নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সীমাহীন

হুমায়রা হারুন

মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।

হুমায়রা হারুন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে ফেলে, প্রার্থনায় নুয়ে আছে।

সেরকম আমাদেরও উপলব্ধির এক পর্যায়ে হৃদয়ের অন্তস্থল থেকে অহংবোধ বিলুপ্ত হয়ে যায় । থাকে শুধু স্রষ্টার প্রতি আত্মসমর্পণ। মাথা নত করে, নিজেকে সঁপে দিই সৃষ্টির অসীমতায়। জীবনের সকল গর্ব, সকল আত্মগরিমা বিসর্জন দিই নীরবে, গভীর তৃপ্তিতে। এই অবনমিত হবার মুহূর্তে আত্মা, শুদ্ধ ও প্রশান্ত হয়ে উঠে। বিনয়ের মাঝে খুঁজে পাই জীবনের চরম সত্য।
মানুষের মহত্ব তার বিনয়ে। তার স্রষ্টার কাছে অর্থাৎ প্রকৃতির কাছে তার আত্মসমর্পণে। তার ফেলে আসা অহংবোধে নয়।

ছবি ব্লগ - ৬ শুষ্ক তরু
ছবি ব্লগ -৫ ফুল দল
ছবি ব্লগ -৪ বর্ষণমুখর সকাল
ছবি ব্লগ - ৩ কফি শপ
ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:




বিনীত, অবনত বৃক্ষের এই চিত্রকল্পে প্রকৃতির একটি অনাড়ম্বর দৃশ্য যেন আত্মোপলব্ধির গভীরতম দর্শনে রূপান্তরিত
হয়েছে। বৃক্ষের নত শাখা এখানে কেবল বিনয়ের প্রতীক নয়, বরং আত্মগরিমার আবরণ ভেদ করে অস্তিত্বের পরম
সত্যের কাছে পৌঁছানোর এক নীরব ভাষ্য। সুফি দর্শনের ফানা ও বাকা এই দুই উপলব্ধির আলোকে লেখাটিকে
আরও গভীরভাবে পাঠ করা যায়। ইশ্‌কের পরম নিবিড়তায় যখন ‘আমি’ ও ‘তুমি’র ব্যবধান ক্ষীণ হয়ে আসে,
তখন ফানা-র অভিজ্ঞতায় স্বতন্ত্র অহংবোধের বিলয় ঘটে; আর বাকা-র উপলব্ধিতে সেই প্রেমময় সত্যকে হৃদয়ে
ধারণ করেই মানুষ ফিরে আসে কর্মময় জগতে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবনযাপনে। এমনতর
উপলব্দির প্রভাবে আমার ব্লগে কিছুক্ষন পুর্বে কবিতা একটি লিখে রেখে এসেছি ।

উল্লেখ্য এমনতর নত হওয়া আর আত্মবিসর্জনের নিছক ভঙ্গি থাকে না, হয়ে ওঠে অন্তরের পরিণত প্রজ্ঞা। কারণ
সত্যিকারের আত্মসমর্পণ মানুষকে নিষ্ক্রিয় করে না, বরং আরও সংবেদনশীল, দায়িত্বশীল ও মানবিক করে তোলে।
বৃক্ষ যেমন নিজের ফলের কৃতিত্ব ঘোষণা করে না, ছায়া দেওয়ার জন্য প্রতিদানও চায় না, তেমনি প্রজ্ঞায় পরিশুদ্ধ
মানুষও নিজের মহত্ত্বের প্রচারে নয়, অন্যের কল্যাণে নিজের অস্তিত্বের সার্থকতা খুঁজে পায়। শেষ পর্যন্ত মহত্ত্বের
পরিচয় কতটা উচ্চতায় উঠলাম, তা নয়; বরং কতটা নত হয়ে জীবনের বৃহত্তর সত্যকে ধারণ করতে পারলাম,
তারই মধ্যে। আপনার লেখাটি তাই নত বৃক্ষের দৃশ্যের আড়ালে এক অনন্ত সত্যের ইঙ্গিত দেয় অহংকারের
বিলয়ে আত্মা শূন্য হয় না, বরং সেই শূন্যতার মধ্য দিয়েই প্রেম, প্রজ্ঞা ও পরমের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে।
আপনার এই লেখাটি পাঠে নত বৃক্ষের ইশ্‌ক নামে একটি কবিতা লেখার ইচ্ছে জাগছে মনে ।হয়ত দু এক
দিনের মধ্যেই লেখা হবে সে কবিতাখানি ।

শুভেচ্ছা রইল

১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৩

হুমায়রা হারুন বলেছেন: আলী ভাই, আপনার আজকের কবিতার পোস্ট এর ভাবখানা এই বৃক্ষ দুটির| আত্ম নিবেদনের -ই প্রকাশ যেন। ফানা বলতে বুঝিয়েছেন, (সুফি দর্শনে,) নিজের আত্মসত্তার বিলুপ্তি ঘটিয়ে সম্পূর্ণ ভাবে স্রষ্টার মাঝে বিলীন হয়ে যাওয়া। অর্থাৎ, ‘আমি’ ভাব বিলীন হয়ে শুধু স্রষ্টার অস্তিত্ব অনুভব করা। আমি বৃক্ষ দুটির মাঝে তৎক্ষণাত যেন তাদের নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেয়া দেখেছিলাম।
আপনার কবিতার অপেক্ষায়।

২| ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন:



বিনীত, অবনত বৃক্ষের ছবির মধ্য দিয়ে আপনি যে গভীর জীবনদর্শন তুলে ধরেছেন, তা সত্যিই মুগ্ধকর। প্রকৃতির একটি সাধারণ দৃশ্যও যে মানুষের অন্তর্জগৎ, স্রষ্টার প্রতি আত্মসমর্পণ এবং অহংবোধ বিসর্জনের মতো গভীর উপলব্ধির দুয়ার খুলে দিতে পারে, আপনার লেখাটি তারই সুন্দর উদাহরণ।

বৃক্ষের নুয়ে পড়া শাখাকে প্রার্থনারত মানুষের সঙ্গে তুলনা করার ভাবনাটি অসাধারণ। আমরা প্রায়ই নিজেদের অর্জন, ক্ষমতা ও সাফল্য নিয়ে গর্ব করি; অথচ প্রকৃত মহত্ত্ব যে অহংকারে নয়, বিনয় ও আত্মোপলব্ধিতে—আপনার লেখাটি সেই সত্যই স্মরণ করিয়ে দেয়। ছবির সঙ্গে দর্শনের এমন সুন্দর মেলবন্ধন আপনার এই ছবি ব্লগকে বিশেষ তাৎপর্য দিয়েছে। চমৎকার ভাবনা ও উপস্থাপনার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪১

হুমায়রা হারুন বলেছেন: ফরিদ ভাই , আপনার সেই পোস্টটি আমার পুরা সেইভ করে রাখা হয় নাই। আপনি সামনের পাতায় না রাখতে চাইলেও আমাকে প্লিজ টেক্সট -টুকু পাঠিয়ে দেন। সেখানে কমেন্ট করেছিঃ 'আপনাদের discussion খুব ভাল লাগছে পড়তে। অনেক ধন্যবাদ আপনাকে, এমন একটি বিষয় নিয়ে প্রশ্নোত্তর উপস্থাপনের ধারায় পোস্ট দেয়া।'

আমার অনুরোধ আমাকে টেক্সট টুকু দিন ।প্লিজ ফরিদ ভাই। প্লিজ।
আমার খুব ভাল লাগছিল পড়তে। আমি কি আমার ইমেইল দেব? ওখানে পাঠিয়ে দিবেন ? নাকি মেসেঞ্জার এর লিংক দেব?

৩| ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২০

কামাল১৮ বলেছেন: পড়লাম।

১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৯

হুমায়রা হারুন বলেছেন: তেমন কিছুই তো লিখতে পারিনি। আশপাশ দেখতে দেখতে সময় কেটে গেছে।

৪| ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: ছবি ব্লগ দিলে কম পক্ষে ১২ টা ছবি দেবেন।

১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

হুমায়রা হারুন বলেছেন: প্রণতি ভংগে নত বাকী সেই দশটি বৃক্ষের দেখা পেতে হবে তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.