নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না সেটা শুধু মা দিতে পারে সন্তান কে সেটা হল মাইটোক্রোনডিয়ার ডিএনএ। এই মাইটোক্রোডিয়ার ডিএনএ আপনাকে একজন পরিপূর্ন মানব সন্তান এ রূপান্তরিত করে কেননা মাইটোক্রোডিয়া হল কোষের (মানব দেহের) এনার্জী তৈরীর হাব...। যুগ থেকে যুগান্তরে এই সাইকেল চলে আসছে...প্রতি টা মানব সন্তান আবারো বলছি প্রতিজন মানব সন্তান তার এই ডিএনএ যেটা ছাড়া মানব দেহে কোন শক্তি উৎপাদন হত না, সেটা শুধু মাত্র তার মায়ের থেকে পেয়ে থাকে। প্রতিজন কন্যা সন্তান সেই সাইকেল কে এগিয়ে নিয়ে যাচ্ছে যুগ থেকে যুগান্তরে। তার মানেএটা দাড়ায় যে, এই সাইকেল আরম্ভ হয়েছে কালের পরিক্রমায় একজন 'আদিম' মায়ের থেকে যে কিনা ১৫০,০০০- ২০০,০০০ বছর আগে আফ্রিকার কোন দেশে প্রথম হোমো সেপিয়েন্স হিসাবে বসবাস করা আরম্ভ করে..... শি ইজ আওয়ার গ্রেট গ্রেট..... গ্রান্ডমা..ফর ~৬০০০ জেনেরেশানস ধরে (~২০০,০০০ বছর)
She is the unbroken maternal line connecting all of humanity. মনে রাখবেন Half the world are women & the other half is their children!। মা জাতির প্রতি এই দিবসে মাথা নত করা শ্রদ্ধা .......আপনি যখন দৌড়ান চলাফেরা করেন, তখন মনে রাখবেন যে আপনাকে এই চলার শক্তি আপনার মা দিয়েছে..



এই দিনে আমার সশদ্ধ কিন্তু নিরব শ্রদ্ধা জানাচ্ছি একজন নির্ভীক অকুতোভয় নারী তাসনীম আফরোজ ইমি কে...যেখানে নেকড়ে বাঘের মত হিংস্র মব তাকে ঘিরে রেখেছে, কিন্তু উনাকে দেখলাম চোয়াল শক্ত করে অকুতোভয় ইস্পাত কঠিন মুখ...কোন ভয় নাই এত গুলি হিংস্র মবক্রান্ত মাঝেও..হাজার সালাম...
I see in the cartoon a determined young woman, with flowing hair and a defiant gaze, who stood firm in a heroic pose, fists clenched and chin held high, as shadowy figures of an angry mob encircled her. Her figure radiates strength, a beacon cutting through the darkness of oppression. This is a tribute to her bravery in this International Women's day.....Alone but her strength radiates more than all the strengthস of the coward mob combined.

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: আমি শুধু জানি নারীদের শ্রদ্ধা করতে হবে। ভালোবাসতে হবে। কিন্তু টিকটকার লায়লাদের আমি কোনো শ্রদ্ধা করতে পারিব না।

০৯ ই মার্চ, ২০২৬ সকাল ১০:২৬

কলাবাগান১ বলেছেন: ঝামাতি দের সেটা বলেন.... কেন একজন নারী নেত্রিত্ব দিতে পারবে না....সে আপনাকে জন্ম দিতে পারে কিন্তু আপনি হবেন তার গার্জিয়ান??????

২| ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ১০:২৯

সৈয়দ কুতুব বলেছেন: ইমি এখন কারাগারে । এনটি-টেরোরিজম মামলায় সরকার উহাকে জেলে ভরিয়া দিয়াছে । এই আইন টি ( ২০০৯ সালে )শেখ হাসিনার সংসদে পাশ করা হয়েছিলো যা এখন বিএনপি ইউজ করিয়াছে ।

০৯ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৪

কলাবাগান১ বলেছেন: আপনাদের এখন পোয়াবারো সময়.....তবে মনে রাখবেন এরকম একজন ইমি আপনাদের মত ১০০০ কিবোর্ড ওয়ারিয়ার থেকেও শক্তিশালী.......আমি উনার ইস্পাত কঠিন মনোবল দেখে আশ্বানিত যে রকম সাহসী নারী বাংলাদেশ জন্ম দিয়েছে.....

০৯ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫৬

কলাবাগান১ বলেছেন: In a world where women are often expected to remain silent, Emi chose to amplify a historic voice from the March 7th- a speech that embodies this great nation's fight for freedom

৩| ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১

শায়মা বলেছেন: এই কারণেই একজন মা সন্তান জন্ম দিতে দিতে একটু একটু করে এনার্জী হারায়? নাকি সন্তান পালতে পালতে হারায়! একটা বাচ্চাকে লালন পালনে মনে হয় মা যতখানি ত্যাগ স্বীকার করে শাররিক মানসিকভাবে, বাবারা মনে হয় সেখানেও পিছিয়ে ভাইয়ু! :)

০৯ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫৮

কলাবাগান১ বলেছেন: খুবই সত্যি কথা....নিজের সংসারে তাকালেই বুঝি......

৪| ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৬

সৈয়দ কুতুব বলেছেন: ইমি একটা বেদরকারি কাজ করেছেন । গত ১৭ বছর মানুষ শত শত বার এই ভাষণ শুনেছে । এই ভাষন নতুন করে বাজানোর কিছু নেই । ভাষণ শুনে মানুষ কিছু সময় nostalgic হলেও দিন শেষে কোনো আউটপুট আসে না । সেটা আমরা দেশের হাল হাকিকত দেখেই বুঝতে পারি।

০৯ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১০

কলাবাগান১ বলেছেন: ইমি আউটপুটের জন্য ভাষন বাজায় নাই সেটা আপনি ভাল করেই জানেন, সে করেছে প্রতিবাদ স্বরূপ থানার সামনে... তার সাহস কে সন্মান করুন

৫| ০৯ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: দুনিয়ার সব নারীরা সুখী হউক।

৬| ০৯ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৫৭

ধুলো মেঘ বলেছেন: ইমি আপনাদের বিশাল উপকার করিয়া দিয়াছে। ৬৮ ভোট পাইয়া জামায়াতের সীট সংখ্যা ৬৮ তে সীমাবদ্ধ রাখিয়াছে। ভবিষ্যতে উনার ভোট প্রাপ্তির উপর নির্ভর করিবে জামায়াতের ক্ষমতায় আসা না আসা।

৭| ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:০১

নতুন বলেছেন: তার মানেএটা দাড়ায় যে, এই সাইকেল আরম্ভ হয়েছে কালের পরিক্রমায় একজন 'আদিম' মায়ের থেকে যে কিনা ১৫০,০০০- ২০০,০০০ বছর আগে আফ্রিকার কোন দেশে প্রথম হোমো সেপিয়েন্স হিসাবে বসবাস করা আরম্ভ করে..... শি ইজ আওয়ার গ্রেট গ্রেট..... গ্রান্ডমা..ফর ~৬০০০ জেনেরেশানস ধরে (~২০০,০০০ বছর)
She is the unbroken maternal line connecting all of humanity. মনে রাখবেন Half the world are women & the other half is their children!। মা জাতির প্রতি এই দিবসে মাথা নত করা শ্রদ্ধা .......আপনি যখন দৌড়ান চলাফেরা করেন, তখন মনে রাখবেন যে আপনাকে এই চলার শক্তি আপনার মা দিয়েছে..


আমাদের কোষ মায়ের অবদান, মা তার শরীরের প্রান শক্তি বুকের দুধ হিসেবে খাইয়ে মানুষকে বড় করে। কথা শেখায়, হাটা শেখায়।

যেই মানুষ বড় হয়ে যখন মা জাতীর প্রতি শ্রদ্ধা না দেখায় তখন তারা যে মানুষ হিসেবে ব্যার্থ তার প্রমান রাখে মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.