেননা, যে ফিরে আসে, সে কখনও চলে যায়নি।

অথচ ঘরপোড়া মানুষের কাছে, খাঁচাও পাখির মতো আনন্দের—


২

পুরনো লাল ডাকবাক্সটিও মানুষ হতে চেয়ে
নিজের মধ্যে জমিয়ে রাখে—

অজস্র কথা!


৩


তোমার মুখ ধোয়া জলের বিরহে, গলা শুকিয়ে আছে কলতলার—



পথ পৃথিবীর মুখে বসন্তের দাগ
শুভ্র সরকার
চন্দ্রবিন্দু প্রকাশন
প্রচ্ছদ স্বেয়তী সাহা
নামলিপি সম্বিৎ বসু

যেখানে পাওয়া যাবে...
ঢাকা: চন্দ্রবিন্দু, স্টল ৬০৭, লিটলম্যাগ স্টল ১২৯, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমী গ্রন্থমেলা।
চট্টগ্রাম: চন্দ্রবিন্দু, স্টল ১২১, জিমনেশিয়াম মাঠ, চট্টগ্রাম।
পাবনা: চন্দ্রবিন্দু, স্টল ১৩, টাউন হল, পাবনা।
সিলেট: জসিম বুক হাউস, স্টল ২৩ ও ২৪, শহীদ মিনার প্রাঙ্গন।
খুলনা: বঙ্গলিপি প্রকাশনী, স্টল ৮৬ ও ৮৭।

রকমারি: Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬

নেওয়াজ আলি বলেছেন: বেশ, ভালো

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস, ভাই

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: বইমেলা শেষ হলে জানাবেন। বইটার কাটতি কেমন গেছে? মানুষ কে কি মন্তব্য করেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বইয়ের কাটতি আমার কনসার্ন না, প্রকাশকের। আর মন্তব্যের ক্ষেত্রে, অন্যেরটা জানার পাশাপাশি নিজেরটা জানানোর চর্চা আমাদের শুরু করা উচিত।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

সোহানী বলেছেন: কোন এক সময় সংগ্রহ করবো অবশ্যই.........

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস, আপু

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন: আপনার লেখাগুলো সত্যি অন্যরকম।
মুগ্ধতা।
শুভকামনা রইলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস ইসিয়াক

৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০২

খায়রুল আহসান বলেছেন: ৩ নম্বরটা খুব ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.