নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছুই আমাদের অজানা।

মিস্টার কিলবিল

অজ্ঞাত জিনিসের প্রতি সকলের আকর্ষন থাকে।

মিস্টার কিলবিল › বিস্তারিত পোস্টঃ

দেখুন, রাস্তার উপরে মোল্লারা জংগীবাদের মহড়া দিচ্ছে!!

১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৮



আপনি সমাজসেবক অথবা দেশসেবক, মিডিয়ায় আপনাকে নিয়ে মাতামাতি হবে। আপনার বাচনভঙ্গি অথবা লেখনশৈলী অত্যন্ত চমৎকার, জাতীয় সব পদক আপনার গলায় শোভা পাবে। তবে শর্ত হচ্ছে, আপনার গায়ে পাঞ্জাবি-পায়জামা থাকতে পারবে না। আপনার গাল হতে হবে দাড়িশুন্য।
কারন, যাদের পোশাক আর চেহারা এই টাইপের হয়ে থাকে তাদের এই দেশে কোন মুল্য নাই। তারা মোল্লার দল। তাদের শিক্ষার কোন মুল্যায়ন হয়না, যদি ও তাদের লেখনী দেখে এদেশের কথিত শিক্ষিতরা হয়রান। (মাও: আবু
তাহের মেসবাহ সাহেবের লেখা পড়ার পর হুমায়ুন আজাদ এর অভিব্যাক্তি সবার জানা আছে)।
অনেকের ধারনা, পরিষদে কিংবা সরকারে মোল্লারা গেলে দেশ পিছিয়ে যাবে। তারা দেশের কিইবা উন্নতি করবে? যদি ও চোরের দলের কোটি কোটি টাকার চোরামি সবাই প্রত্যক্ষ করছে।
উপরের যেই ছবিগুলো দেখছেন সেখানে রাস্তা নির্মানে কর্মরতরা আপনাদের ভাষায় মোল্লার দল। একটা ক্বাওমী মাদ্রাসার ইসলামী আইন বিভাগের শিক্ষার্তীবৃন্দ। মোল্লারা শুধু মসজিদ-মাদ্রাসা নিয়েই পড়ে থাকেনা তাদের আরো অনেক কর্মক্ষেত্র ও আছে, উপরের ছবিগুলো তারই প্রমান বহন করে।
কিন্তু কিন্তু কিন্তু, যদি কোন আবাল উপরের ছবিগুলো দেখে মন্তব্য করে, " এখানে জংগীবাদের মহড়া চলছে" আমি অবাক হব না। আপনি???

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:০৫

মুসাফির নামা বলেছেন: খুবই দুঃখজনক ব্যাপার যে তাদের সবসময় নিচু চোখে দেখা হয়। অথচ ইংরেজ বিরোধী আন্দোলনে আলেমদের অবদান অনস্বীকার্য।
আলেমরাও দুঃখজনক হলেও সত্য মনে করে,মাদ্রাসা না পড়লে একজন লোকের ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে পারেনা।

১০ ই মে, ২০১৬ বিকাল ৪:১৮

মিস্টার কিলবিল বলেছেন: ধন্যবাদ। স্বাধীনতা যুদ্ধ, ইংরেজ খেদাও আন্দোলন ও দেশ গঠনে আলেমদের ভুমিকার কথা সুকৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে।
আর শেষে যেটা বললেন সেটা সব আলেম মনে করেন না। যারা মনে করেন তারা ও ফেতনা সৃষ্টি হওয়ার ভয় থেকে এমনটি মনে করেন। আর একথার তো বহু প্রমান এই সময়েই পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.