| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার স্বামীর জন্য আমার দুঃখ হয়!
সন্তান উৎপাদনইতো ভালো ছিল
কী প্রয়োজন ছিল একজন গন্তব্যহীন কবির প্রেমে পড়ার!
সমাজ এসব প্রেম-ট্রেম মানে না।
যেহেতু, আপনি সামাজিক প্রাণী
কবিদের থেকে একটু দূরে থাকা উচিৎ
কবিরা আবার সমাজভূক্ত নয়
কবিরা ভীষণ ক্ষুদার্ত
এবং পথভ্রষ্ট (মানুষ তা-ই বলে!)
এসব কবি-টবি দিয়ে কিচ্ছু হবে না
তাঁরা নরকগামী!
আপনি বরং স্বামী-সেবায় মন দিন
স্বর্গে যাবেন! (প্রতিশ্রুতি আছে)
আপনার স্বামীর জন্য জন্য আমার ভীষন দুঃখ হয়
বিছানায় সে আপনার পাশে একা!
সঙ্গমকালে আপনি পাঠ করেন স্বনামী কবিতা।
২|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫২
বিজন রয় বলেছেন: সাংঘাতিক লেখা।
++++
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩
আরাফআহনাফ বলেছেন: +++ আর কিছুই লিখছি না !
ভালো থাকুন কবি।