নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা (যেটায় আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিলো)।

তারপর সবুর খানের তৎপরতায় যেভাবে হউক খুলনাকে বাংলাদেশের সাথে যুক্ত করা হয় এবং মুর্শিদাবাদকে কেটে নেয়া হলো পশ্চিমবংগের যূক্ত সাথে। খুলনায় প্রথম ৩ দিন ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিলো। আমাকে তারা আমাদের নির্বুদ্বিতার জন্য প্রায় মারে কি? তাদের যুক্তি হলো মূর্শিবাদ একটি ঐতিহাসিক এলাকা, এই রকম ঐতিহাসিক এলাকা ভারতে অনেকগুলি আছে। কিন্তু বাংলাদেশের এইরকম এলাকা নেই বললেই চলে। আমাদের তাই ওরা মুর্শিদাবাদ এলাকাটি বাংলাদেশকে কাছে গছিয়ে দিতে চাচ্ছিলো আমি এখনো জানি না যে মুর্শিদাবাদ নিয়ে ওদের এতো এলার্জী কেন? আর খুলনাকে বেছে নেয়ার জন্য বাংলাদেশের উপর খুব ক্ষেপা। যাই হোক এই, আপনারা কি এই ধরনের আলাপচারিতা বা কথাবার্তার মূখোমুখি হয়েছেন কখনো?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১১

সৈয়দ কুতুব বলেছেন: দাদাদের এতো চুলকানি কেন ?

০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪১

ইমরান আশফাক বলেছেন: আপনি সাধারন কোন লোকের সংগে একটু ঘনিষ্ঠ ভাবে আড্ডা করার সময় আপনার বাড়ী বাংলাদেশের খুলনায় এটা জানায় দিলে
তারপর ...........। বিনোদিত হবেন নি:সন্দেহে।

২| ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:

কলকাতা অনেক গিয়েছি কিন্তু এমন কিছু আজকে প্রথমে জানলাম।
খুলনা ভারতের হলে পৃথিবীর বৃহৎ লোনা পানির বনটি তাঁদের দখলে থাকতো সাথে ডোরাকাটা রয়েল বেঙ্গল টাইগার।
চীনের পান্ডা পলিটিক্সের মতো ভারত ও বেঙ্গল টাইগার পলিটিক্স করতো।

সর্বপরি খুলনার মানুষ বাংলায় যোগদিয়ে ভুল কিছু করেনি। ভারতের সাথে যুক্ত হলে খুলনার বিখ্যাত চুইঝালের গরু মাংস এখন কচি পাঁঠা দিয়ে খেতে হতো পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে.....

৩| ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আদিতে কয়েকবার কলকাতা গিয়েছি, এমন কিছু কখনো শুনি নাই!!

৪| ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৩৮

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: না ধরনের রাজনৈতিক প্রশ্নের সম্মুখীন কখনই হয়নি। আর এ ধরনের আলাপকে বা সম্ভাব্য আলাপকে আমরা পর্যটকরা যেকোন মূল্যে এড়িয়ে চলি।

৫| ০৭ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২

ইমরান আশফাক বলেছেন: হ্যা, বর্তমানের ইয়ং জেনারেসনের প্রসংশা পাবার যোগ্য । উত্তম আলাপ-ব্যবহারেও আপনাকে সাহায্য করতে পারে। বেনাপোলের সাইডে ওরা আমার সাথে ঢাকাইয়া ভাষায় কথা বলতে চেষ্টা করে। ওদের কাছে এটা হচ্ছে খুবই হান্ডসাম ভাষা। তবে একটু ওল্ড জেনারেসনের সংগে যোগাযোগ রাখবার চেষ্টা করবেন। হারিয়ে যাওয়া কলকাতার নিজেস্ব ভাষার স্টাইল এদের কাছেই পাবে।

তবে ওরা দেশপ্রেমিক, নাগরিক সচেতন। ওখানে মানে কলকাতায় আমি কোন গাড়ীতে বাম্পার লাগানো দেখি নাই। যানজট নেই বলতে গেলে নেই। ফুটপাথ একেবারে পরিস্কার আর চওড়া।

আপনি বলেছিলেন রাজনৈতিক প্রশ্ন একটু এড়িয়ে চলতে চান। আপনার অবস্হান সম্পূর্ণ সঠিক। ব্যাপারটা আমিও সেভাবে জানতাম না তবে যারা জানতেন তারাই এই ব্যাপারে বেশী হইচই করতে পছন্দ করে। আমি আমাদের দেশে কয়েকজন ভারতীয় ব্যবসায়ীদের মুখেও এই তথ্যও শুনলাম আর ভারতের শুধু কলকাতায় নয়, সুদুর বাংগালোরে ও এই ব্যাপারটা আলোচনা শুনেছি (অবশ্য ওরাও বাংগালী ছিলো)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.