| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েদের জন্য দু:খ হয়। কেন? কারণ তারা পারে। কি পারে? অনেক কিছু। কি কি? চাইলেই ফুচকা খেতে পারে। চাইলে রান্না ঘরে প্রয়োজনের অধীক লবন দিয়ে খাবার ১৩টা বাজাতে পারে। ইচ্ছা হলে কাউকে পছন্দ করে আবার নাও করতে পারে। এতে তোমার সমস্যা কি? অনেক সমস্যা। কেন আমরা পারি না! দূর এটা কোন আক্ষেপ হলো, তুমি পুরুষ তাই তুমি নারী না। আর একজন নারীও তাই। হলো না, শান্ত হলো না মন। কেন, এমন বিষয়ের কোনো ষ্পষ্ট উত্তর হয় নাকি? সব কিছু হয়,এটার উত্তর থাকবে না কেন? নারী ও পুরুষ দুটোই ভিন্ন। এটা পরিবর্তক না বরং পরিপূরক। কিভাবে? কারণ নারী ছাড়া পুরুষ পরিপূর্ণ না, আর পুরুষ ছাড়া নারী পরিপূরক না। কোন না কোন ভাবেই তারা একে অপরের উপর নির্ভরশীল। তবে পিছিয়ে আছি কোন দিক দিয়ে, সকাল থেকে এই এক প্রশ্ন মাথার চারপাশ অন্ধকার করে ফেলছে। অফিসে মেয়েরা ক্ষমতাশীল (সুন্দরী), বাসায় নির্যাতিত (বৌ)। হলো না, তোমার কথায় মন্ডু মাথা কিছুই বোঝলাম না। বোঝবে কি করে, তুমি তো প্রেমে মগ্ন। মেয়েরা পারে সহজে প্রেমিককে ভুলে যেতে, তুমি পারবে। আমার মতো ২ বছর প্রেম করে তারপরও কি পারবে তুলে যেতে। কখনও পারবে না। সে পেরেছে। এও বলেছে, আমাকে চেনে না। তাহলে তোমার নিশ্চয় কোনো অপরাধ ছিল? কখনও না, বরং আমার চেয়ে ওই বলদের টাকা বেশি ছিল, এই। তাই, তাহলে কি তুমি ওর সঙ্গে প্রেম করার সময় বলদের মত ছিলে? হ্যা, ছিলাম, যখন বলেছে এটা চাই, ওটা চাই, এসব করবে না, এদিকে তাকাবে না, তোমার সম্পর্কে সব জানি, তারপরও তোমাকে ছেড়ে যাব না-এসব মানা কি বলদের কাজ। আর আমি যদি বলদ হয়ে থাকি তাহলে তার অবস্থানটি কোথায় বোঝ---। আর পুরুষ যত শক্তিশালীই হোক এই একটি জায়গাতে যেন কেমন বিড়াল হয়ে যায়। ম্যাও ম্যাও। শোন তোমার মাথা থেকে এসব ফেল, পাশের দোকানে যাও। দোকানে কেন? একটা প্যারাসোট তেল কিন। কেন? অনেক চিন্তা করতে করতে তোমার মাথা প্যাচ খেয়ে গেছে। মেয়েদের মাথা প্যাচায় না কেন যান, কারণ তারা মাথায় প্যারাসোট তেল মাখে। তুমিও বাসায় গিয়ে মাখ। এটাকে তুমি মেয়েদের প্রতি প্রতিশোধ হিসাবেও চালিয়ে দিতে পার।
©somewhere in net ltd.