somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিয়াম সাধনা ও ঈদ আনন্দ

১৫ ই জুন, ২০১৮ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনা
দীর্ঘ সময় দন্ডায়মান-শ্রবণরত কুরআন,
তোমার সম্মুখে তারাবীহ্, তাহাজ্জুত আর
শেষ রাতের বরকতময় রাসূলের সাহরি,
যখন কমিয়েছে দুরত্ব, বান্দাকে করে তুলেছে
অতিশয় প্রিয়।
তখন আকাশের কিঁনারায়-উঁকি দেয়
এক অবর্চনীয় সওগাত-শাওয়ালের বাঁকা চাঁদ।
মুখে মুখে খুশির বারতা, ইশারা রোজার পরিসমাপ্তি।
তখন মুমিন হৃদয় বাঁধ ভাঙ্গে আনন্দে
মুখে মুখে ধ্বনিত হয় তোমার প্রশংসা নিজেরই অজান্তে।
বছর ঘুরে-আসে ফিরে, মোদের জীবনে
ফিরে আসে ঈদুল ফিতর।
এ দিন আমাদের রিয়াজত ও সাধনার
তাইতো এ দিনের এত সমাদর।
এ দিন বৈশিষ্টমন্ডিত ও গাম্ভীর্যপূর্ণ দিন
শ্রেষ্ট আনন্দ উৎসবের দিন।
যে দিন ফিরে ফিরে আসে ধনী গরীবের ব্যবধান ভুলাতে
শ্রেষ্ট এ আনন্দ উৎসবের দোলাচলে দোলাতে।
সমাজ-জিজ্ঞাসা, সাম্য-মৈত্রী, প্রেম ভ্রাতৃত্বের এ মহা উৎসবে
সহযোগিতার হাতকে করে প্রসারিত ,
পরস্পরে শুভেচ্ছা আন্তরিকতা ও সহমর্মিতা বিনিময়ে
গড়ে তোলে মানবিক ও সামাজিক সু-সম্পর্ক।
ব্যবধান থাকেনা ধনী-গরীবের
শিক্ষিত-অশিক্ষিত কিংবা সাদা কালোতে
এক হয়ে মিলে সবাই এক কাতারে।
থাকে না কলহ বিবাদ, হিংসা বিদ্বেষ
সকলে মিলে সুস্বাদু খাবারের আস্বাদন
আর পোশাকে পরিচ্ছদে থাকে সমতার বুনন।
দীর্ঘ এক মাস বরকতময় রোযা পালন
আর সাদকাতুল ফিতরা প্রদান,
এরপর সৌভাগ্য ও ছাওয়াবের আশায় আশাবাদী হয়ে
ছুটে যাওয়া পুরুস্কার বিতরণের স্থান ঈদগাহে
তোমার মহত্ত্ব প্রকাশের মধ্যদিয়ে।
দীর্ঘ একটি মাস তোমার একটি বড় বিধান
সিয়াম সাধনা করতে সমর্থ হয়েছি
তুমি তওফীক দিয়েছ তাই,
এজন্য কৃতজ্ঞতা তোমার প্রতি
কৃতজ্ঞতার সাথে বেড়েছে প্রত্যাসা।
দান কর সন্তুষ্টি দান কর ক্ষমা
আমরা পাপাচারী নয়, পূণ্যবানদের আনন্দ চাই
ঈদের আনন্দে যেমন খুশি
তেমনি খুশি হতে চায় পরকালে তোমার সাক্ষাতে।
আমাদের এ ত্যাগে নেই কোন কৃত্রিমতা নেই কোন লৌকিকতা
তবে কি পাব না সজ্জিত জান্নাত
পাব না ব্যাইয়ান, জান্নাতের সেই দরজা
যার প্রবেশাধিকার শুধু রোজাদারদের।
ঈদগাহে আদায় করবো দু-রাকাত শোকরের নামায
নামায শেষে দু-হাত পেতে পেশ করবো তোমার দরবারে
হৃদয়ের সব চাহিদা, কামনা করবো মার্জনা,
তুমি সব চাওয়া কবুল করেছ সে আশা নিয়ে ফিরবো নিজ গৃহে ।
এই তে ঈদ, এই তো মোদের আনন্দ।
পার্থিব কোন সাফল্য তো চাইনা, চাই বছরের বাকিটা সময়
যত বেশি তোমার ঈবাদত করবো তত বেশিই তো আমাদের খুশি।
ঈদের দিনে আনন্দ করবো নবীজীর আনন্দের মত নিস্কলুষ
করবো সারাদিন আনন্দ শরীয়াতের সীমানায়।
জীবনের সকল আনন্দ খুশি তোমার প্রতি নিবেদিত,
রমজানের কষ্ট এর ব্যাখাকৃত বিধিবিধান
এর মর্যাদা ও আত্নীক অনুশীলন
ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে মহৎ চিত্র প্রকর্ষ উদীষ্ট
জীবনের প্রতিটি মুহুর্তূ সে শিক্ষাই থাকুক চির জাগরুক,
যথার্থ এই শিক্ষা বাস্তবায়িত হোক সকলের জীবনে
পৃথিবীটা হোক শান্তির নীড় তোমার অপার অনুগ্রহ বর্ষণে ।

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৮ রাত ৮:২২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×