| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুস্তি করা কার অভ্যাস ছিল পেছনের ইতিহাস পড়ে তা জানতে পারিনি। আর তা যে একজনে খেলতে হয় তাও জানা ছিল না। তবে যুদ্ধ করে যে জীবন বাচাতে হয় তা জেনেছি। কিন্ত এই যুদ্ধ য়ে মানসিক চেতনাকে বিলুপ্ত করার তা অবশ্য হিসাবে ছিল না। সকালে ঘুম থেকে উঠে প্রথমে স্মরনে আসে, কি স্বপ্ন দেখলাম। ভাল হলে ভাল লাগে আর খারাপ হলে কি অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করার অপেক্ষায় থাকি। জীবনের এই কুস্তি খেলা যে কত ধরনের তা হিসাব করে পাওয়া অসম্ভব। গল্প কাকে বলে, একজন মানুষের সারা জীবনের কেন মানুষ যদি তার প্রতিদিনের অভিজ্ঞতা, শিক্ষা লিপিবন্ধ করে রাখতো তাহলে দেশে শিল্পায়নের বদলে কাগজ কারখানা স্থাপন করেই অর্থনীতি চাঙ্গা হতো।
আর শুরু থেকে শেষ পর্যন্ত তরুণরা যদি তাদের ভালবাসার গল্প লিখতো তাহলে বাংলাদেশ থেকেই প্রতি বছর সাহিত্যে নোবেল পুরস্কারটা আসতো। কারণ হচ্ছে, প্রেমিক বলেন আর প্রেমিকা বলেন, প্রত্যেকে এতটা সেয়ানা যে, কেউ কাউকে ছাড়তে রাজি না। এই কুস্তি খেলাটা জীবনের সঙ্গে, অন্যের সঙ্গে প্রতিযোগিতার, আর বেচে থাকার জন্য একটু কৌশল অবলম্বনের।
©somewhere in net ltd.