| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে রাস্তায় নামবে। যাকে সামনে পাবে তাকে সাপের মত লগি বৈঠা দিয়ে পিটিয়ে মারবে। তারপর রাস্তা খালি করে আওয়ামী লীগকে গদিতে বসিয়ে দিবে। তারপর আর তারা গদি ছেড়ে নামবে না। এভাবেই তারা গত সতের বছর গদিতে বসে ছিল। তারপর এন্টি পক্ষ তাদেরকে তাড়িয়ে দিলে তারা এখন আবার সেই লগি বৈঠার প্রিয়জনদেরকে খুঁজছে।
এন্টিরা বত্রিশ নম্বর ভেঙ্গে দিয়েছে। আদালত এন্টিদের বিরুদ্ধে মামলা নিচ্ছে না। পঁচাত্তরের পরেও আদালত এন্টিদের বিরুদ্ধে মামলা নেয় নাই। লগি-বৈঠা লীগ আবার এন্টিদেরকে হারাতে পারলে বত্রিশ নম্বর ভাঙ্গা সংক্রান্ত মামলা আদালত নিবে। যারা বত্রিশ ভেঙ্গেছে তখন তাদের বিচার হবে। তারা তখন জেলে পঁচে মরবে। সেজন্য অতি প্রয়োজনে আওয়ামী লীগ এখন লগি বৈঠা লীগকে খুঁজছে। রানু এবং চাঁদগাজীকে লগি বৈঠা লীগের নেতৃত্ব প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাতে তাদের কি লাভ হবে সেটা আমি বলতে পারছি না। তবে এটা ঠিক যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরাতে পারলে হেস্ত-ন্যাস্ত একটা কিছু ঘটবে।
ভালো মানুষ ফখরুল এখন রাষ্ট্রপতি। জামাই বাবাজী দেশের খেদমত করছে। আমি এখনো ভাগে কিছুই পাই নাই। তবে মেয়ে বলেছে সে ভালো আছে। লগি বৈঠা বাহিনী জয়ী হলে এ ভালো কি আর থাকবে? রানু জিজ্ঞাস করেছে তখন আমার কি হবে? আমার কি দোষ? আমিতো ছাত্র লীগের পোলার কাছেও মাইয়া বিয়ে দিতে চাইছিলাম। ছাত্র লীগ আমার মেয়ে না নিলে আমার কি দোষ? এ দিকে মেঝ ভাবী আমার ত্যানাকে পোষ্ট দিয়ে বলছে জামায়াতকে নাকি জনগণ সম্মান দেয়। আমি বললাম ওকে। জামায়াতকে দিবে সম্মান আর বিএনপিকে দিবে ক্ষমতা তাতেই চলবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ কামনা করে দোয়া করছি। কারণ তাতে কন্যা ও জামাই বাবার শুভ আছে। জামাই বাবাজী ইউপি চেয়ারম্যান হওয়ার চেষ্টা করছে। আল্লাহ তার নেক আশা পূরণ করুন। আওয়ামী লীগের আশা পূরণ হলে বিএনপির আশা জলে যায়। তখন জামায়াত হয় গুপ্ত এবং বিএনপি সুপ্ত হয়। আওয়ামী লীগ এখন পলাতক। এরা ফিরে এলে বড় ঝামেলা হয়ে যাবে। তথাপি তাদের ফিরে আসার চেষ্টা তারা করবে। তার জন্য তারা নিখাঁদ দল প্রেমিক খুঁজছে। ব্লগে এমন কয়জন আছে। তবে তারা লগি বৈঠা নিয়ে রাস্তায় নামবে কিনা সে বিষয়ে আমি শিউর না। যাক না কেটে আওয়ামী লীগ ছাড়া আরো কিছু বছর। তাদের এক পক্ষ অন্য পক্ষের অশান্তির কারণ। পুরা শান্তি কোন দলের মাধ্যমে হয় না। তারপর যার যে দিকে সুবিধা সে সেই দিকেই থাকবে। আমার বিষয়টাও সেরকম।
২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাই যদি আবার সুপ্ত হয়ে যায় মেয়ের তবে কি হবে? পোষ্টটা দিয়েই মেয়ের সাথে মোবাইলে কথা বললাম। কথা শেষ করেই দেখি আপনার মন্তব্য। তো আপনি যা বুঝাতে চাচ্ছেন এসব এখন খুব কম লোক বুঝে। বুঝলে দেশ ও জাতির বালো হতো। বুঝে না বলেই দেশ ও জাতির ভালো হচ্ছে না। এভাবেই চলছে। কে ভালো জিজ্ঞাস করলে সবাই বলে আমরা ভালো। জনগণের মধ্যেও এ নিয়ে বিভাজন আছে। তারপর গণতন্ত্র সবাই নিজেদের মত করে নেয়। তাতে জাতি গোল্লায় যাক সে বিষয়ে কারো ভাবনা চিন্তা থাকে না।
২|
২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশের অবস্থা শান্তির দিকে যাচ্ছে কি?
২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে যারা ক্ষমতায় থাকে তারা শান্তিতে থাকে। জনগণের কপালে আল্লাহ যা লিখেন তারা সেটাই পায়। বিরোধী পক্ষ অনেক সময় দৌড়ের উপর থাকে। পোষ্ট দেওয়ার পর জামাই বাবাজীকে ফোন দিলাম। সেকটা বিয়ের দাওয়াতে আছে। এখন কোথাও দাওয়াতে গেলে সেখানে পুলিশের হানা দেওয়ার ভয় নাই। এটা অবশ্যই শান্তির বিষয়।
৩|
২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৪
সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত ক্ষমতায় আসলে কি আপনার কোনো সুবিধা হয় না ? আওয়ামী লীগের হেবিওয়েট রিলেটিভ থেকেও আমাদের লাভ হয় নাই । বরং ঢাকা এবং ফেনীতে জায়গা হারাইছি। ভাবলাম বিএনপি ক্ষমতায় আসলে সমাধান একটা বের বের হবে । এখন বিএনপি সেই আসনে হেরে জামায়াত কে সিট দিয়ে দিয়েছে । জামায়াতের এমপি এলাকায় আসে না ।
২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: জামায়াত ক্ষমতায় গেলে আমার অসুবিধা ছাড়া সুবিধার কিছু দেখি না। কারণ জামাই পক্ষে কাজ করতে গিয়ে আমাকে তাদের বিপক্ষে কাজ করতে হয়েছে। এ দলটির মতিগতি আমি খুব একটা বুঝি না।
৪|
২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৫
সৈয়দ কুতুব বলেছেন: লীগের ফিরে আসতে আরো কিছুদিন সময় লাগবে । সবার কাছে ভালো টাকা পয়সা আছে। যতজন কে দেখলমা লীগ করেছে সব বড়োলোক হোয়ে গিয়েছিল গত ১৫ বছরে ।
২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: লীগ দেরিতে ফিরাই এন্টি লীগের জন্য মঙ্গল। তারা যে পরিমাণ হুমকি ধমকি দিচ্ছে তাতে তারা ফিরতে পারলে বিরাট একটা হেস্ত-ন্যাস্ত অবস্থা হবে। রানু তো আমাকেও ভয় ধরিয়ে দেওয়ার অবস্থা করেছে। আমার স্ত্রী এখন বিরাট বিএনপি ফ্যান। আওয়ামী লীগ ফিরলে তার মনে অনেক কষ্ট হবে। সে বলছে তাদের আবার ফিরার কি দরকার? তারা যেমন আছে তেমন থাকুক।
৫|
২১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ কামনা করে দোয়া করছি।
কারণ তাতে কন্যা ও জামাই বাবার শুভ আছে।
..................................................................................
দেশে যেভাবেই হোক শান্তি আসুক, আমরা পরিবার পরিজন
নিয়ে একটু সুনিদ্রা দিতে পারি এমন সুস্হতা জনগণের জন্য
কামনা করছি ।
৬|
২১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৪৩
রাসেল বলেছেন: কোনো কিছুকে ভালোবাসা বা ভালো না বাসা—তা কি তার কার্যকলাপ ও আচরণের ওপরই নির্ভরশীল নয়?”
৭|
২২ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০০
জ্যাক স্মিথ বলেছেন: আমি সে অর্থে কোন দলকেই ভালোবাসি না, কোন রাজনীতিবিদকেই আমার খুব একটা পছন্দ হয় না দেখলে কেন জানি মেজাজ গরম হয়, আমি এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি? যে কারণে আমি জীবনে কখনো কাউকে ভোটও দেইনি।
আপনি যদি ব্লগারদের নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেন তাহলে আমি আপনার দলকে একটা ভোট দিবো।
আমার এটা সিরিয়াস কমেন্ট।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৭
বিষাদ সময় বলেছেন: দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে জামাই।