আমার প্রিয় পোস্ট

আমাকে এডিট করো না।

আমার নিজেকে ন্যাংটো মনে হবে যখন হাইকোর্টের সামনে অস্ত্র ঠেকিয়ে কেউ আমার যৌনকেশ ছিড়ে নিয়ে যাবে

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

শেয়ারঃ
0 5 0

অজস্র কবিতায় ভরে যাবে এই শহর। মানহানির মামলা হবে আর কাঠগড়ায় দাঁড়াবে কবিরা, বাদির খাঁচায় শেয়ালমুখো রাজনীতিবিদগন। হুমায়ূন আজাদের অশ্লীল উচ্চারনে আবারও কেঁপে উঠবে কোনো দেয়াল আর কলাভবনের তেতলা জুড়ে একটি দীর্ঘ চুম্বন। বেঁকেচুরে পড়ে থাকা কোনো ভিখারীর দেহ, ফার্মগেটে ওভারব্রীজে, সোজা হয়ে হেঁটে যাবে জাপান গার্ডেনের কোনো এক ভবনের ষোলতলায়, একটি পরিপূর্ণ আত্মহত্যার প্রত্যয়ে, বহুদিন পর। বন্ধ জানালায় কারো নুপুরের ধ্বনি বয়ে যাবে বাতাসে আর কেউ স্বপনে পার হয়ে যাবে মাঝিডাঙার বিল। অমাবস্যার রাতে, তেতুল গাছের মগডালে পা ঝুলিয়ে বসে থাকা পেত্নিটা পোঁয়াতি হবে আর পৌরুষের গর্বে লুলা মজনু দাঁত কেলাবে। কেঁপে কেঁপে উঠবে মোড়লের বউ, জীবনে একবার স্বমেহনের শিহরনে। তোমার বিবেক আর আত্মমর্যাদা ফুটবলের মাঠ থেকে ধরে আনো পড়ার টেবিলে। কতদিন পড়ার টেবিলে বসো না তুমি? কতদিন উল্টিয়ে দেখো না বিবেকের পাতা? আত্মমর্যাদাকে তোমার মনে হয় কবিতার মতো রহস্যময়ী অথবা অবাস্তব, কোনো পাগলের শেষ রাতের কথন। হিম হিম কোনো সকালে খেজুরের রসের গ্লাস বদলে হয়ে যাবে মদের পেয়ালা, আর ঐ গাছি, ওকে মনে হবে বারটেন্ডার। মনপুরা সিনেমা আমরা দলবেঁধে দেখতে যাবো কারন, দলবেঁধে সবাই ছুটছে হলের দিকে। আমার নিজেকে ন্যাংটো মনে হবে যখন হাইকোর্টের সামনে অস্ত্র ঠেকিয়ে কেউ আমার যৌনকেশ ছিড়ে নিয়ে যাবে, আর ওনারা আইন কপচাবেন, যতসব পেটমোটা সুবিধাভোগীর দল!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
আবু সালেহ বলেছেন:
খুব বেশী দেরী নয়...সেই দিনের ...
১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: পার হয়ে যাচ্ছি অতলান্তিক সময়...

২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
নো ব ডি বলেছেন: খুউব ভালো লাগলো । ধন্যবাদ ,শুভেচ্ছা,অভিনন্দন।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: কোনটা ভালো লাগল? ছিড়ে নিয়ে যাওয়াটা নাকি লেখাটা?

৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
এম রাসেল বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: হুম

৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
কুয়াশায় ডাকা বলেছেন: অনেক কঠিন কথা বলেছেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: কি জানি.....!

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪২

লেখক বলেছেন: আসলেই?

৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
লড়াকু বলেছেন: খাইসে! কিছহু বুজি নাই। :(
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: :(

৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
হাফিজুর রহমান মাসুম বলেছেন: চমৎকার শব্দ চয়ন এবং অভিনব বাক্য গঠনের জন্য ধন্যবাদ। আপনার অর্থবহ কবিতায় ফুটে উঠেছে রুঢ় বাস্তব।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪০

লেখক বলেছেন: হুমমম

৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
জামসেদ রেহমান চৌধুরী বলেছেন: জটিল !!! গদ্যকবিতার হাত ভালোই। চালিয়ে যান
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪০

লেখক বলেছেন: থ্যাঙ্কু

৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
র হাসান বলেছেন: ধূর মিয়া! কি লেখেন এই গুলান? শরম লাগে..!!
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: আমারও লাগে

১০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
লেখাজোকা শামীম বলেছেন: কবি, চালিয়ে যান। হাততালি দিলাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ, শুনছি

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: লজ্জা লাগে

১২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২
ওমর হাসান আল জাহিদ বলেছেন: বাহ্ বাহ্! চমৎকার গদ্য কবিতা!
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন:

১৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৭
যীশূ বলেছেন: অন্যরকম।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: হুম

১৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
স্বপ্নকথক বলেছেন: বোঝার চেষ্টা করলাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: চেষ্টা করার জন্য অভিনন্দন

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬
কিরিটি রায় বলেছেন: যতসব পেটমোটা সুবিধাভোগীর দল!

+
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১০

লেখক বলেছেন: যতসব পেটমোটা সুবিধাভোগীর দল!

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন:

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন:

১৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
দেবার্নব রায় বলেছেন: খুব ভালো লিখেছেন...
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: :|

১৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৮

লেখক বলেছেন: ব্যাপারটাও চরম!

২২. ১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৮
কমুনা বলেছেন: খাইসে । এত আগুন পোস্ট
১৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৯

লেখক বলেছেন: কাউরে পুড়াইতে পারল না :(

২৩. ১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:০৭
আকাশের তারাগুলি বলেছেন: তখনও কিছু বলার নেই যখন বলাৎকার করিবে, আইন কি করিবে তখন।


১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৮

লেখক বলেছেন: আইন যা করিতেছে তা ই করিতে থাকিবে...স্বমেহন।

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:০৪

লেখক বলেছেন: :)

২৫. ১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৭
বাউন্ডুলে রুবেল বলেছেন: তেল মারতেছি না ভাই...
অ সা ধা র ন
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:০৫

লেখক বলেছেন: তেল মারলেও ক্ষতি নাই।
ধ ন্য বা দ

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৯

লেখক বলেছেন: এমন করেন কেন? :)

২৭. ১৮ ই নভেম্বর, ২০১০ ভোর ৫:০৮
আরেফ রিওনেন বলেছেন: লেখাটা খুব ভালো লেগেছে, তবে একটা খটকা আছে- বিবেক আর আত্মমর্যাদা ফুটবল মাঠে যায় কি ? গ্রহণের জোড়া-তালির শব্দ- নৈঃশব্দে- কী যে বিকৃত সেটা কে বোঝে?
টুপি দিয়ে টাক ধাকলেই এডিট হয়ে যায় শব্দের, করতেই হয়, আর স্মৃষ্টি করতে নিষেধ বলে- কবি মাত্রই কোন এক মতৃ-কোকিল!

 

মোট সময় লেগেছে ১.০৪২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সর্বস্বত্ত্ব সংরক্ষিত
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই