নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন কিছু

হোসেন আল-আমিন

হোসেন আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

আইসিসির সকল টুর্নামেন্টে ভারতের বাছাই পর্বে খেলা বাধ্যতামূলক করা হোক !!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

বানিজ্যিক দিক বিবেচনা করে একদিনের বিশ্বকাপ দশ দলের করার পক্ষেই থাকছেন আইসিসির প্রধান নির্বাহী, “প্রথম কারণ হল একদিনের ক্রিকেট চালুর উদ্দেশ্যই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়া। আর সত্যি কথা বলতে দ্বিতীয় কারণটা বানিজ্যিক। (এই ফরম্যাটে গ্রুপ পর্বে অংশগ্রহণকারী দশ দলের প্রত্যেকে একে অপরের সাথে খেলার সুযোগ পাবে।) একটা টুর্নামেন্টে যদি ভারতের মতো একটা দলের ন্যূনতম নয়টা ম্যাচ নিশ্চিত করা যায় তাহলে সেটা অবশ্যই বানিজ্যিক লাভের পরিমাণও বাড়িয়ে দেবে। আর ওই লাভের অংকটা তো ব্যয় হবে সহযোগী সদস্যসহ আইসিসির সব সদস্য দেশের ক্রিকেট কল্যাণেই।”

ক্রিকেট এর প্রধান উদ্দেশ্য যদি বাণিজ্যিকীকরণ হয়ে থাকে তবে আইসিসির (ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল) সকল টুর্নামেন্টে ভারতকে বাছাই পর্বে খেলা বাধ্যতামূলক করা হোক!! প্রয়োজনে মূল পর্বে তাদের জন্য একটি বিশেষ কোটা রাখা যেতে পারে কেননা ভারত যদি কোন কারনে মূল পর্বে উঠতে না পারে তাহলে এই কোটা পদ্ধতিতে তাদের মূল পর্বে উঠানো হবে!!

যদি ভারত বাছাই পর্ব খেলে তাহলে আইসিসির আরো বেশি লাভ হবে!! আইসিসির তহবিল ফুলেফেপে উঠবে!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪১

বিজন রয় বলেছেন: হা হা হা তা যা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.