নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষাদ থেকে বাঙ্গালি

জামান।জামান

হোমো আলপাইনাস থেকে হোমো সেপিয়েনস

জামান।জামান › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা

১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৬

(প্রচলিত সকল ঈশ্বরের প্রতি)



এইবার ক্ষ্যামা দাও।

সহস্রকাল আমি তোমার দিকে

নতজানু।

এইবার ক্ষ্যামা দাও।



প্রাচীন প্রস্তরকাল থেকে নিকত অতীত পর্যন্ত

আমি আজন্ম বাঁধা

তোমার বিশ্বাসে।



এইবার ক্ষ্যামা দাও

আমার সমস্ত কর্ম তোমায় উৎসর্গ করে

আমার আপন স্বত্তা তলানীতে ঠেকেছে।

সমস্ত সম্পর্ক তোমার নিয়মে বেঁধে

পুরাণ বয়সী পুরুষ,নপুংশক হয়েছি

তুমি শুধু –

লোভ আর ভয়ের বাত্যাবরণে

নিজেকে করেছ মহান।

তোমার স্তুতি আর প্রশস্তির আসুস্থ প্রতিযোগিতায়

আমার শরীরে জাগে পচনের কীট।



তোমার মহান সঙ্গীত ক্রমাগত

অপমান করে গেছে

আমার চিরায়ত স্বাধীনতা।

তোমার কল্পনা

আমার কল্পনায় রেখে সহস্র শতাব্দী

পর,আমি স্বপ্নশূন্য।

এইবার ক্ষ্যামা দাও।

অন্ধকার পৃথিবীতে তোমার আলোর প্রতীক্ষায়

ফিরিয়ে দিয়েছি-

সম্ভাবনার উজ্জ্বল তারকাটিকে

এইবার ক্ষ্যামা দাও।



আমার প্রথম জন্ম থেকে

নিযুত কোটিবার এসেছি আমি

অনেক দিয়েছি বিশ্বাস-

বিশ্বাসের মরিচীকায় সমস্তটাই।

এইবার ক্ষ্যামা দাও।



এইবার ক্ষ্যামা দাও।

আমার এই জন্মে এই বর্তমানে

ক্ষ্যামা দাও

এইবার ক্ষ্যামা কর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.