| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাব্য কথায় শান্তি খুঁজি
খন্দকার সাইফুর রহমান আরিফ
মনটা যখন বেজায় ভার;
কিছু ভালো লাগে না আর,
অন্য কিছু জ্বালা ধরায় যখন;
কবিতায় শান্তি খুঁজি তখন,
বুকের জমাট নিরেট আঁধার;
পাষাণ ভেদি কাটবে আবার,
পাজর ভাঙ্গার মর্মগাঁথায়
কেটে যাবে কাব্য কথায়।
বারংবার শান্তি খুঁজি;
পাথর কেটে গেলো বুঝি,
চোখের কোণে শ্রাবণধারা,
উথাল পাথাল জীবনহারা,
একটি জীবন বইবার ভার;
মাঝে মধ্যেই খেই হারাবার,
সম্ভাবনার খোলা দ্বার,
কাটবে কি আর সকল আঁধার?
তবু আশা উঁকি মারে;
বেঁচে থাকি তারি তরে.
কেটেই যাবে সকল আঁধার;
ভেঙ্গে সকল মৌনতার,
আনন্দধারা বইবে জানি;
সুখি হবে জীবন খানি।
২৫/১০/২০২২
ঢাকা।
©somewhere in net ltd.