নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাক ভাবুক......................

আমিত্বকে ভালবাসি.............

পথিক৮০৪

আমিত্বকে ভালবাসি................................

পথিক৮০৪ › বিস্তারিত পোস্টঃ

একহালি অণুগল্প ও পেট্রল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

১

জানালাটা বন্ধ করে রেখেছি দুদিন।বেলা বাড়লে ভেন্টিলেটর জানিয়ে দেয়।ঘরের লাইট নষ্ট তিন দিন ধরে। টিভিতে খালি আমাকে দেখায়।



২

আচ্ছা!সাদা সুতো কি খুব সস্তা?বাজারে এর কি বেশি দাম নেই?ছেলেটা সারা শরীর,চোখমুখ সাদারঙের পোষাকে ঢেকে রাখছে কেন?ফ্যাসনটাও তো সুন্দর ঠেকছে না!



৩

ওই সগীর!এইনে বোতল।খাইয়া দাইয়াই বের হয়ে যাইশ'!

সগীর খাইয়া দাইয়া বের হয়।সাতসকালে উঠেই সদর হাসপাতালে যায়।ওর প্রাইমারী স্কুলের টিচারের লাশ দেখতে।





৪

-দোস্ত!একটু কাপড় লাগবে কই পাই?

__এত রাইতে কই পামু?

-দেখ না একটু!জলদি!গাড়ি আইসা পড়লো!

___পাইছি!ইশকুলের পতাকাটা নিয়া আহি।পুরান কাপড়ে আগুন ভালো কইরাই জ্বলবো।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.