নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

অধরা বালিকা

১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি পাব ওহে রত্ন দামি
যদিও আমার হয়ে তুমি আর নাই।

মানুষের চাওয়া গুলো বেশী করে হয়
কিছু পায় কিছু যায় চলছে এমন
সব কিছু কোন দিন পাওয়ার তো নয়
যা পাই তাতেই কাটে জীবন এখন।
তথাপি তোমার সুখ কাম্য চির দিন
তোমার সুখেরা থাক অনন্ত স্বাধীন।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাওয়া-পাওয়ার হিসেবে তুমি এক বালিকা
...................................................................

মানুষের চাওয়া বাড়ে, সীমানা তো নাই,
কিছু আসে জীবনে, কিছু হেঁটে চলে যায়।
চলছে এভাবেই চিরকাল এই খেলা,
প্রাপ্তি আর হারানোর এক অনন্ত মেলা।

যা কিছু অধরা, তা তো পাওয়ার নয়,
বৃথা কেন তার তরে এত সংশয়?
অতীতের পিছুটান, ভবিষ্যতের আশা,
তার চেয়ে ভালো হোক বর্তমানের ভালোবাসা।

যা পাই তাতেই আজ কেটে যায় বেলা,
সহজেই সঁপে দিই জীবনের ভেলা।
অল্পতেই খুশি মন, শান্ত এ বুক,
সীমাহীন চাওয়ায় নয়, অল্পতেই সুখ।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবির মন্তব্য কবিতায় চমৎকার হয়েছে।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৫

অধীতি বলেছেন: দূরের ভালোবাসায় শুভকামনা থাকে প্রচুর। থাকে বিষন্নতা, হারানোর বেদনা। সমাপ্তিতে এসে মানুষটির কল্যাণ কামনা যেন বলে দেয় হাহাকার কতটা তীব্র।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৫

শায়মা বলেছেন: অধরা বালিকার নাম কি??

অনামিকা?

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

শায়মা বলেছেন: এই যে এক অনামিকার গান। শার্দুল এর কাছে পেয়েছিলাম একদিন

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অনামিকাকে নিয়ে সেই বিখ্যাত গান -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.