নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন দাসগুপ্ত
Covered by - সাড়ে চুয়াত্তর

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক দিন পর গানটি শুনে ভালো লাগল
তবে সাউন্ড ক্লিয়ার না ,
তাই ধ্যান দিয়ে শুনতে পারলামনা ।

০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাইক্রোফোনটা ভালো মানের না, তাই সাউন্ড ভালো আসেনি। হেড ফোন ব্যবহার করলে কিছুটা ভালো শোনা যায়। ধন্যবাদ আপনাকে।

২| ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৫

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো।তবে আমার কাছে মনে হলো দু-এক জায়গায় উচ্চারণগত কিছু জড়তা কাজ করেছে। রেকর্ড করে শুনে আরও একটু সতর্ক অনুশীলন করলে সমস্যা কেটে যেত মনে হয়। বহুলশ্রুত গান তো....
অনেক কড়া সমালোচনা করলাম মনে হয়। হা হা
আপনার গলার স্বর বেশ সুরেলা। তবে আপনি গাইতে পারেন আমি ভাবিনি। অবাকই হলাম। যাহোক কেমন আছেন? অনেক দিন পরে আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো। আরও গান শুনতে চাই। স্কুলের টাইম হয়ে যাচ্ছে...। ভালো থাকুন।

০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমালোচনা থেকে ভুল শুধরানো যায়। তাই সমস্যা নাই। আমি ভালো আছি। এই ব্লগে কম আসা হয়। আর এই ব্লগটা গানের জন্য বেশী উপযোগী না। :) ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

৩| ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: বেঁচে আছেন তাহলে!!!

০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাখে আল্লাহ মারে কে?

৪| ০১ লা এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫৬

খায়রুল আহসান বলেছেন: যদিও প্রথম দুটো মন্তব্যের কথা অমূলক নয়, তথাপি বলবো, গানটির চিত্রায়ন ও পরিবেশনা আমার ভালো লেগেছে। পৃথিবীর কেন্দ্রবিন্দুর চারিদিকে যখন যুদ্ধের দামামা বাজছে, তখন আপনার সুরেলা কণ্ঠে গীত এই গানটি কৈশোরের কিছু স্মৃতি মনে করিয়ে দিল।

তখন আমার বয়স ১৪/১৫ বছর। আমরা যখন নানাবাড়ি বেড়াতে যেতাম, তখন আমার তিনজন কাজিন আমার 'ফেউ' হয়ে যেত। ওরা বয়সে আমার চেয়ে দুই থেকে পাঁচ বছরের ছোট ছিল। একদিন এক জ্যোৎস্নালোকিত রাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত লালমনিরহাট এয়ারফিল্ডের পরিত্যাক্ত রানওয়েতে বসে গলা ছেড়ে আমি এ গানটি গেয়েছিলাম। ওরা শুনছিল। তখনকার দিনের এ আধুনিক গানটি শুনে আমার কাজিনরা কতটুকু মজা পেয়েছিল তা জানিনা। তবে হাট থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরা কিছু হাটুরে লোকজন সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে আমার গাওয়া এ গানটি শুনেছিলেন। তারা কি গানের সুরে মুগ্ধ হয়ে গানটি শুনছিলেন, নাকি একজন শহুরে আগন্তুক রাতের বেলায় কেন এভাবে রানওয়েতে বসে গান গাচ্ছে, সে ব্যাপারে জানতে আগ্রহী হয়েছিলেন, সে ব্যাপারে অবশ্য আমি আজও সংশয়মুক্ত নই।

০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনিও গান গাইতে পারেন মনে হচ্ছে। আপনার গান হয়তো হাটুরে লোকেরা উপভোগ করছিল। আমার এই গান আপনাকে স্মৃতি রোমন্থন করতে সাহায্য করেছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৬

মেঠোপথ২৩ বলেছেন: আবার আসিবেন ফিরে , এই বাংলা ব্লগে
হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে
কিংবা জ্বীনের বেশে
কিন্ত্ গায়ক হয়ে :||

এইডা একেবারেই ভাবি নাই =p~

০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভাবলাম মুমূর্ষু এই ব্লগে আমার এই গানটা দিলে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভবনা কম হবে :) (কারণ হারিকেন দিয়ে ব্লগার খুঁজতে হচ্ছে এখন)। অনেক সময় নাকি কোন ব্লগারই থাকে না দিনের কোন একটা সময়। :) লগিন করার মানুষ নাই।

ব্লগ কর্তৃপক্ষের অদূরদর্শিতা, ইগো এবং ভুল নীতির কারণে ব্লগটা ঝিমিয়ে পড়ছে। এখনও সংশোধন করার সময় আছে।

৬| ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৮:১২

শায়মা বলেছেন: ভাইয়া

তোমার গলা শুনলে মনে হয় তুমি একটু ঢঙ্গীভাইয়া মানে আমার মতন ঢং ঢাং :P

তবে একটা কাজ করলে কেমন হয়!!! তুমি আর সোনাবীজভাইয়া ডুয়েট গাও.......

আমাকেও সাথে নিতে পারো!!! হা হা

০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সাথে আমার মনস্তত্ত্বের কোন মিল থাকা এক কথায় অসম্ভব একটা ব্যাপার। আপনি নাকি মনবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছেন। সম্ভবত বাংলা গাইড বই পড়ে পাশ করেছেন।

গানের ব্যবস্থা আপনি করেন। তবে আমার পছন্দের গান ছাড়া আমি গাই না। :)

৭| ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: মানে তোমার লেখা চিঠি তোমাকেই পড়ে দিয়ে আসতে হয় তাইনা???? /:)

০১ লা এপ্রিল, ২০২৬ রাত ১০:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কথার আগা মাথা কিছুই বুঝলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.