| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায় কথায়
ঝাঁঝ দেখাও যে ওগো উমা!
ওগো প্রিয়তমা।
গলার আওয়াজ এত জোরে,
মাইক লাগে না ঘর জুড়ে,
পাশের বাড়ির মন্টুর বাপও
হাসেন দেখে নাইকো থামা!
এভাবে যদি চিল্লাও রোজ,
পাড়ার লোকে রাখবে খোঁজ,
বউয়ের ভয়ে কাঁপবে জামাই,
খবর হবে রমরমা!
আজকে মুখে লক মারো না,
ঝাঁঝালো ওই তড়কা ছাড়ো না,
একটু হাসলে ফ্রিতে দেবো
গালে একটা মিষ্টি চুমা!
তুমি আমার রূপের খনি,
সংসারের এক দামি মণি,
ভলিউমটা যদি একটু কমতো
তুমিই হতে অনুপমা!
বিয়া কইরা প্রেমের টানে,
ফাঁসলাম কি আর ভুল চরণে?
হুট করে মোর হার্টফেল হলে
কান্দা ছাড়া নাই তো জমা!
ওগো প্রিয়তমা।
০৯ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯
এস.এম. আজাদ রহমান বলেছেন: বাসর রাতের সেই যে হাসি,
আজও আমি তোমায় ভালোবাসি। - তাতো বটেই বাসতেই হবে
ঝাঁঝালো ওই মেঘটি কেটে,
হাসো না আবার চেনা হেসে; - না হেসে উপায় উপায় হোসেন গোলাম নাই!!
রাগের পিছেও জানি আমি,
প্রেম লুকিয়ে আছে শেষে। -- এতো মহব্বত বা বাটখারা! চালিয়ে যান।
২|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:২৩
হুমায়রা হারুন বলেছেন:
খুব ভাল লাগলো পড়ে। আমি হলে এই ছবিটা দিতাম।
০৯ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৫০
এস.এম. আজাদ রহমান বলেছেন: দারুন ছবিতো, ধন্যবাদ।
৩|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা ভালো হইছে।
০৯ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৫১
এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই।
৪|
০৯ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার দেখি সব বিষয়ে মেধা ।
৫|
০৯ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৩
এস.এম. আজাদ রহমান বলেছেন: সব বিষয়ে মেধা নাকি? শুনে হাসি পায়,
রান্নাঘরে ঢুকলে ডিমও পুড়ে যায়!
কলম ধরে লিখি বটে, বুঝি না কেউ কেউ,
মেধা নয় ভাই, এ তো কেবল ভাগ্যের ঢেউ!
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
ওগো উমা, কেন এত রাগ?
বুকে কেন অভিমানে দাগ?
বাসর রাতের সেই যে হাসি,
আজও আমি তোমায় ভালোবাসি।
ঝাঁঝালো ওই মেঘটি কেটে,
হাসো না আবার চেনা হেসে;
রাগের পিছেও জানি আমি,
প্রেম লুকিয়ে আছে শেষে।