| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়
খন্দকার সাইফুর রহমান আরিফ
সময় বলে দেয় কি তার মানে;
সময়ই সবথেকে ভালো জানে,
কতো সভ্যতার সাক্ষ্য হয়ে আছে,
কতো ইতিহাস জমা তার কাছে,
কতো রাজা ভিখারি হওয়ার গল্প;
কলংকের ইতিহাসও নয় অল্প
বহতা নদীর মতন সে বহমান;
সবুর করার ফুসরত কই তার,
স্বীয় কার্যে সে বড়ই নিষ্ঠুর,
স্বপ্ন ভেঙ্গে করে চুরমার;
আশা ভাঙ্গাতেও পটু সে,
কোন কিছুতেই টলে না যে।
সে ক্ষমতাবান মহা মহিষাসুর;
তার বক্ষেই বিরাজমান অসুর,
কতো শত করুন কাহিনীর দ্রষ্টা,
কোটি কোটি আনন্দ বেদনার স্রষ্টা,
সে সব ভাঙ্গে সেই আবার গড়ে,
সব সাক্ষী হয়ে বক্ষে ধারণ করে।
দোষ কি তাকে দেব বলো?
নিয়তিতেই বাঁধা সব হলো,
শুধু অধিকার থাকে দেখার;
কিছু নাই যে তার করার,
তবু মোরা অকারণে তাকে দোষি;
অবলিলায় তার গলায় পড়িয়ে দেই
নিষ্ঠুর ভয়ংকার নামের ফাঁসি।
এ যে মোদের সোপার্জিত পাপের ফল;
সেটা অতীতেও কে কখন মেনেছে বল?
হয় সময়ের ঘারে দোষ নয়তো নিয়তি,
আত্ম শুদ্ধির নাই কোন প্রচেষ্টার আকুতি,
আসল সমস্যা তো ভাই ওখানেই;
নিজেদের দোষ কজনেই বা মানে,
যদি মেনে নিতো সময় মুক্তি পেত;
আর নিজেদেরও আত্ম শুদ্ধি হতো।
©somewhere in net ltd.