| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রাঙ্গিয়ে যাও
খন্দকার সাইফুর রহমান আরিফ
অনেক হতাশার মাঝে;
আশা বেঁচে থাকে,
পত্র পল্লবের ন্যয় চাহিদারা,
দিন দিন বাড়তেই থাকে,
তবু জীবন কাটছে হেতা;
যখন যেমন যথাতথা।
তুমি এসে জাগিয়ে দিয়ে যাও;
পুব আকাশের রবি হয়ে,
ভরা পূর্নিমার চাঁদ হয়ে,
মধ্য রাতের ঘুম হয়ে,
অন্ধকারের আলো হয়ে,
বসন্তের বাতাস হয়ে,
শ্রাবণের বর্ষা হয়ে,
শরতের কাঁশফুল হয়ে,
শান্তির পরশ বুলিয়ে দিয়ে যাও;
এসো তবে মন রাঙ্গিয়ে যাও।
সব হতাশা কেটে যাবে;
নতুন আশা জেগে রবে,
কাটবে ঘোর অনামিশা;
পূরণ হবে মনের আশা,
তোমার ছোঁয়ায় রং লাগবে,
অন্ধকার সব কেটে যাবে,
আসবে আবার সুখের দিন
জীবন হবে রঙ্গে রঙ্গিন।
৩০/১০/২০২২
ঢাকা।
©somewhere in net ltd.