| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যাক স্মিথ
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব থেকে ৫.৮৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা অন্য যেকোনো দেশ থেকে আসা রেমিট্যান্সের তুলনায় বেশি।
সৌদি আরব থেকে যদি সব বাংলাদেশি শ্রমিককে দেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে দেশে রীতিমতো হাহাকার পড়ে যাবে—এ বিষয়ে কারও কোনো সন্দেহ নেই। সুতরাং দেখা গেল, সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।
আবার ধর্মীয় কারণেও সৌদি আরব বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি রাষ্ট্র। নবী-সাহাবিদের দেশ, মক্কা-মদিনা, উহুদ পাহাড়সহ হাজারো ইসলামি পবিত্র স্থানের দেশ এই সৌদি আরব। প্রতিবছর দেশের লাখ লাখ মানুষ সৌদি আরবে যান এসব পবিত্র স্থান পরিদর্শন করতে কিংবা হজ ও ওমরাহ পালন করতে।
বর্তমান সৌদি আরবের ভূখণ্ডে জন্মগ্রহণকারী হজরত মুহাম্মদ (সা.) বাংলাদেশের প্রতিটি মুসলমানের হৃদয়ের গভীরে প্রোথিত রয়েছেন। তাঁর নামে সামান্য সমালোচনা করলেও জনসমক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করার ঘটনাও ঘটে এই বাংলাদেশেই।
ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা।
স্রষ্টা বা আল্লাহর নামে কটূক্তি করার কারণে পৃথিবীর কোথাও মানুষ হত্যার কথা শুনিনি। কিন্তু নবীজির নামে সামান্য সমালোচনা করলেও তাঁর কিছু অনুসারী মানুষ হত্যা করে হাসতে হাসতে। এ থেকেই বোঝা যায়, আল্লাহর চেয়েও নবীজির স্থান তাদের কাছে অনেক ঊর্ধ্বে।
শ্রীলঙ্কা সরকারের অনুরোধে একজনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে সৌদি আরব।
সৌদি নাগরিকদের ভাষা- আরবি ভাষা, বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও ঐশ্বরিক একটি ভাষা। এমনকি দেশটির জমজম কূপের পানিও বাংলাদেশিদের কাছে অলৌকিক ও পবিত্র বলে বিবেচিত।
উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে, ধর্মীয় ও অর্থনৈতিক কারণে সৌদি আরব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র একটি রাষ্ট্র।
এখন কথা হচ্ছে, এমন পবিত্র ও মহাগুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের প্রতি বাংলার সাধারণ জনগণের কেন এত ক্ষোভ?
আমি দীর্ঘদিন ধরেই লক্ষ করছি, সৌদি আরবের প্রতি মানুষের মধ্যে একধরনের তীব্র বিতৃষ্ণা কাজ করছে, বিশেষ করে যাঁরা সৌদিপ্রবাসী। আমার অভিজ্ঞতায় এমন একজন প্রবাসীকেও খুঁজে পাওয়া কঠিন, যিনি সৌদি আরব সম্পর্কে ভালো কথা বলেন। প্রায় সব প্রবাসীর মুখেই একই ধরনের কথা শুনতে পাই—
"সৌদি হচ্ছে কাফেরদের দেশ।"
"ওরা জালেম।"
"এই দেশ আবু জেহেলের দেশ।"
"এই দেশে কি মানুষ আসে নাকি!"
"আমার শত্রুকেও এই দেশে আসতে বলব না।"
ইত্যাদি।
এক প্রবাসী ভাই তো বলেই ফেললেন, "আমি মরে যাব, তবু সৌদি আরবে ফিরে যাব না কোনো দিন।"
সৌদি আরবের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সামনে আসতে শুরু করেছে হুতি–সৌদি দ্বন্দ্বের পর থেকে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে যখনই সৌদি আরবের ওপর হুতিদের আক্রমণের খবর প্রকাশিত হয়, তখনই কমেন্ট সেকশনে 'আলহামদুলিল্লাহ', 'সুবহানাল্লাহ'র বন্যা বয়ে যায়। আমার পর্যবেক্ষণে, অন্তত ৯০ শতাংশ মন্তব্যই হুতিদের পক্ষে কিংবা সৌদি আরবের বিপক্ষে।
বিষয়টি এমন নয় যে, কয়েক দিন আগে দুই বাংলাদেশির শিরশ্ছেদ করার কারণেই সৌদি আরবের প্রতি মানুষের এই ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি বিগত কয়েক বছর ধরেই সৌদি আরবের প্রতি বাংলার জনগণের এই ক্ষোভ লক্ষ করে আসছি।
এখন প্রশ্ন হচ্ছে, এমন মহাগুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দেশের প্রতি বাংলার জনগণের কেন এই ক্ষোভ?
আমি আসলে কোনো হিসাবই ঠিকমতো মেলাতে পারি না। এই হিসাবটাও ঠিকমতো মেলাতে পারছি না। তাই বিষয়টি নিয়ে বিজ্ঞ ব্লগারদের মতামত আশা করছি।
ধন্যবাদ।
জ্যাক স্মিথ,
সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ।
১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:২৭
জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশের মানুষ যখন একবার সৌদি আরবে কাজের সন্ধানে যায়-তখন তাদের আচার আচরণে বাঙালীরা অনেক শক খায়। ওরা বাঙালীদের মানুষই মনে করে না।
২|
১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন:
সৌদি আরবের প্রতি মানুষের ক্ষোভের পেছনে প্রবাসী শ্রমিকদের সঙ্গে আচরণ, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ধর্মীয় আবেগের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বিবেচনা করা দরকার।
১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:২৯
জ্যাক স্মিথ বলেছেন: আপনার নাবীর দেশের মানুষের আচার আচরণ এমন বর্বর কেন? এদের শিক্ষা হবে কবে?
৩|
১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৫
নতুন বলেছেন: দেশে সৌদি প্রেমীর সংখ্যাও অনেক্
যদি ঐ দুজনের লাশ দেশে আশে, তাওহীদি জনতা তাদের লাশ দাফনেও বাধা দেবার সম্ভবনা আছে।
১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০
জ্যাক স্মিথ বলেছেন: তৌহিদী জনতাকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া দরকার, তাহলে ওদের শিক্ষা হবে।
৪|
১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: বাংগুদের সৌদি , ভারত কিংবা আমেরিকা কিছুই ভালো লাগে না । এদিকে নিজেরা এসব দেশের উপর নির্ভর করা ছাড়া চলতে পারে না ।
১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৩৬
জ্যাক স্মিথ বলেছেন: দু:খজনক বিষয় হচ্ছে- দুইজন বাঙালীকে শিরচ্ছেদ করা হলো অথচ বাংলাদেশের সরকার এর কিছুই জানে না। ওরা কি বাঙালীদের মানুষ হিসেবেই গণ্য করে না?
৫|
১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সৌদি আরব হচ্ছে অসভ্য আর বর্বর মানুষের দেশ।
১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২০
জ্যাক স্মিথ বলেছেন: ওই দেশে যে একবার গেছে তার লাইফটা বরবাদ হয়ে গেছে- নারীদের কথা আর না বললাম।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০০
নতুন বলেছেন: ধর্ম রাজতিকদের হাতের শক্তিশালী একটা কাড। এইস অফ স্পেড ।
আমাদের দেশের ভন্ডরা নামে ধর্মিক সাজে কিন্তু নিজেই যে কত অন্যায় করে সেটা হিসেব করেনা।