নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরবতার ঝি ঝি পোকা

না বলব না, সময় হোক.

নিরবতার ঝি ঝি পোকা

কথা বলি কম, কিন্ত যা বলি তা সময়ের জন্য

নিরবতার ঝি ঝি পোকা › বিস্তারিত পোস্টঃ

ছি: বোনের সাথে ...

২৪ শে মে, ২০১৪ বিকাল ৪:২৬

লজ্জা পাচ্ছেন হ্যাডলাইন দেখে। ভাবছেন, ভিন্ন কিছু। না আপনি যা ভেবেছেন তাই। এটা জগন্য, এটা অন্যায় আর এটা করা সত্যিই অপরাধের। তাই বলে আপন বোনের সাথে। এটা ভাবা যায়, হ্যা ভাবা যায়, কারণ এটা ঘটেছে।

সকাল সাড়ে ১০টা। বি-বাড়িয়া মহিলা কলেজের পেছনেরে গেট। মেয়েরা কলেজে প্রবেশ করছে। তার থেকে কয়েক গজ দূরে দাঁড়ানো দুটি ছেলে। এমন সময় মুখে নেকাব বাধা দুটি মেয়ে প্রবেশ করে গেইট দিয়ে। ছেলেগুলোও তার পেছন পেছন। কি হতে পারে। কিন্ত বিধি রাম মহিলা কলেজে তো ছেলেদের প্রবেশ নিষেধ। তাই মেয় দুটি গেইটে প্রবেশের সাথে সাথে পেছন থেকে ছেলে দুটি উক্তি, আহ কি সুন্দর, যদি বউ বানাতে পারতাম। কালো পর্দার লম্বা বোকরার আদলে চোখ দেখে কি সম্পর্ক বোঝা যায়। একজন লাল লাল চোখে তাকালে, ছেলেগুলোর আবার উক্তি, বিয়ের পর সংসারে এমন করে আমার শাসিয়ে দিও। গল্পের একাংশ শেষ।

অপর অংশ শুরু রাত ১১টায়। ছোট খালা, খালু, চাচীর সঙ্গে রাতের খাবার শেষে টিভি দেখতে যাওয়া। বড় আপু নেই। নিজ ঘরেই আছে। কথা প্রসঙ্গে চাচীর প্রশ্ন আজ সকালে কোথায় ছিলি। বললাম, কোথাও না। কাদের সাথে ছিলি। বন্ধুদের সাথে। তারা কোথায় ছিল। কোথাও না, সূর্যমুখী স্কুল হয়ে মহিলা কলেজ হয়ে টেংকের পার। ঠিক আছে। তোর বন্ধু আজ তোর সামনে তোর বোনকে টিস করেছে তুই নাকি হেসে হেসে দেখছিলি। না তো, এমন কিছু তো মনে নেই। এটা খুবই অন্যায়, তোর অন্যায় আজ তোকেই গ্রাস করেছে। আজ তোর বন্ধুরা বলেছে, কাল অন্যারা বলবে। কিন্ত, কিছু বলার আগেই চাচীর উক্তি, বোকরা পড়া ছিল, তাই বোঝতে পারিসনি। ছি: তাই বলে নিজের বোনের সঙ্গে....



গল্পটা আমার না, আমার এক আত্মীয়ের... সত্য ঘটনা অবলম্বনে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:১৩

পংবাড়ী বলেছেন: হাউকাউ

২| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:৩১

তাসজিদ বলেছেন: ব্লগে না দেয়াই ভাল এ ধরণের পোস্ট। ---------------

২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:৪০

নিরবতার ঝি ঝি পোকা বলেছেন: কেন? আপনি কি চান না, এমন বক্তব্য জানার পর কেউ এ ধরনের কার্যক্রম থেকে সরে আসুক। বোকরার আদলে তো আপনার বোনও থাকতে পারে, কিংবা আপনিও থাকতে পারেন। চাচ্ছেন কি-টিস করা বিষয়ে অন্ধকারে থাকতে, নাকি অন্ধকারে রাখতে। সমাজের জন্য যা অসঙ্গতি সবই এখানে আসা উচিত। আপনার লেখা পড়ে হয়তো একজন সর্তক হবেন, একজন সচেতন হবেন, একজন প্রতিবাদ করবেন, এটা অন্যায় তুমি এটা করতে পারো না। তাসজিদ: আপনার ব্যাখ্যাটা পেলে উপকৃত হতাম, আর বোঝতে পারতাম, কেন উচিত নয় এ ধরনের পোষ্ট ব্লগে দেয়া.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.