| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তায় নেমে প্রথম চিন্তা করতে হয়, বাসে যাবো নাকি রিক্সায়। খিলগাঁও থেকে মতিঝিল। রিক্সা ভাড়া শুরু থেকেই ৫০ টাকা। দরদাম শুরু ৩৫ টাকা থেকে। আর বাসে গেলে প্রয়োজন ৮ টাকা। আর ১৫ মিনিট হাটা। মাঝে মাঝে হিসাব আরো কমিয়ে নিয়ে আসি। খিলগাঁও থেকে বাসাবো স্টেশন ওভার ব্রীজ। খরচ ৫ টাকা । এখানে অবশ্য প্রয়োজন ২০ মিনিটের হাটা। আমি সাধারন মানুষ। আর অসাধারনদের কথা বলি। তারা রিক্সায় চলাচল করে। ঢাকা শহরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সর্বোচ্চ খরচ হিসাবে ১৫০ টাকা। এটা রিক্সাওয়ালাকে দিতে হলে হৃদয় উদার করতে হবে। কিন্ত তা প্রতিদিনের জন্য নয়। উপরে উঠা যাক। উত্তরা, গুলশান, ধানমন্ডিতে যারা থাকেন, যাদের অন্তত মাসে লাখ খানিক টাকা স্থির খরচ আছে। তাদের জন্য কি এই ট্যাক্সিক্যাব। হাসছেন, তাদের তো গাড়ি আছে। তার স্বল্প সময়ের জন্য তারা হয়তো এই ট্যাক্সিক্যাব প্রয়োজনে ব্যবহার করবেন। টাকা যাদের হাতের ময়লা।কিন্ত যারা হিসাব করে টাকা নিয়ে দিনের আয়োজন করেন তারা উত্তরা থেকে মতিঝিল আসতে বা শখ করে খিলগাঁও থেকে ধানমন্ডি যেতে আগ্রহী হন তাহলে ভাড়ার হিসাবে এই ট্যাক্সিক্যাবকে গরীবের বিমান বলেই এক কথায় শেষ করলাম।
২|
২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
নিরবতার ঝি ঝি পোকা বলেছেন: লক্কর জক্কর গাড়ি দেখে জৈনক নাগরিকের লজ্জা হয়! না ভাই হাসছি না, হাসার ভাব ও করছি না। কাল রাস্তা দিয়ে হাটতে গিয়ে আমার জুতা ছিড়ে গেছে। বাসার সামনে বড় বড় গর্ত করে সোয়ারেজের লাইন যাচ্ছে। যা গত দুই মাস আগেও একবার গিয়েছিল। আপসোস হয়, জৈনক ব্যাক্তি একজন মন্ত্রী হয়েও তিনি এই লক্কর জক্কর বাসগুলোর সমাধান করতে পারেননি। তবে তিনি লজ্জা পাচ্ছেন এটা অবশ্য আমাকে আশ্বানীত করছে .....
৩|
২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জনৈক ব্যক্তির লজ্জ্বাবোদ দেখে বোধের নতুন সংগায়নের কথা ভাবছি! ![]()
বাপেরে জুতা দিয়া পিটায় তাতে মানীর মান যায়না টাইপ হয়ে গেল না ?
দেশের শৌলিক অবকাঠামো এখনও ঠিক করতে পারেনা- তারা আবার সরকারী করছে ৪০-৫০ লাখ টাকার গাড়ী চড়ে মন্ত্রীত্ব ফুটায়! তাতে লজ্জ্বা করে না।
দেশের আম মানুষের দুইবেলা নিশ্চিত আহারের ব্যবস্থা নেই তাতে লজ্জ্বা করে না!
দেশের আম মানুষের মৌলিক ৬ অধিকারের কোনটিরই ঠিক ঠিকানা নেই তাতে লজ্বা করে না!
দেশের শিশুদের ফুটপাতে ফুল বেঁচে জীবন বাঁচাতাে হয়- তাতে লজ্জ্বা করে না!
দেশের শ্রমজীবি নারীদের উদয়াস্ত পরিশ্রমের পর নূন্যতম ঠাই মেলে না তাতে লজ্জা করে না!
ওরকম লোখো কোটি নিলজ্জতার উদাহরেন তাদের লজ্জ্ব করে না-
ঘুষ দূর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত ওপের সিক্রেটে তাদের লজ্জা করে না!
গণতন্ত্র হত্য করে অনির্বাচিত সরকার নিয়ে ৪২ এর স্বপ্ন নিয়ে তাদের লজ্জ্বা করে না..........................................
তাদের লজ্জ্বার বাহার দেখে লজ্জ্বাই লজ্জ্বায় পালাবে ![]()
৪|
২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১২
আনমনা 007 বলেছেন: ভাবুন আপনি নিউইয়র্ক আছেন, আর প্রথম ২ কি:মি: ভাড়া ১.০২ ডলার, দেখবেন আপনার কাছে বেশি মনে হবে না
আজব দেশ,আর আমরা আজব দেশের বাশ খাওয়া পাবলিক
৫|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৯
ভাঙ্গা হৃদয় বলেছেন: এই ক্যাব মনে হয় বিয়ের জন্য ব্যবহার করা যাবে।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
হেডস্যার বলেছেন:
জ্বী যাদের গাড়ি আছে কিন্তু কোন কারনে গাড়ি ছাড়া রাস্তায় নামতে হচ্ছে তাদের বিকল্প গাড়ি হিসাবে এই ট্যাক্সিক্যাব।
যোগাযোগমন্ত্রী বলেছেন, আমাদের দেশে চলাচল করা ট্যাক্সিক্যাবের দিকে তাকানো যায় না। যাত্রীবাহী বাসগুলো লক্কর-ঝক্কর মার্কা, গরীব গরীব ভাব। এই অবস্থায় দেখলে আমারি লজ্জা করে। বিদেশিদের কি বলবো। আমি চাই এর পরিবর্তন হোক।
আশা করি এবার আমরা বড়লোকি ফুটাতে পারব।