নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনচেত একজন কবি ও লেখক। লিখতে এবং অন্যের লেখা পড়তে ভালোবাসি। ভীষণ ভ্রমণ পিপাসু সময় পেলেই ঘুরতে বের হই। অবসরে মুভি দেখি এবং বই পড়ি।

খন্দকার সাইফুর রহমান আরিফ

খন্দকার সাইফুর রহমান আরিফ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দাম দিতে চাও

৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৬

দাম দিতে চাও
খন্দকার সাইফুর রহমান আরিফ

বুকের জমিন বেঁচে দেব;
কিনতে কি চাও?
জমিন নিলে হৃদপিন্ডটাও,
একদম ফ্রি দেব-
দাম দিতে চাও?
হাকাও তবে-
ইচ্ছে যতো;
মনের মতো।

ফোঁটা ফোঁটা রক্ত নেবে?
নিশি গভীর হলে পরে-
চুষে নিও এক চুমুকে,
মাংস কেন বাকি রবে?
তাও নিয়ে নাও;
দাম দিতে চাও?
হাকাও তবে-
ইচ্ছে যতো;
মনের মতো।

সবি নিলে,
হাড় নেবে না?
করবে কি তা,
তাও জানো না?
পাঁজরের হাড় দিয়ে;
দিবা নিশি মনের সুখে,
ধিতাং ধিতাং তাল বলে;
ডুগডুগি সুর তুলে,
তাও নিতে চাও?
নাও নিয়ে নাও,
দাম দিতে চাও?
হাকাও তবে-
ইচ্ছে যতো;
মনের মতো।

চুল দাঁত আর ত্বক তবে
তারাই কেন বাকি রবে?
তাও নিতে চাও?
দাম দিয়ে যাও,
হিরে মোহর বদল দিবে,
ঐ দামে কি এসব মেলে?
দামের মতো দাম যদি পাই
তবেই এসব বেঁচতে যে চাই
কিনতে চাও?
ভেবে জানাও,
দাম দিতে চাও?
হাকাও তবে-
ইচ্ছে যতো;
মনের মতো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.