নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই আম্লিগের লোক। এরা পুরো টাকা বিদেশে পাচার করে এখন মৌজবাস্তি করছে।

শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকার মধ্যে ১১টি প্রতিষ্ঠান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চট্টগ্রামের এস আলম গ্রুপের মালিকানাধীন ও নিয়ন্ত্রিত। শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণের প্রায় ৬৫ শতাংশই এস আলম গ্রুপের এই ১১টি প্রতিষ্ঠানের দখলে। ২০ শীর্ষ প্রতিষ্ঠানগুলোর নাম নিচে দেওয়া হলো:

. এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড---------------------এস. আলম-----------------------------আম্লিগ
২. এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড------------------------এস. আলম-----------------------------আম্লিগ
৩. এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড----------------এস. আলম-----------------------------আম্লিগ
. এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-----------------------এস. আলম-----------------------------আম্লিগ
. সোনালী ট্রেডার্স--------------------------------------------------এস. আলম-----------------------------আম্লিগ
৬. গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড---------------------------এস. আলম-----------------------------আম্লিগ
৭. চেমন ইস্পাত লিমিটেড------------------------------------------এস. আলম-----------------------------আম্লিগ
৮. এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড-----------------এস. আলম-----------------------------আম্লিগ
৯. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-------------------এস. আলম-----------------------------আম্লিগ
১০. কর্ণফুলী ফুডস প্রাইভেট লিমিটেড------------------------------এস. আলম-----------------------------আম্লিগ
১১. মুরাদ এন্টারপ্রাইজ ---------------------------------------------এস. আলম---------আম্লিগ-----২৭,৮৮১ কোটি
(সম্মলিত ভাবে)
১২. বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড-বেক্সিমকো -দরবেশ-------------আম্লিগ-----৪,৩৪০ কোটি
১৩. বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড--------------------------দরবেশ-------------আম্লিগ-----৯৮২ কোটি
১৪. কেয়া কসমেটিকস লিমিটেড---------------------------------------------------------আম্লিগ-----২,১৩৯ কোটি
১৫. পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড--সিকদার গ্রুপ ------আম্লিগ-----১,১৫৭ কোটি
১৬. পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড---সিকদার গ্রুপ -----আম্লিগ-----৮৪৩ কোটি
১৭. দেশবন্ধু সুগার মিলস লিমিটেড---------------------------------গোলাম মোস্তফা-অবস্থান পরিস্কার নয় ৩,৩২০ কোটি
১৮. প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড (সিটিসেল)----------এম মোরশেদ খান--বিএনপি-----১,০০০ কোটি
১৯. সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড-------------------------আসলামুল হক-------আম্লিগ-----১,৬৪০ কোটি
২০. রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড------------------------------রফিকুল ইসলাম------আম্লিগ-----৯৬১ কোটি

আইএমএফ (IMF) এবং বিশ্বব্যাংকের সর্বশেষ ডাটাবেজ ও সাম্প্রতিক তথ্য অনুযায়ী খেলাপি ঋণের (NPL) হারের দিক থেকে শীর্ষ ১০ দেশের তালিকা:
১. বাংলাদেশ: খেলাপি ঋণের হার প্রায় ৩২.৭৮% থেকে ৩৩% (বিশ্বে প্রথম)।
২. চাদ: খেলাপি ঋণের হার ৩১.৫১%।
৩. ইকুয়েটোরিয়াল গিনি: খেলাপি ঋণের হার ৩০%।
৪. আলজেরিয়া: খেলাপি ঋণের হার ২০.০৫%।
৫. ঘানা: খেলাপি ঋণের হার ১৮.১১%
৬. সান মারিনো: খেলাপি ঋণের হার প্রায় ১৬.৮৭% থেকে ২১.০৫%।
৭. সেন্ট কিটস অ্যান্ড নেভিস: খেলাপি ঋণের হার প্রায় ১৯.৪২%।
৮. ইরাক: খেলাপি ঋণের হার প্রায় ১৪.৬৬% থেকে ১৬.৫৪%।
৯. সেন্ট লুসিয়া: খেলাপি ঋণের হার প্রায় ১১.৯৩% থেকে ১৪.৪৮%।
১০. অ্যাঙ্গোলা: খেলাপি ঋণের হার প্রায় ১৪.১৩%

তবে মজার কথা হলো যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন তাদের খেলাপি ঋণ কমিয়ে বর্তমানে ১২.৫%-এ নামিয়ে এনেছে! বাংলাদেশ কেন খেলাপি ঋণ কমাতে পাচ্ছেনা? তার সরল ও সোজা উত্তর হলো বাংলাদেশের ঋল খেলাপিরা সবাই ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে কিন্ত ইউক্রেনবাসী তাদের টাকা বিদেশে পাচার করেনি। পাচারকৃত টাকা দিয়ে আম্লিগের পলাতক নেতারা এখন মৌজমাস্তি করছে।

আপনার কাছে প্রশ্ন দেশ ধ্বংস করেছে কে?



(তথ্য উপাত্তে ভুল থাকলে ধরিয়ে দেওয়ার অনুরোধ রইলো)

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৫

ভুয়া মফিজ বলেছেন: এস আলমের সাথে আওয়ামী লীগের নাম তো জড়িয়ে আছেই, তবে বিএনপি কি কম যায়? বর্তমানে এর পৃষ্ঠপোষক সালাউদ্দিন; পোষ্টে সেটাও উল্লেখ করেন। আর চিপায়-চাপায় এস. আলমের সাথে তারেক জিয়ার নামও শোনা যায়। এই ব্যাপারে কিছু জানেন?

আচ্ছা, বিএনপি'র ঋণ খেলাপি সাংসদ কতজন? ;)

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শিলং মিয়া সাপোর্ট করছে এস আলমকে।

বিএনপি'র ঋণ খেলাপি সাংসদ কতজন? সেটার সঠিক তথ্য জানা নেই তবে আমার মনে হয় ৯০% খেলাপি। শীর্ষ খেলাপি কম আছে; শীর্ষ খেলাপিতে ১ম স্থান দখল করার দৌড়ে আছে হয়তো ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৯

নতুন বলেছেন: বিএনপি এদের ছাড়িয়ে না গেলেই হয়।

আর আমাদের দেশে রাজনিতিই করে টাকা পয়াসার জন্য।

আমলিগের নেতাদের কাছে এটা কোন ব্যাপারনা। এগুলি ভুয়া তথ্যে তারা দলের সমালোচনা করতে রাজি হইবেনা।

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। বিএনপি এদের ছাড়িয়ে না গেলেই হয়।
সব রাজনীতিকরা পেশা হিসেবে রাজনীতে বেছে নিয়েছে। তাদের আয়ের কোন উৎস্য নেই তারপরও বছর শেষে তাদের ইনকাম ট্যাক্সে শতশত কোটি টাকা দেখানো, সেগুলো আসে কোথা থেকে?

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি আমার কমেন্ট মুছে দিলেন কেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: না মুছে দেইনি রিপোস্ট করেছি তাই আপনার কমেন্ট মুছে গেছে।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার প্রশ্ন হলো যারা দেশদ্রোহি, রাজাকার আলবদর, পাকিস্থান প্রেমী, জঙ্গী সন্ত্রাসী, যারা দেশকে প্রস্তর যুগে নিয়ে যেতে চায়, যারা জনগনের রগ কাটে সেই জামাতীদের নাম নেই কেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেশদ্রোহিরাই দেশকে ভালোবাসে। এই কথা বলার জন্য আমাকে মাসুল দিতে হবে। :D

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা সুশিল, যারা দেশকে সন্ত্রাস মুক্ত করতে চায়, জঙ্গী দমন করতে চায়, যারা ভারতকে স্বামী ভাবে, যারা দেশকে সিংগাপুর মনে করে বা সিংগাপুর বানিয়েছে, যারা দেশকে ইউরোপ আমেরিকার চেয়েও উন্নত করেছে শুধু সেই দেশপ্রেমিকদের নাম কেন ডাকাতির তালিকায়?

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিগত সময়ে দেখা গেছে ভগবান মজিবরকে যে যত বেশি জপেছে সে তত বেশি লুটেছে।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৯

অরণি বলেছেন: ভাবতে কষ্ট হয় কিভাবে দেশটাকে লুটে নিয়ে বিদেশে পাচার করেছে!?

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কষ্ট হলে কি হবে? ওরা তো কষ্টে নেই বিদেশে মৌজমাস্তি করছে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪

ভুয়া মফিজ বলেছেন: বিএনপি'র ঋণ খেলাপি সাংসদ কতজন?........... বিএনপির ১১ জন ঋণ খেলাপি প্রার্থী সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন (যার মধ্যে বিএনপির একাধিক শীর্ষনেতা রয়েছেন)। ২০২৬ সালের এপ্রিলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে জানায় যে, বর্তমান সংসদের সদস্যদের নিজস্ব ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

বিএনপি তো মাত্র শুরু করলো। আওয়ামী লীগের অর্ধেক সময়ও যদি এরা ক্ষমতায় থাকতে পারে, তাদেরকে ছাড়িয়ে যাবে ইন শা আল্লাহ। তাছাড়া দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারলে কি তাদের উজ্জত থাকবে? তাদের সবার জন্য দোয়া রইলো। :P

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১১ জন চিহ্নিত ঋণ খেলাপি বাকীরা মনে হয় বাংলাদেশ ব্যাংকের নয়ছয়ের হিসেবে খেলাপি মুক্ত হয়ে নির্বাচন করেছে। ভবিষ্যতে দেখা যাবে এরা হাজার হাজার কোটি টাকার খেলাপি। এটাই হলো বাংলাদেশ।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৮

অপলক বলেছেন: একটা মানুষের সুখী হতে কত টাকা লাগে? মাথায় আসে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.