নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

নেয়ামুল নাহিদ

আমাকে আমি বুঝি কতটুকু!

নেয়ামুল নাহিদ › বিস্তারিত পোস্টঃ

মায়াডোর

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৬


১
এসো এসো, দ্যাখো – কি স্নিগ্ধ বৃক্ষতল
তটিনী বক্ষে মৃদু বায় জল কলকল,
আশাতে রয়েছে যেন ওগো কতকাল
পেতেছে আসন, বিছায়েছে আঁচল।

২
একবার মন খোলো, ম্যালো দুটি আঁখি
হাত দুটো দাও তো, হাতে হাত রাখি,
প্রেমেতে প্রেম নেব, নেই কিছু ফাঁকি
নগদে নগদ সব, কিছু নেই বাঁকি।

৩
কাশফুল শরতের হেসে ক্ষণেক্ষণে,
পাখিরা কোলাহল থেমে আনমনে –
হিমহিম বাতাসে কি যেন বলে,
মন বুঝি হাওয়াতে ভেসে ভেসে চলে।
সবকিছু তোমাতে ওগো মোর প্রিয়ে
বেঁধে নেব ঠিক দেখো মায়াডোর দিয়ে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

এমন করে করলে আহ্বান
এ মায়াডোর ছিন্ন করে সাধ্য আছে কাহার!

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪১

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিটা।
কবিতার পাশাপাশি অন্য কিছুও লিখতে চেষ্টা করুন।

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৫

নেয়ামুল নাহিদ বলেছেন: অন্যকিছু লেখার চেষ্টা করি। সময় পাই না বলে, হয় না তেমন।

৩| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রকৃতি জুড়েই ছড়িয়ে আছে মায়া। মানুষের জীবনেও মায়ার এ অদৃশ্য বাঁধন অলখে কাজ করে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.