নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরবতার ঝি ঝি পোকা

না বলব না, সময় হোক.

নিরবতার ঝি ঝি পোকা

কথা বলি কম, কিন্ত যা বলি তা সময়ের জন্য

নিরবতার ঝি ঝি পোকা › বিস্তারিত পোস্টঃ

সবাই কি চিন্তা শক্তি হার‍াচ্ছে---

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৮

সবাই যেন কেমন চিন্তা শক্তি হারাচ্ছে। আমি এখানে একেবারে নতুন। আগেও একবার একাউন্ট করে ছিলাম। তারপর ভুলে যাওয়ায় আর চলাচল হয়নি এই পথে। তবে অফিসের কয়েকজনকে দেখি কি যেন মজা খোজে এখানে। এর লেখা পড়ে, হাসতে হাসতে উক্তিগুলোর ব্যাখ্যা করে। তাদের পথে হাটতে গিয়ে এখানে আসা। সকাল থেকে আবার সকাল, শত শত লেখা পোষ্ট হচ্ছে এখানে। কবিতা, ছাড়া, গান, গল্প, না বলা কথা আরো অনেক কিছু। আশ্চর্য্য লাগছে, এই কয়দিন শুধু দেখলাম। লেখা পোষ্ট করলাম। শত পাঠক পড়েছে। কিন্ত হাই কেউ লাইক ও দিল না, মন্তব্যও করলো না। আমি আমার কথাটা বললাম। এমন অবস্থা প্রায় ৯৯ শতাংশ পোষ্টের ক্ষেত্রে। তবে ভিন্নতা দেখেছি। মেয়েদের ক্ষেত্রে। অন্ধকারের কোন আলো নেই। তাই অন্ধকারের ভেতরে কি আছে, তা অন্ধের হাতি দেখার মতোই হয়তো হবে। ভাল লেখা, না খারাপ লেখা, ঠিক লেখা না ভুল লেখা, এটা বলার মতো ভাষাও কি আমাদের নেই। আমি আমাকে বা আমি অন্যকে চিনিনা তাই তার লেখায় মন্তব্য করি না, এমনটি। তাহলে কি এটা অন্যের লেখা পড়ে পড়ে জ্ঞান অর্জনের জায়গা। যদি স্বাধীন মতামতের জায়গা এটা হয়, তাহলে মতামত দিন। উচ্চ বাচ্য করুন। নিজের মতামতকে অন্যের কাছে উপস্থাপন করুন। তাহলেই হয়তো চিন্তার উদয় হবে। আর গর্তের ভেতরে আমরা সবাই এক। এখানে পক্ষে বিপক্ষে আসতে পারে। পছন্দ আসতে পারে, অপছন্দ আসতে পারে। নাকি কিছু লিখলে টাকা দিতে হয়, যদি তাই না হয় তাহলে কৃপণতা কেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.