| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতৃপ্ত হৃদয়ের আর্তনাদ
খন্দকার সাইফুর রহমান আরিফ
চারিপাশে সুনসান নিরবতা;
শুধু রাত জাগা এক ফালি চাঁদ,
মেঘের সাথে লুকোচুরি খেলা;
থেকে থেকে ঝিঁঝিঁ পোকার ডাক,
একলা আমি নির্ঘুম রাতে
বারান্দাতে পায়চারি,
জেগে করছি অতীত স্মৃতি মন্থন,
কতো ভুলে ভরা জীবন;
একটু করিলে যতন,
হতো কি এমন?
কিছু ভুল ছিলো যে আমার;
কোন ভুল কি ছিলো না তোমার?
সবই ছিলো অল্প বয়সের খেয়াল;
একটু যদি হতাম সহনশীল,
আজ কি দেখতে হতো
এ দিন?
তুমি ও কি কষ্টে আছো,
এমন অতৃপ্ত বাসনা নিয়ে?
নাকি বেশ সুখেই আছো,
গিয়েছো আমায় চিরতরে ভুলে?
একটু যদি মানিয়ে নিতেম;
কতোই না সুখি হতেম।
সংসার আজ ভরা হতো,
একা একা কে থাকতো?
অতৃপ্ত হৃদয় কি এমনি করে,
করতো আর্তনাদ?
আমরা দুজনে কুহু ও কুজনে
সাজাতাম সুখের এ ঘর।
৩১/১০/২০২২
মহাখালী,
ঢাকা।
৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৬
খন্দকার সাইফুর রহমান আরিফ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২|
৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম সামুতে
উপরের মন্তব্য ফলো করেন
০১ লা নভেম্বর, ২০২২ সকাল ৭:৫৭
খন্দকার সাইফুর রহমান আরিফ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সামুতে স্বাগতম আপনাকে।
- অন্যদের পোস্ট দেখুন, পড়ুন, মন্তব্য করুন।