নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছুই আমাদের অজানা।

মিস্টার কিলবিল

অজ্ঞাত জিনিসের প্রতি সকলের আকর্ষন থাকে।

মিস্টার কিলবিল › বিস্তারিত পোস্টঃ

কানে ধরে উঠবস করায় উনি খুব খুশি!! মিডিয়ায় উনাকে নিয়ে যে "হিরোগীরি" খেলা হবে!!

১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৩১


বে-চারা একজন শিক্ষক! তাও আবার প্রধান পদে! খামখেয়ালি আর কি! মন চাইল তো ইসলাম নিয়ে যাচ্ছে তা বলে ফেললেন!! এত চাপাতির কোপ, এত সহিংসতা দেখে ও উনি সাহস হারান নাই! প্রশংসা করতে হয় উনার সাহসের(!!!) আসলে এই দেশে মিডিয়ায় আসা আর হিরো হওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে আজেবাজে কিছু বলা আর লেখা।
এসব মুত্রমনারাই পৃথিবীর শান্ত পরিবেশের জন্য প্রধান হুমকি। (মুত্রমনাদের কারসাজি নিয়ে অন্য একদিন কিছু লেখার খেয়াল আছে)।
আপনার ধর্ম আপনি মানেন, কেউ আপনাকে চুলকাবে না। অন্যের অনুভুতি নিয়ে মজাক করা কোন ধরনের সভ্যতা? এভাবে মুক্তমনার চর্চা হয় না। যা হয় সেটাকে কেবল মুত্রমানায় সংজ্ঞায়িত করা যায়।
এবার আসুন মূল সংবাদে, #শিক্ষার্থীকে বেধড়ক মারধর, ধর্মীয় অনুভূতি আঘাত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জনগনের রোষানলের শিকার একটি স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জনসম্মুখে কান ধরে মুচলেকা দেওয়ার পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে স্কুলের প্রধান শিক্ষককে চাকুরীচ্যূত এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলামকে বহিস্কার করে নতুন কমিটি গঠন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
শুক্রবার ১৩ মে বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যানন্দি এলাকায় পিআর সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে সংসদ সদস্য সেলিম ওসমান এ নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, গত ৮ মে সকালে স্কুলে আসার পর দশম শ্রেনীর তিনজন শিক্ষার্থী স্কুলের ভেতরে একত্রে দাড়িয়ে কথা বল ছিলেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক তাদের মধ্য থেকে দশম শ্রেনীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রিফাতকে তার কক্ষে ডেকে নিয়ে সহপাঠীদের সাথে দাড়িয়ে কথা বলার অভিযোগে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে এবং শিক্ষার্থী রিফাতকে ইবলিশ আখ্যা দিয়ে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করতে থাকে। প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বেদম প্রহারের এক পর্যায় শিক্ষার্থী রিফাত জ্ঞান হারিয়ে ফেললে তাকে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনা জানাজানি হলে এলাকা বাসীর মাঝে গত ৪ দিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। এ দিকে শুক্রবার সকাল ১১টায় এলাকা কয়েক হাজার ধর্মভীরু নারী পুরুষ একত্রিত হয়ে স্কুলের ভেতরে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজিতরা শ্যামল কান্তি ভক্তকে গণপিটুনি দিয়ে তার শরীরের জামা কাপড় ছিড়ে ফেলে।
খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয় বন্দর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কালাম স্কুলের ভেতরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেন। এরমধ্যে স্কুলে এসে উপস্থিত হয় জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্ত(ইউএনও) মৌসুমী হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম নুরুল আমিন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং থানা পুলিশের সদস্যদের উপস্থিতিতে বিক্ষুদ্ধ এলাকাবাসী স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের ফাঁসি দাবি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলামের বহিস্কার দাবি করে স্লোগান দিতে থাকে।
প্রশাসনের কর্মকর্তারা বিক্ষুদ্ধ এলাকাবাসীকে শান্ত করতে ব্যর্থ হয়ে দুপুর আড়াইটায় বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানকে অবগত করেন। তখন সেলিম ওসমান মোবাইল ফোনে এলাকাবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহবান জানিয়ে তাদেরকে শান্ত থাকতে বলেন এবং তিনি নিজে উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ এলাকাবাসী শান্ত হয়ে স্কুলের ভেতরে অবস্থান করে থাকেন।
পরে বিকেল ৪টায় পিআর সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে গিয়ে উপস্থিত হোন সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি স্থানীয়দের কাছ থেকে ঘটনা জানতে চান। এসময় স্থানীয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করা সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টি তুলে ধরেন। সেই সাথে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের যোগ সাজশে স্কুলের ভেতরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাদের শাস্তি দাবি করেন।
সংসদ সদস্য সেলিম ওসমান স্থানীয় প্রশাসন ও অভিযুক্তের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পায়। পরে সংসদ সদস্যের নির্দেশে স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নিজের অপরাধ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কান ধরে মুচলেকা দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে তাকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা প্রদান করে তাকে স্কুলের আয়-ব্যয়ের অনিয়মের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।
সেই সাথে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্কুল থেকে চাকুরীচ্যূত এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলামকে কমিটি থেকে বহিস্কার করে নতুন কমিটি গঠন করতে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী হাবিবকে নির্দেশ প্রদান করেন। পাশাপাশি স্কুলের চাকুরীচ্যূত ও বহিস্কৃতদের কাছ থেকে স্কুলের আয় ব্যয়ের হিসাব বুঝে নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিনকে নির্দেশ প্রদান করেন।

মন্তব্য ৪৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৪৮

মুক্ত মনের বাক্য বলেছেন: যে এই হাদিস জানে, সে যদি মোছলমানদের একজন হয় যে ইমান ঠিক রাখতে চাই, তবে সে তার ইমানকে এমন ভাবে ফিরে পায়, যে তখন তার জিবনের চেয়ে ইমানকে বেশী ভালোবাসে হাদিসটিতে ভবিষ্যত বানী রয়েছে যা বাস্তবে পরিনত এই লিংকে
www.dailyislam.com.bd/?p=7531
যদি পারেন হাদিসটি শেয়ার করে সবাইকে জানাবেন কিন্তূ।....;

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০০

মিস্টার কিলবিল বলেছেন: বুঝলাম না কিছু ভাইজান!

২| ১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৪৯

মোস্তফা ভাই বলেছেন: আমার দেশ পত্রিকার খবর নয় তো?

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০২

মিস্টার কিলবিল বলেছেন: ভাইয়া! আমি আমার দেশের অনলাইন সাইটে ঢুকি না। অন্য পত্রিকায় এসেছে।

৩| ১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৫২

হাতুড়ে লেখক বলেছেন: "আপনার ধর্ম আপনি মানেন, কেউ আপনাকে চুলকাবে না। অন্যের অনুভুতি নিয়ে মজাক করা কোন ধরনের সভ্যতা?"
এই নিতি আপনি কোথায় পেলেন ভাই? যখন বড় বড় ওলামায়ে কেরামগণ অন্যান্য ধর্মের নামে কুৎসা রটাতে থাকেন তখন তো মারহাবা বলে চিল্লায়া ওঠেন! হ্যা আপনারাই তো? কি ভাই ভুল বললাম?

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫

মিস্টার কিলবিল বলেছেন: অন্য ধর্ম নিয়ে কুটুক্তি করা ইসলামে নিষেধ। দেবদেবীদের কুটুক্তি করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। যদি এরপর ও কেউ এমনটি করে সেটার দায়ভার কেবল ব্যাক্তির।ইসলামের সাথে এর সম্পর্ক নেই।

৪| ১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৫৪

হুকুম আলী বলেছেন: শামীম ওসমানকে ধন্যবাদ

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫

মিস্টার কিলবিল বলেছেন: আপনাকে ও ধন্যবাদ। ভাইয়া!

৫| ১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৫৫

মোস্তফা ভাই বলেছেন: স্কুলের প্রধান শিক্ষক একজন হিন্দু, এলাকার ধর্মভীরু মানুষের পক্ষে এটা হজম করা মুসকিল।

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০৭

মিস্টার কিলবিল বলেছেন: আপনার তো কোন মুশকিল হচ্ছে না!! ভাইয়া!

৬| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০৪

মুক্ত মনের বাক্য বলেছেন: জনাব লেখক,, আমি বলেছি এই লিংকের হাদিসটি পড়ুন ও বাস্তবতা শেয়ার করুন
www.dailyislam.com.bd/?p=7531

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০৮

মিস্টার কিলবিল বলেছেন: আপনার দেওয়া লিংকে ঢুকতে পারছিনা। ভাইয়া!

৭| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০৮

মুক্ত মনের বাক্য বলেছেন: শ্রদ্ধেয় মোস্তফা ভাই ও হাতুড়ে লেখক।. আপনারা হিন্দু নন তবে আগা কাটা,:P হেঁ হেঁ হেঁ

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১৫

মিস্টার কিলবিল বলেছেন: এমন মন্তব্য এখানে মানায় না। শালীনতা বজায় রাখার অনুরোধ করছি শ্রদ্ধেয় বড় ভাইকে।

৮| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১২

মুক্ত মনের বাক্য বলেছেন: জনাব লেখক, লিংকটি কপি করতে হবে অথবা মোখস্ত করে বা খাতায় লিখে, না না না এটা বেশি কস্ট,, তাই আমার নামের উপর ক্লিক করুন, মানে আমার প্রফেল চেক করুন, তাতে আজকে একটি পোস্ট দিয়েছি সেটা পড়ুন, ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১৯

মিস্টার কিলবিল বলেছেন: পড়েছ। ধন্যবাদ আপনাকে। তবে এসব পড়ে ও উনারা বুঝার চেষ্টা করেন না।

৯| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:১৮

মোস্তফা ভাই বলেছেন: মুক্ত মনের বাক্য বলেছেন: শ্রদ্ধেয় মোস্তফা ভাই ও হাতুড়ে লেখক।. আপনারা হিন্দু নন তবে আগা কাটা,:P হেঁ হেঁ হেঁ ..
আপনে জানলেন কেমনে? আপনাকে কি আপনার কোনো মহিলা আত্মীয় বলেছেন?

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৮

মিস্টার কিলবিল বলেছেন: শুরু হল। কে শুনে কার কথা!!

১০| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ৯৫% মুসলমানের দেশে একটা স্কুলের প্রধান ক্যামনে হিন্দু হয়? তীব্র নিন্দা জানাই ।
ধর্মানুভূতি ব্যাপারটা শুধুমাত্র মুসলমানের, অন্যদের নেই- থাকা উচিতও না! ব্যাটা মালাউন হয়ে ইসলাম নিয়ে কথা বলে? কতো ধৃষ্টতা!

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৯

মিস্টার কিলবিল বলেছেন: সাধু ক্ষেপেছেন!

১১| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৪৭

কৌশিক মোদক বলেছেন: আপনি নিশ্চিত হলেন কি করে । তাঁকে ফাঁসানো হতে ও পারে, তাঁকে চাকরি চুত্য করা হল কোন আইনে, সোজা কথা বলুন মালাউন দের লাথি মেরে দেশ থেকে তাড়ানো হোক, ওরা জিজিয়া কর দেয় না, ওদের জন্য দেশে শরিয়ত চালু করা যাচ্ছে না ওদের জন্য, আর ও কত কি অভিযোগ।

১৪ ই মে, ২০১৬ দুপুর ২:৫৬

মিস্টার কিলবিল বলেছেন: হিন্দুদের ব্যাপারে মুত্রমনারাই এমন ধারনা রাখে। কই, দেশে তো আরো হিন্দু আছে, তাদের নিয়ে তো কাউকে চুলকাতে দেখলাম না। যে অন্যায় করেছে সে শাস্তি পেয়েছে, ব্যাস।

১২| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:০৯

এ আর ১৫ বলেছেন: ওয়াজ মাহফিলে শ্রীকৃষ্ণকে অকথ্য ভাষায় গালাগালি !!!

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:২৯

মিস্টার কিলবিল বলেছেন: ভাইজান! যিনি করেছিলেন তার কিন্তু শাস্তি হয়েছে।

১৩| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৩:১২

এ আর ১৫ বলেছেন: Who attack other relegion

১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:৩১

মিস্টার কিলবিল বলেছেন: মুসলমানরা ও এরকম বাধার সম্মুখীন হয়ে থাকেন।

১৪| ১৪ ই মে, ২০১৬ রাত ১১:৪১

অর্ক বলেছেন: কান ধরে ওঠবস করানোটা ঠিক হলো না। এভাবে কোনও মানুষকে অসম্মান করা দেখে আপনি আনন্দ পেয়েছেন দেখে অবাক হচ্ছি। লোকটা বয়স্ক। প্রধান শিক্ষক হতে তাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। হয়তো দেখা যাবে তুচ্ছ কোনও ঘটনাকে বড় করে দেখিয়ে তাকে অসম্মান করা হয়েছে। হয়তো ছাত্রটিও চরম বেয়াদবি করে থাকবে ওনার সাথে। সহযোগী শিক্ষকদদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। হতে পারে ঘটনাটা সত্যি, উনি বাড়াবাড়ি করে থাকতে পারেন, কিন্তু তাই বলে এভাবে কানে ধরা ওঠবস করানো কিছুতেই সমর্থন করি না। পাশে শামিম ওসমান নামে যে লোকটিকে দেখছি তার কুকীর্তির যতো ফিরিস্তি দেখেছি পত্র পত্রিকায় তার যদি পাঁচ ভাগেরও বর্ণনা দিতে যাই তার জন্য হাজার শব্দের দরকার হবে। উনি যে একজন ঘৃণ্য অপরাধী, তা ওনার আপনজনরাও জানেন। এরকম একজন সন্ত্রাসী গড ফাদারকে আপনি এবং অত্র স্কুলের গ্রামবাসী কি পারবেন তাকে কানে ধরে ওঠবস করাতে? আর ভেবে দেখুন ওনারও হয়তো একটি পরিবার আছে, এদৃশ্যত্ তাদের কতোটা মনোপীরার কারণ হবে তা কি বুঝতে পারেন!

১৫ ই মে, ২০১৬ রাত ১:২৪

মিস্টার কিলবিল বলেছেন: মুল্যবান মতামত পেশের জন্য ধন্যবাদ। তবে দেশের এই নাজুক পরিবেশে ধর্ম নিয়ে উনাদের না চুলকাইলেই হয়।

১৫| ১৫ ই মে, ২০১৬ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



ঘটনায় ষড়যন্ত্র আছে, সেলিম ওসমান হয়তো কৌশলে এগুলো ঘটায়েছে।

ওসমানরা বাংলাদেশের ১ নং অপরাধী গোস্ঠী; এরা বহু হত্যাকান্ডে যুক্ত

১৫ ই মে, ২০১৬ রাত ১:২৭

মিস্টার কিলবিল বলেছেন: ধর্মকে কথায় কথায় অপমান করা অনেকের স্বভাব হয়ে গেছে। এদের এভাবেই শিক্ষা দিলে সামনে থেকে সাবধান হয়ে যাবে।

১৬| ১৫ ই মে, ২০১৬ রাত ২:৫৫

রায়হানুল এফ রাজ বলেছেন: কি যে হচ্ছে এই সব?

১৫ ই মে, ২০১৬ সকাল ৮:১৩

মিস্টার কিলবিল বলেছেন: জানি না ভাই! এই খেলা থামবে কবে?

১৭| ১৫ ই মে, ২০১৬ ভোর ৫:৩১

মোস্তফা ভাই বলেছেন: ঘটনার লিংক দেন।

১৫ ই মে, ২০১৬ সকাল ৮:১৫

মিস্টার কিলবিল বলেছেন: Click This Link
you tube এ সার্চ দিলে ভিডিও পাবেন।

১৮| ১৫ ই মে, ২০১৬ সকাল ৭:২৯

এ আর ১৫ বলেছেন: মুসলমানরা ও এরকম বাধার সম্মুখীন হয়ে থাকেন-------- আমার ১৩ নং কমেন্টের উত্তর দিয়েছেন । আপনি ভিডিওটা কোথায় এবং কি পারিপার্শিক পরিস্তিতি ছিল সেটা কেন খেয়াল কোরলেন না ? আমেরিকা খৃষ্টান অধ্যসিত দেশ সেই দেশে কিছু খৃষ্টান পৃষ্ট রাস্তার পাশে জেসাসের বাণী তাদের ধর্মের বাণী প্রচার করছে সেখান একজন মাত্র কাট মোল্লা এসে তর্ক শুরু করেছে বোলছে তোমরা দোযগে যাবে তোমাদের ধর্ম ভুল ইত্যাদি তার পরে সেই হাতাহাতি করার চেষ্টা করে কিন্তু খৃষ্টান গ্রুপ তার গায়ে হাত দেয়নি এবং সিকুরিটি ও পুলিশ ঢেকে আনে । এইটা হোল তাদের ধর্মের মানুষের সহনশীলতা
যদি ঐ আমেরিকাতে কোন মুসলমান কাট মোল্লার দল একই ভাবে ইসলামের বাণী প্রচার কোরতো এবং একই ভাবে কোন খৃষ্টান কাট পৃষ্ট এসে মুসলমান কাটের মত তর্ক শুরু কোরতো তাহোলে সহনশীলতা তো দুরে থাক বা কোন সিকুরিটি পুলিশ ঢাকাতো দুরে থাক সরাসরি খুন করে ফেলতো ।
কারা অন্য ধর্মকে সবচেয়ে বেশি গালাগালি করে !!

১৫ ই মে, ২০১৬ সকাল ৮:৪২

মিস্টার কিলবিল বলেছেন: ধর্ম প্রচারে ইসলাম কখনো জোর প্রয়োগের কথা বলে নাই। ধর্ম প্রচারে ইসলামের চেয়ে উদার অন্য কোন ধর্ম হতে পারে না। একজন ব্যাক্তির নিজস্ব খামখেয়ালি দিয়ে পুরো ধর্মকে বিচার করা বোকামি নয় কি?

১৯| ১৫ ই মে, ২০১৬ সকাল ৭:৩১

এ আর ১৫ বলেছেন: আমার ১২ নং কমেন্টের উত্তরে আপনি বোলেছেন --- ভাইজান! যিনি করেছিলেন তার কিন্তু শাস্তি হয়েছে। ----- কবে ?? কোথায় ?? তার নাম কি ??

১৫ ই মে, ২০১৬ সকাল ৮:৪৫

মিস্টার কিলবিল বলেছেন: কাউসারী নামের এক বক্তা হিন্দুদের নিয়ে কিছু বলেছিল। তার সেই ওয়াজের ক্যাসেট সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল। সেই বক্তার তিন মাসের জেল হয়েছিল

২০| ১৫ ই মে, ২০১৬ সকাল ৯:১৩

এ আর ১৫ বলেছেন: ধর্ম প্রচারে ইসলাম কখনো জোর প্রয়োগের কথা বলে নাই। ধর্ম প্রচারে ইসলামের চেয়ে উদার অন্য কোন ধর্ম হতে পারে না। একজন ব্যাক্তির নিজস্ব খামখেয়ালি দিয়ে পুরো ধর্মকে বিচার করা বোকামি নয় কি? ----- শুনুন আমার ১৮ নং কমেন্টে একটা লিংক দিয়েছি দয়া করে পড়েন । মুসলমানদের মোল্লা শ্রেণীর মত অন্য ধর্মকে বিদ্রুপ গালাগালি অন্য কোন ধর্মের মানুষ করে না । ইসলাম ধর্মের বিধান কি আপনারা মানেন । ইসলাম ধর্মে জোর প্রয়োগের কথা নাই কিন্তু আপনারা করেন । অন্য ধর্ম প্রচারে ইসলামে বাধা নাই কিন্তু আপনারা করেন । ইসলামকে বিদ্রুপ বা গালাগালি করার জন্য ইসলাম ধর্মে কোন শাস্তির কথা কোরানে নাই কিন্তু আপনারা চাপাতি দিয়ে হত্যা করেন । কোরানের আদেশ লংঘন করে একজনরে কান ধরে উঠা বসা করার শাস্তি দেন এবং আনন্দ পান । আপনারাই বেশি অন্য ধর্মকে গালাগালি করেন এবং অন্য কেউ টু শব্দ করলে চাপাতি চালান কোরনের নির্দেশ লংঘন করেন । আমি নিজে মুসলমান এবং আমি জানি মুসলমানরা বিশেষ করে কাট মোল্লা শ্রেণী কথায় কথায় অন্য ধর্মকে গালাগালি করে সব চেয়ে বেশি। অন্য ধর্মকে গালাগালি করার রেকর্ড মুসলমান কাটদের মত কেউ করতে পারবে না ।

১৫ ই মে, ২০১৬ সকাল ১০:০১

মিস্টার কিলবিল বলেছেন: ধন্যবাদ, ইসলাম সম্পর্কে আপনার পজেটিভ ধারনার জন্য। আপনি আমাকে কাঠ মোল্লার দলে শামিল করায় হাসি পেল। আর ভাইজান! ইসলামে কোন অপরাধের শাস্তির বিধান, কুটুক্তিকারীদের হুকুম নিয়ে অন্য একদিন বিস্তারিত পোস্ট দেব। আবারো ধন্যবাদ জানাচ্ছি।

২১| ১৫ ই মে, ২০১৬ সকাল ৯:২৩

এ আর ১৫ বলেছেন: সেই বক্তার তিন মাসের জেল হয়েছিল ---- তাই নাকি বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯(২) অনুযায়ী প্রত্যেক নাগরিকের চিন্তা, মত ও ভাবপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে দণ্ডবিধির ২৯৫ক এবং ২৯৮ অনুযায়ী অন্যের ধর্মানুভূতিতে আঘাত হানা একটি দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে দু’বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয়ই হতে পারে।-------- তাহোলে তার কি করে ৩ মাসের জেল হয় । তার কোন শাস্তি বা জেল হয় নি । যে অপরাধ করেছিল তিনি তার ২ বৎসরের জেল হওয়ার কথা দন্ডবিধির ২৯৫ক এবং ২৯৮ ধারা অনুযায়ী ।
আপনাকে আবারো বোলছি বিদ্রুপ বা গালাগালি বা ব্লাসফেমি জাতিয় কোন শাস্তির কথা কোরানে নাই কিন্তু ইহুদিদের তোরা এবং খ্বষ্টানদের বাইবেলে আছে কিন্তু এখন ইহুদি বা খ্বষ্টানরা ব্লাসফেমি আইন বাতিল করে দিয়েছে । ঐ শিক্ষকে কান ধরে শাস্তি দেওয়াটাও কোরান বিরুধী কারনে কোরানে বিদ্রুপ কারিদের এড়িয়ে যাওয়ার নির্দেশ আছে এবং আল্লাহ বোলেছেন তিনি স্বং বিদ্রুপকারীদের শাস্তি দিবেন। মানুষের কোন শাস্তি দেওয়ার কথা তিনি বলেন নি ।

১৫ ই মে, ২০১৬ সকাল ১০:০৭

মিস্টার কিলবিল বলেছেন: কোরান-হাদীসে ব্লাসফেমি আইন বা এই জাতীয়কিছু আছে কি নাই তা ব্লগ আকারে লেখব অন্য একদিন। তবে আমি যতদুর জানি ওই বক্তার বিচার হয়েছে। কতদিনের জেল হয়েছে সেটা আদালতের ব্যাপার। আসিফ মহিউদ্দিনের কথা সবাই জানে। সে কতদিন জেলে ছিল সেটা ও আপনি হয়ত জানেন।সংবিধানের এই আইন কিন্তু তার ক্ষেত্রে ও প্রয়োগ হয় নাই পুরোপুরি। সো এটা আদালতের বিষয়।

২২| ১৫ ই মে, ২০১৬ সকাল ৯:৪৫

মোস্তফা ভাই বলেছেন: newsnine24 - এর নিউজ কতটা বিশ্বাস যোগ্য? এর ফ্রন্ট পেজে তো ফাউল সব খবর। মনে তো হয় এর সাংবাদিক নিজে খবর বানান।

১৫ ই মে, ২০১৬ সকাল ১০:০৯

মিস্টার কিলবিল বলেছেন: বিডিটুডে, সমকাল সহ আরো কয়েকটা অনলাইন পত্রিকায় ও এসেছে। আর ভিডিও তো নিশ্চয় দেখেছেন।

২৩| ১৫ ই মে, ২০১৬ সকাল ১০:০৮

এ আর ১৫ বলেছেন: ইসলামে কোন অপরাধের শাস্তির বিধান, কুটুক্তিকারীদের হুকুম নিয়ে অন্য একদিন বিস্তারিত পোস্ট দেব। আবারো ধন্যবাদ জানাচ্ছ------
অবশ্যই দিবেন তার আগে নিচের লিংক দুটো পড়ে নিলে আপনার লিখতে অনেক সুবিধা হবে ।
ইসলাম বিদ্রুপকারির মুখ বন্ধ করার কৌশল ও কোরানের উপদেশ !!
বিদ্রুপকারীদের হত্যার পক্ষে ও বিপক্ষে !!!!

১৫ ই মে, ২০১৬ সকাল ১০:১১

মিস্টার কিলবিল বলেছেন: মুল্যবান পরামর্শের জন্য আবারো ধন্যবাদ। জাযাকাল্লাহ।

১৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪৪

মিস্টার কিলবিল বলেছেন: এখানে আমি আপনার সাথে বিতর্কে যাচ্ছি না। পোস্ট দিলে সেখানে বিতর্কের সুযোগ থাকবে। তবে একটা কথা বলি, আপনার বুঝার মধ্যে কিছু ভুল আছে। আপনার লেখাগুলো পড়ে বুঝতে পারলাম। আমি আপনার লেখার উল্লেখিত হাদীস ও কোরানের আয়াত গুলো ব্যাখ্যাসহকারে উল্লেখ করব। ধন্যবাদ।

২৪| ১৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪৮

আহমেদ রশীদ বলেছেন: সারা বাংলাদেশের জন্য এটা একটা মাইলফলক হয়ে থাকবে। এমপিকে ধন্যবাদ

১৫ ই মে, ২০১৬ সকাল ১১:২৬

মিস্টার কিলবিল বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.