নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মগজে ১৪৪ ধারা কারফিও

নিশীথ সূর্য

সত্যি বলছি আমি সত্যি বলছিনা

নিশীথ সূর্য › বিস্তারিত পোস্টঃ

বাক্স বাক্সবন্দী

১২ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫



বাক্স যখন নিজেই বাক্সবন্দী,
তখন হাতের রেখা গুলো বাঁক নিচ্ছে নদীয়ায়,
আয়ু থেকে আয়ু চুরির বিদ্যা তখনও শেখেনি কালীদাস!
কালি ও কলমে মা কালীর দিব্যি দিয়ে
মিথ্যের পসরা সাজাচ্ছে কেবল।
ওরে সুবল, বল পাবি কোথায়?
অবিকল ছলছল চোখ তোর সত্যি বলছে
নামকাওয়াস্তে।
ওরে আহাম্মক ! মিথ্যা কথাটা অন্তত সত্যি করে বল।
সত্যি করে বল, কতটা ভাল আছিস তুই,
ঠিক না থাকার মতো করে!
পরম্পরার পর্দা, আস্পর্ধার ঘোমটা টেনে
ঘুমকে করেছে গুম!
'রাধে' হয়েছে 'শ্যাম'
আর 'শ্যাম' হয়েছে 'রাধে'।
ওরে নিমখ্হারাম !
নিমগ্ন থাকার মতো করে ডুবলি না কেন
নিমগ্নতায়?
বহুকালের লালিত শতায়ু
শতাধিক হারতে হারতে
নরকের সড়কে করেছে মিছিল,
বাক্স পেটরায় ভরে নিয়েছে 'দু:খ'
চিরন্তন সুখকে কবর দেবে বলে।
যা কোনদিন বলা হয়নি,
এমনকি প্রতিনিয়ত নাজেহাল হওয়া হাওয়ায়
না বলা ভাষার ভেসে যাওয়াও হয়নি।
শুধু ক্রান্তিরেখাগুলো বিষুবরেখা হয়ে
ছুঁয়েছে অশুভতায়...
আক্রান্ত হয়েছে শান্ত্বনার শান্তি
তোমার ঐ একান্ত নিজস্বতা।
যেটাকে তুমি ভাসিয়ে দিয়েছো দু'কূল
নদীয়া থেকে গোকুল।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১:২২

রিপি বলেছেন:
ভাল লেগেছে। :)

১২ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৪

নিশীথ সূর্য বলেছেন: : ধন্যবাদ রিপি

২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৫০

কথক পলাশ বলেছেন: দাদা, 'বাক্সবন্দী নামে আমারও একটা লেখা ছিলো অনেক আগের। মিলে গেলো।
ফেবুতে লিঙ্ক দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.