নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনচেত একজন কবি ও লেখক। লিখতে এবং অন্যের লেখা পড়তে ভালোবাসি। ভীষণ ভ্রমণ পিপাসু সময় পেলেই ঘুরতে বের হই। অবসরে মুভি দেখি এবং বই পড়ি।

খন্দকার সাইফুর রহমান আরিফ

খন্দকার সাইফুর রহমান আরিফ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আমার একটা তুমি চাই

২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৫

আমার একটা তুমি চাই
খন্দকার সাইফুর রহমান আরিফ

একলা আমি একলা তুমি;
একলা জনম ভর,
মিছে মায়ায় ঘর বাঁধি;
জন্ম জন্মান্তর।

মায়ায় ভরা জগতটাকে;
ভালোবেসে আটকে রেখে,
হয়েছে জয়ী কে কবে?
নশ্বর এই জগতটাতে;
মিছে মায়ার বাঁধন এঁটে
সারাটা জীবন কে রবে?

তবু যখন একলা থাকি;
মনের মাঝে অচিন পাখি,
ডেকেই চলে নিরবোধি,
পায়ের আওয়াজি এই শুনি;
মনে মনে স্বপ্ন বুনি,
বুকের কোণে বারংবার,
সাইরেন যে বাজে আমার।

অনুভবে খুজি আমি;
পাশে বুঝি আছো তুমি,
আমার একটা তুমি চাই;
তোমারও কি আমায় চাই?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.