| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা হলো রৌদ্রদীপ্ত প্রভাতী আলোর স্বচ্ছতা
বাহান্ন আর একাত্তুরের উর্জস্বিনী প্রাণ প্রমত্ততা।
স্বাধীনতা হলো বজ্রকন্ঠ, আকাশছোঁয়া সুবিশাল এক তর্জনী
অনুপ্রাণনার আরাধনার গণ-ঐক্যের বিস্ময়কর জয়ধ্বনি।
স্বাধীনতা হলো রক্তচোখ আর দাম্ভিকতার উৎসাদন
উথাল-পাথাল গণ-জোয়ারের ঐকতাণের মেলবন্ধন।
স্বাধীনতা হলো মাতৃভুমির, মাতৃদুগ্ধের ঋণ-শোধণ
পিতৃ-স্নেহের মাতৃ-গেহের অন্ধ-প্রীতির প্রতিপোষণ।
স্বাধীনতা হলো কিষাণির প্রতি কিষাণের প্রীতি-ভালোবাসা
মজুরের ঘামে কামারের শানে গড়ে ওঠা কোনো নতুন আশা।
স্বাধীনতা হলো রাখালের বাঁশি বালিকার হাসি আযানের সুরেলা ধ্বনি
গীর্জা ঘন্টা, উলুধ্বনি আর প্যগোডায় দেয়া বিদগ্ধজনের বাণী।
স্বাধীনতা হলো কর্মজীবি নারীর-স্বপ্ন নতুন রঙ্গিন আশা
বলাৎকারী নরবেশ্যা নপুংসক'কে অশেষ ক্লেশের ভাষা।
স্বাধীনতা হলো নিত্য নতুন অবিজ্ঞেয় আবিস্কারের নেশা
অন্ধযূগের ধ্যানধারনার প্রতিসারণের দীপিকা দীপ্ত দিশা।
২|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:২১
বিজন রয় বলেছেন: খুব ভাল লাগল।
++++
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭
মুসাফির নামা বলেছেন: ভাল লিখেছেন।