| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদম_
হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।
একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান মন্টুদের বানানো বাংলা সিনেমা, বৃ্শ্চিক থুতু দেয় জিরো আলম মার্কা আবালদের।
বৃশ্চিক পারেনা তেল মারতে- চাই সে হোক বিগবস অথবা ঘরের বউ। চাপে পড়ে খানিকটা তেল মেরে ফেললেও মনে তার খচখচানি থেকে যায় বহুদিন। একজন বৃশ্চিক যদি আপনাকে কখনো বলে যে আপনার গানের গলা সুন্দর, আপনি নিশ্চিন্তে মাইক নিয়ে স্টেজে দাড়িয়ে যেতে পারেনা।
বৃশ্চিক পারেনা নিজের সমালোচনা সহ্য করতে। বৃ্শ্চিক হয় স্বেচ্ছাচারী, একনায়ক, ক্ষেত্রবিশেষে হৃদয়হীন নিষ্ঠুর। বৃশ্চিক যাকে ঘৃণা করে তাকে শুধু ঘৃণাই করে যায়- তার ভালো কিছু তার চোখে পড়েনা; আর যাকে ভালোবাসে তাকে শুধু ভালোইবাসে…..
বৃশ্চিক মনে রাখে তার উপকারীর নাম ঠিকানা। বৃশ্চিকের সাথে ঘুরপেচ করে কথা বলতে গেলেই বিপদ- কারণ ও-শালা আপনার মনের ভাব আগেই সঠিকভাবে আন্দাজ করে বসে আছে। বৃশ্চিক ঘোরপেচ বুঝেনা, ঘোরপেচ করেওনা। বৃশ্চিককে আয়ত্ত করার একমাত্র সহজ উপায় হলো তার সাথে সততা বজায় রাখা, খোলাখুলি কথা বলা, লেনদেন পরিস্কার রাখা।
বৃশ্চিক মুড-সুইং এর রোগে ভুগে সারাজীবন। মানসিক ভাবে এরা নি:সংগ। এরা নকটারনাল। সারাজীবন রাগী, বদমেজাজী, হৃদয়হীন বলে পরিচিত এই রাশির জাতক ব্যক্তিগুলো আসলে একটা পাথরের ডিম- যার উপরটা শক্ত, ভেতরটা নরম।
৩০ শে মে, ২০২৬ দুপুর ১২:৩০
আদম_ বলেছেন: একটা গেনজাম হবে আর সেখানে বৃশ্চিকরা থাকবেনা তা কি হয়?
২|
৩০ শে মে, ২০২৬ ভোর ৬:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বৃশ্চিক মনে রাখে তার উপকারীর নাম ঠিকানা।
.......................................................................
বৃশ্চিক রাশির ইতিহাস চমকপ্রদ,
এই রাশির বিশ্বে অনেক নেতা আছে ।
৩০ শে মে, ২০২৬ দুপুর ১২:৩১
আদম_ বলেছেন: আপনি সঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০২৬ রাত ১:৩১
হাসান মাহবুব বলেছেন:
ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী নিয়ে গণ্ডগোল
এই কর্মকাণ্ডে কতজন বৃশ্চিক জড়িত থাকতে পারে বলে মনে করেন? হিসাব অনুযায়ী ১০০ জনের মধ্যে অন্তত ৮ জনের বৃশ্চিক হবার কথা।
(আমি নিজেও কিন্তু বৃশ্চিক)