নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনচেত একজন কবি ও লেখক। লিখতে এবং অন্যের লেখা পড়তে ভালোবাসি। ভীষণ ভ্রমণ পিপাসু সময় পেলেই ঘুরতে বের হই। অবসরে মুভি দেখি এবং বই পড়ি।

খন্দকার সাইফুর রহমান আরিফ

খন্দকার সাইফুর রহমান আরিফ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ গল্পটা আমাদেরই।

২৫ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০৩

গল্পটা আমাদেরই
খন্দকার সাইফুর রহমান আরিফ

এ গল্পটা অতি সাধারণ;
নেই কোন চাকচিক্য,
রং বে রংয়ের বাড়াবাড়ি,
অথবা সম্পদের কাড়াকাড়ি।
এখানে নুন আনতে পান্তা ফুরায়;
উজান বাতাসে প্রাণটা জুড়ায়,
সাত সকালে পান্তা লংকা;
সাথে একটু পিয়াজ হলে;
খাওয়ার বহর যায় যে বেড়ে।

দুপুর রোদে মাঠের পরে;
ছেলের হাতের বাটি খুলে,
ভাতের সাথে গরম ডালে;
সাথে ভর্তা ভাজি যাই মিলে,
উদোর পূর্তি তাতেই শান্তি;
ভেঙ্গে দিয়ে শত ক্লান্তি।

সন্ধে বেলায় কুপির আলোয়;
মাছ মাংশ নাই বা হলো,
শাকের ভেতর মরিচ ডলে;
চাটুম চুটুম খেয়ে নিয়ে,
এক ঘুমুতে রাত বিভোর;
প্রভাতের কাজের খোঁজ।

এখানে পাহাড় নাই,
নদী নাই নাই সমুদ্র;
এখানে নিয়ন বাতির আলো নাই,
ভরা জোঁসনা আছে,
অমাবশ্যার অন্ধকার আছে,
পেটের ক্ষুধার জ্বালা আছে,
ভালোবাসায় বারণ আছে,
অযতনে মরণ আছে।

এখানে কথায় কথায় হাতাহাতি;
একটুতেই চোখের জলে মাখামাখি,
এখানে বিচ্ছেদ আছে বিবর্ণ রঙ্গে;
মিলন আছে কতোই না ঢঙ্গে.
এ যে আমাদেরই গল্প;
এ গল্পের শুরু আছে শেষ নাই।

০৬/১০/২০২২
ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.