somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষিকাকে `বেশ্যা' বলে গালি দিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা

২৫ শে জুন, ২০০৯ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অশালিন ভাষায় গালি দেয়ার সাথে সাথে
মাটিতে লুটিয়ে পড়লেন এক শিক্ষিকা
শিক্ষকদের সভা বর্জন

শিক্ষকদের প্রকাশ্য সভায় জেলায় ৪ বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত এক প্রধান শিক্ষিকাকে `বেশ্যা' বলে গালি দিয়ে নারীত্বের এ চরম অবমাননা করেছেন কুড়িগ্রামের সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ। নারীত্বের অপমান সহ্য করতে না পেরে ওই শিক্ষিকা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পড়ে তাকে সজ্ঞাহীন অবস্থায় সদর হাসপাতালে পৌছে দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা হলরুমে উপবৃত্তি বিষয়ক সভায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সকল শিক্ষক উক্ত সভা বর্জন করেন।
সদর উপজেলা হলরুমে মিটিং চলার সময় দুপুর ১২টার দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ সকল নারী শিক্ষিকাকে আগামী দিন থেকে স্কুলে স্কার্ফ পরে যেতে নির্দেশ দেন। এ সময় উপস্থিত প্রায় অর্ধশতাধিক শিক্ষিকা প্রতিবাদ করে উঠে দাঁড়ান। তখন সামনে থাকা আত্মারাম বিশ্বেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা আরজুমান হককে উদ্দেশ্য করে শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন 'তুমি একটা বেয়াদপ। বেশ্যাকে বেশ্যা বললে আকাশ পানে চায়, ভদ্রকে বেশ্যা বললে মাটির দিকে চায়'-তার এ কথায় সকল শিক্ষক ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানিয়ে সভাস্থল ত্যাগ করতে থাকে। অপরদিকে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে ওই প্রধান শিক্ষিকা সাথে সাথেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
অবস্থা বেগতিক দেখে সভায় অংশ নেয়া জেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান তাৎক্ষণিকভাবে নিজের গাড়িতে করে ঐ শিক্ষিকাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পৌছে দেন।
সন্ধ্যায় চিকিৎসাধীন ওই শিক্ষিকা কান্না জড়িত কন্ঠে বলেন, `চারবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছি। ১৯ বছরের চাকুরী জীবনে এ রকম অশালীন বক্তব্য শুনিনি'। তিনি আরো জানান, তার স্কুলের ৮ জন শিক্ষকের মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটিতে, একজন হজ্বে যাবেন, একজন ইতোমধ্যে প্রশিক্ষণে রয়েছেন। এরপরও আরো একজনকে পিটিআই ট্রেনিংয়ের জন্য ডেপুটেশন দিয়েছেন। শিক্ষক সল্পতার কথা বুধবার সকালে অফিসে গিয়ে শিক্ষা অফিসার আরিফ আহমেদকে জানালে তিনি অকথ্য ভায়ায় গালিগালাজ করেন এবং সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগ এনে ওই দিনই তাকে শোকজ করা হয়। এতেও তার রাগ না কমায় বৃহস্পতিবারের সভায় তাকে অশালীন ভাষায় আক্রমণ করেন। খোঁজ নিয়ে ও শিক্ষকরা জানিয়েছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি নিয়মিত ফেনসিডিল সেবন করেন এবং ফেনসিডিল সেবী একদল তরুণের সাথে সব সময় তার ওঠা বসা। দালাল চক্রের মাধ্যমে বদলী ও পোষ্টিংয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ শিক্ষিকা সুলতানা আরজুমান হককে গালি দেয়ার কথা স্বীকার করে বলেন, `বেয়াদবি করার কারণে তাকে গালি দিয়েছি। আপনারা কত লিখতে পারেন লেখেন'।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান শিক্ষিকাকে গালি দেয়ার কথা স্বীকার করে জানান `আমি নিজেই তাকে হাসপাতালে পৌছে দিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে'।
৩৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×