নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহিদ ওবায়েদ

জাহিদ ওবায়েদ › বিস্তারিত পোস্টঃ

অনিদ্রীতা

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২


অনিদ্রীতাকে আমি ভালোবাসতাম।
'অনিদ্রীতা সরকার'!
অনিদ্রীতা আমাদের পাশের বাড়িতে থাকত,
ঘুম ভেঙে অনিদ্রীতা বারান্দায় দাঁড়িয়ে থাকত এলো চুলে-
আমার অপেক্ষায়।
আমি ছুটে যেতাম-
এক টুকরো হাসির জন্য।
অনিদ্রীতা স্কার্ফ পরে কলেজে যেত,
বেগুনী, ধূসর-লাল, সাদা-কালো চেক স্কার্ফ;
তাঁর প্রত্যেকটা স্কার্ফ আমার পরিচিত।
স্কার্ফের পাড়ে পাড়ে সাঁটানো গল্প ছিল!
অনিদ্রীতা নদী ভালোবাসত
বিকেলের শান্ত আলোয়- নদীর তীরে আমাদের দেখা হতো;
অনিদ্রীতা'র লাজুক চোখে আমি আকাশ দেখতাম।
গোধূলির সন্ধ্যারাগ অনিদ্রীতাকে বাড়ি নিয়ে যায়,
আমি তাকিয়ে থাকি-
আমি তাকিয়ে থাকি- সান্ধ্য আকাশ, বিমূর্ত সন্ধ্যাতারা!
অনিদ্রীতা জ্যোৎস্না ভালোবাসতো
পূর্ণিমারাতে বেদীতে দাঁড়িয়ে-
আমরা দশ হাজার গেলাস জ্যোৎস্না পান করেছি।
অনিদ্রীতা পাহাড় ভালোবাসতো
আমাদের পাহাড়ে যাওয়া হয়নি কোনদিন!
আমরা সমুদ্রে যেতে চেয়েছিলাম,
যাওয়া হয়নি!

হঠাৎ অনিদ্রীতা হারিয়ে গেলো- অন্ধ পৃথিবীর পথে!


অনিদ্রীতা চলে যাবার পর, আমি কোনদিন আকাশ দেখিনি!
জ্যোৎস্নায় ভিজিনি একটি রাত!
অনিদ্রীতা চলে যাবার পর, সন্ধ্যামণি ফুটেনি আর!
অনিদ্রীতা চলে যাবার পর-
আমি ঘুমোইনি একশত বিশটি রাত!
অনিদ্রীতা শুনেছি মা হয়েছে এখন,
ভুলে গেছে আমায়!
মাতৃত্বের আড়ালে হারিয়ে গেছে- অষ্টাদশী প্রেম।
গোমতী'র তীর ধরে, আমি এক লক্ষ বছর হেটেছি-
অনিদ্রীতা'র খোঁজে!

অনিদ্রীতাকে আমি ভালোবাসতাম,
আর অনিদ্রীতা আমাকে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: অনিদ্রীতা নামটি সুন্দর কিন্তু কবিতা বেশি ভাল লাগেনি

২| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

শরনার্থী বলেছেন: অনিদ্রীতা শুনেছি মা হয়েছে এখন- =p~ =p~ =p~

৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

বিজন রয় বলেছেন: আমার খুব ভাল লেগেছে কবিতা।
একটি নিটোল ভালবাসার প্রতিচ্ছবি।
+++++

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

আরাফআহনাফ বলেছেন: "অনিদ্রীতাকে আমি ভালোবাসতাম,
আর অনিদ্রীতা আমাকে।"
না হয়ে কেমন হয় -
"অনিদ্রীতাকে আমি ভালোবাসতাম,
আর অনিদ্রীতা আমাকে?"

অনেক ভালো লাগলো কবিতা।
আপনি ভালো থাকুন - সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.