| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে বিভিন্ন বিদেশি ফুটবল দলের সমর্থনে যাঁরা এসব দেশের পতাকা তুলছেন, তাঁদের প্রতি এই পতাকা নামিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন সরকারের এক মন্ত্রী। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, বিদেশি পতাকা উত্তোলন আইনের লঙ্ঘন। এক সাক্ষাত্কারে তিনি বলেন, রাষ্ট্রীয় আইন অনুসারে অন্য দেশের পতাকা এই ভাবে গণহারে উঠানো কোনোভাবেই আইনানুগ নয়। সাধারণ মানুষের আবেগকে আমরা সন্মান করি।
সেই সঙ্গে পতাকা উত্তোলনের বিধিমালা যেন জনগণ মেনে চলে। বিশ্বের আর কোনও দেশেই এমনটা হয় না। এটা শুধু মনে হয় এ দেশেই হচ্ছে। এর আগে গতকাল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরের জেলা প্রশাসকও অন্য দেশের পতাকা ২৪ ঘণ্টার মধ্যে নামিয়ে ফেলার অনুরোধ জানিয়েছিলেন। যশোরের জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান এক সাক্ষাত্কারে বলেছিলেন, বিদেশি পতাকা ওড়ানো বাংলাদেশের ফ্ল্যাগ রুলের লঙ্ঘন।
যশোর থেকে স্থানীয় সাংবাদিক সাজেদুর রহমান জানান, জেলা প্রশাসকের এই আহ্বানের পর গতকাল থেকেই বিভিন্ন দেশের পতাকা নামিয়ে ফেলতে দেখা গেছে। প্রতিবারই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সময় বাংলাদেশে বিভিন্ন বিদেশি ফুটবল দলের সমর্থকরা এসব দেশের পতাকা উড়িয়ে তাদের সমর্থনের প্রকাশ ঘটান। বাংলাদেশের ফুটবল অনুরাগীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুটি দলের পতাকাই চোখে পড়ে সবচেয়ে বেশি। ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশে এখন বিভিন্ন দলের পতাকা বিক্রির ব্যবসাও জমে উঠেছে।
সূত্র: দৈনিক আলোকিত বাংলাদেশ
২|
১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
পংবাড়ী বলেছেন: পতাকা না নামালে বেতের ১০ আঘাত
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
হেডস্যার বলেছেন:
অনুরোধ নয়, নির্দেশ চাই।
সাথে নির্দেশ বাস্তবায়নের জন্য কঠিন পদক্ষেপ।