নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহিদ ওবায়েদ

জাহিদ ওবায়েদ › বিস্তারিত পোস্টঃ

প্রেম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

গর্ভবতী ফুলেরা জানে না সঙ্গমের স্বাদ,
সদ্য প্রসূত ফলেরা দেখেনি গর্ভজাত আঁধার,
পরাগে রচিত প্রেম-
জন্ম দিয়েছে অঙ্কুরিত আগামী।

মৃত্তিকার বুকে বৃষ্টি-সঙ্গম এঁকে যায়-
প্রেম,
অমরত্বের মানচিত্র!
প্রেমের ঈশ্বর খুঁজে নেয় নিভৃত ভূমিশয্যা,
স্বর্গীয় প্রেম-দূত অমর হয় মর্ত্যের ঠিকানায়।

জ্যোৎস্নাময়ী রাতেরা জানে না,
নিঃস্বঙ্গচারী চাঁদ, এক সমুদ্র কেঁদেছিল-
প্রেমহীন অমাবস্যায়!

গোধূলির আকাশ দেখেছে,
পরিযায়ী পাখির পালকে উড়ে যায়-
বদ্ধ জলের সমুদ্র-শোক।

পাহাড়ের ঠোঁটে নিবেদিত মেঘের চুম্বন-
প্রেমের স্বরলিপি লিখে যায়।

আর্য-প্রেমের বিপরীতে, আমরা হেটে চলি সূর্য-সঙ্গমে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: জ্যোৎস্নাময়ী রাতেরা জানে না,
নিঃস্বঙ্গচারী চাঁদ, এক সমুদ্র কেঁদেছিল-
প্রেমহীন অমাবস্যায়!
-- ভাবনাটি বেশ ভালো লাগলো।
আপনার প্রথম লেখাটা পড়ে গেলাম। এই ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ আনন্দময় হোক, দীর্ঘ হোক!

২| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

আরাফআহনাফ বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.