| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link
পঞ্চগড় এলাকায় ৪ টা লাউ বিক্রি হচ্ছে এক টাকায় ! ইত্তেফাকের মত প্রতিষ্ঠিত সংবাদপত্রে আসা এ সংবাদ অসত্য বা অতিরঞ্জিত না হলে বিষয়টা একেবারে উড়িয়ে দেয়ার মত না।
দেশের প্রত্যন্ত এলাকা পঞ্চগড়। দেশের বড় বড় সমস্যার ভিড়ে সেখানকার কিছু লাউ চাষির সমস্যা নিয়ে এ লেখা হয়তো কারো কারো কাছের তেমন গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে। প্রান্তিক চাষি লোকসানের ভারে এভাবে অসহায় পরিস্থিতিতে পড়লে, তাকে উদ্ধারে এগিয়ে আসার কাউকে না পেলে, ভবিষ্যতে যে কোনো পণ্যের চাষাবাদে আগ্রহে ব্যাঘাত ঘটতে পারে এবং এর ফলে উৎপাদন ব্যাহত হতে বাধ্য। যোগাযোগ ব্যাবস্থার এতো উন্নয়নের পরও এ অবস্থা আমাদের বাজার ব্যবস্থা, প্রয়োজনীয় নজরদারি ইত্যাদির ক্ষেত্রে আরো উন্নয়ন যে জরুরি সে নির্দেশ করে।
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:২৩
ঢাকার লোক বলেছেন: ঠিক বলেছেন।
গ্রামাঞ্চলের চেয়ে শহরে দাম কিছু বেশি হওয়া স্বাভাবিক, বর্তমানে যোগাযোগ ব্যাবস্থা যেহেতু আগের চেয়ে অনেক ভালো, দামে এতটা পার্থক্য হওয়া কোনো মতেই গ্রহণযোগ্য না।
২|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৫
নাহল তরকারি বলেছেন: এর জন্যেই সবাই ঢাকায় এসে অটো চালায়।
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৪৫
ঢাকার লোক বলেছেন: অটো যারা চালায় তাদের গ্রামেও চাষাবাদ করার সুযোগ কম, অনেকেই ভূমিহীন। কৃষকের অবস্থা উন্নয়ন সম্ভব হলে এদের অনেকেই কৃষিখাতে শ্রমিক হিসাবে কাজের সুযোগ পেতে পারে। তখন অনেকেই হয়তো পরিবার পরিজন ছেড়ে এসে শহরে অটো চালাতে আসবে না।
৩|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২
সৈয়দ কুতুব বলেছেন: ঢাকায় অনেক ধরণের লাউ পাওয়া যায় । বিশ থেকে একশ টাকার মাঝে দাম থাকে । কুমিল্লা কিংবা ফেনীতে দেখি দাম বেশি । কৃষক নিজেই অবাক যে এক বাটি লাউ তরকারি ঢাকায় চল্লিশ টাকায় বিক্রি হয় ।
সরাসরি এলাকার হোটেলের সাথে কানেকশান থাকলে এলকার হতো আরো কিছু দাম বেশি পেত । পাশাপাশি সরকার যদি কোনো উদ্যোগ নেয় তাহলে সম্ভব । না হলে এভাবেই চলতে থাকবে ।
২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:০৫
ঢাকার লোক বলেছেন: উৎপাদন ও চাহিদায় তারতম্য, বাজার বা শহরের কাছে বা দূরে থাকা, ইত্যাদি কারণে এলাকাভেদে যে কোনো পচনশীলন পণ্যের দামে কিছু পার্থক্য থাকা অস্বাভাবিক না। তবে সে পার্থক্য ৫ গুণ, ১০ গুণ হওয়াটা মোটেও স্বাভাবিক না। এখানে নিশ্চয়ই কিছু একটার অভাব রয়েছে ! সে বাজার ব্যাবস্থায় ত্রুটির কারণে হলে তা সংশোধন কিভাবে করা যায় খুঁজে বের করতে হবে।
বন্যা বা ঝড় তুফানে ক্ষতিগ্রস্থ এলাকার মতো এহেন পরিস্থিতিতে কৃষককে বাঁচাতে সাকারী দুর্যোগ ব্যাবস্থাপনার অধীনে ক্ষতিগ্রস্থ কৃষককে সরকারি সহায়তা করাও বিবেচনা করা যেতে পারে।
লেখাটাতে একটা লাইক দিয়ে সমর্থন জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৪|
২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাজার ব্যবস্থা সঠিক পথে নেই।
কৃষক দাম পাচ্ছে না।
এটা দুঃখজনক।
৫|
২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি যখন ঢাকায় ছিলাম ২০২৪ সালেও ৬০ টাকায় লাউ কিনতে পারিনি।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
আর ঢাকায় দাম প্রচুর।