somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবুবুল আজাদ
কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

তৃতীয় বর্ষপুর্তি,যাদের জন্য আমার ব্লগে আগমন,ব্লগে বিচরন আর ভাললাগা।

০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেভাবে যাদের জন্য ব্লগে আগমন

কেমন করে তিনটা বছর পার হয়ে গেল সামুতে।আমার বাল্য বন্ধু ব্লগার
রন্টি চৌধুরী কাছে প্রথম ব্লগের নাম শুনি।তখন তার মুখে কয়েকজন ব্লগার এর নাম শুনতাম,এত বেশি শুনেছি যে সেসব নাম আমার ব্লগে আসার আগে থেকেই মুখস্ত হয়ে গেছে এরা হচ্ছে (অ)গানিতিক,
ফারহান দাউদ
মুলত এদের লেখার প্রশংসা শুনে আমার মনে হল দেখি একটু।তারপর শুরু হল আমার পথচলা।উন্মোচিত হল নতুন এক ভূবন।অবাধ বিচরন কবিতা গল্প রম্য রচনা আর কৌতুকে। তখনকার সময়টা অনেক সরল ছিল।সে সময়ের ব্লগের পরিবেশ আর এখনকার পরিবেশ আকাশ পাতাল পার্থক্য।ঐ সময়টা ছিল নির্মল নিঃশ্বার্থ একটা পরিবার,একটা বন্ধু মহল।বর্তমানে ইন্টারনেটের কল্যানে ব্লগারের সংখ্যা অনেক বাড়লেও সে হারে বাড়েনি মানসন্মত লেখা।যা বেড়েছে তা হচ্ছে আক্রমন,উষ্কানীমুলক কথাবার্তা গালিগালাজ।আগের সে পরিবেশ অনেকটাই বিঘ্নিত,যে কারনে অনেক পরিচিত ব্লগার কে আর দেখা যায়না।নতুনের জন্য জায়গা করে দিতে রাজি আছি কিন্তু মন্দের জন্য না। যখন দেখি ভাল ভাল ব্লগাররা ব্লগ ছেড়ে আড়ালে চলে যাচ্ছে তখন খুব কষ্ট হয়,আমি কোন ভাল লেখক না যে নিজের লেখা দিয়ে তাদের ধরে রাখব। এক্ষেত্রে সবার এগিয়ে আসা উচিত।

যাদের জন্য ব্লগে বিচরণ

নিঃশ্বার্থ আর নিঃশর্ত ভালবাসা কাকে বলে তা শিখেছি হয়ত কিছুদিন আগে। একজন মানুষের সাথে আমার কোনদিন দেখা হয়নি,কথা হয়নি কেবল ব্লগে পরিচয় ব্লগেই সব কথাবার্তা,অতচ এই মানুষটাই আমাকে সাহস যুগিয়েছে,সামনে এগিয়ে যাবার প্রেরনা দিয়েছে-এমন এক সময় যখন আমি আমার জীবনের সবচেয়ে হতাশা আর খারাপ সময় পার করছিলাম।
সে হচ্ছে ব্লগার ফারাহ দিবা জামান। আপু তোমার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবনা,আমৃত্য ঋণী হয়ে থাকলাম তোমার কাছে। ভাল থেকো আপু ,আমার এই বয়সকালে এত উৎসাহ আমি কোনদিন কারো কাছ থেকে পাইনি।

এছাড়া এখন ব্লগে থাকি আর যেসব ব্লগারের জন্য তারা হচ্ছে

একরামুল হক শামীম,সুলতানা শিরীন সাজি,
ইমন জুবায়ের,নষ্টালজিক,
শোশমিতা আপু,শায়মা আপু,আরিয়ানা,
সায়েম মুন,নাফিজ মুনতাসির,
ত্রিশোনকু,সুপান্থ সুরাহী
ইসরা০০৭ ,যাযাবর৮১ ,
আশরাফুল ইসলাম দূর্জয় ,সান্তনু অাহেমদ,
স্বদেশ হাসনাইন ,ফিউশন ফাইভ ,
লেখাজোকা শামীম,মাহী ফ্লোরা,
হাসান জোবায়ের,রোকসানা লেইস,
নির্বাসন এ একা,শামীম আরা সনি ,
রাতজাগাপাখি ,মাসুম আহমদ ১৪ ,
রাষ্ট্রপ্রধান হাসান মাহবুব
চেয়ারম্যান০০৭ ,নিলঞ্জন ভাই,
টানজিমা,এবং আরও অনেকে এই মূহুর্তে সবার নাম মনে পড়ছে না বলে দুঃখিত।
যাই হোক সবার কাছে কৃতজ্ঞ ,যাদের জন্য হাজার কষ্টের মাঝে একটা জায়গায় এসে শান্তি খুজে পাই।মনে হয় একটা পরিবার।সবাই অনেক ভাল থাকুন,শুভ কামনা রইল।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০
৭২টি মন্তব্য ৭১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×