আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

জামাতের খুনীরা

১০ ই মে, ২০০৭ রাত ৮:৩৯

শেয়ারঃ
0 0 0

একটা ব্যাপার সাম্প্রতিক কালে এক্কেবারে ফিলিপস বাততির মতো ফকফকা হয়েছে যে জামাতের খুনীরা পূত পবিত্র মানুষ। এরা কোন খুন খারাবিতে কোন কালে ছিল না। ১৯৭১ সালে তাদের কুকীর্তির কথা এরা বেমালুম চেপে থাকে। তাই বলে, ধর্মের কল কি আর বন্ধ হয়? জামাতীদের কুকর্ম ঢাকা থাকে না। আওয়ামী লীগ কি করেছে আর বিএনপি কি করেছে-এই ধান্ধায় যদি জামাতীদের পাপ ক্ষয় হতো তাহলে তো কোন সমস্যাই ছিল না। কিন্তু তা কি আর হয়? ইতিহাসের পাতা কি আর বদলানো যায়?

পড়ে দেখুন পিডিএফ ফরম্যাটে ১৯৭২ সালের পত্রিকার কার্টিং। সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার হত্যা মামলা আর পাকিস্তানীদের দালালীর অপরাধে জামাত নেতা খালেক আর ইউসূফের শাস্তির কথা। সশ্রম কারাদন্ড আর যাবজ্জীবন শাস্তি যারা পেয়েছিল তারা সামরিক শাসক জিয়ার বদান্যতায় পূর্নবাসতি হলো। আর তার স্ত্রীর আনুকূল্যে ক্ষমতার মিঠাই মন্ডা খাওয়ার সুযোগ পেল। মৌলবাদী জামাতীদের ধর্মীয় ও রাজনৈতিক কুকীর্তির একটি প্রামান্য প্রতিবদেন বেরিয়েছিল আড্ডার ইংরেজী ভার্সনে। আবারও পড়ে দেখত পারেন যারা খুব স্মৃতি বিভ্রমে ভুগেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জামাতজামাতজামাত জামাত ;
প্রকাশ করা হয়েছে: মৌলবাদ ও ধর্মান্ধতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৭ রাত ৮:৪০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মে, ২০০৭ রাত ৮:৪২
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: ছি ছি তুমি এগুলান কি কও? ওরা পাক-পবিত্র মানুষ।
২. ১০ ই মে, ২০০৭ রাত ৯:১১
হাইগ্যানী হাবা ব্যবিলন জন বলেছেন: উহাদের কথা শুনিয়া কান ঝালাপালা হইবার যোগার।
পরমকরুণাময় উহাদের মাথায় ঘিলু ঠিকই দিয়াছেন কিন্তু বুঝিতে পারিনা সেই ঘিলুর ভাল ব্যবহার করার নির্দেশনা কেন দেন নাই তিনি?


আপনাকে ধন্যবাদ জগতপিতার স্নেহ হইতে বঞ্চিত এই সব কুলাঙ্গারদের চক্ষে অঙুলিপ্রবিষ্ট করণের কারণে।
৩. ১০ ই মে, ২০০৭ রাত ৯:১২
যূথচারী বলেছেন: আমার প্রিয় পোস্টে রাখলাম, ভাইয়া অনুগ্রহপূর্বক ডিলিট করবেন না।
৪. ১০ ই মে, ২০০৭ রাত ৯:৩৪
আড্ডাবাজ বলেছেন: যূথচারী,
না, মুছব কেন? এগুলো ঐতিহাসিক ডকুমেন্ট। থাকবে এখানে।

জামাতের গুণগত কোন পরিবর্তন হয়নি। তা ১৯৭১ আর ২০০৬ একই প্রতিহিংসায় এখনও এরা খুন করে। বৃস্টির মতো মানুষকে গুলি করে মারার প্ররোচনা দেয়। এরা মানবতার শত্রু। ধন্যবাদ।

৫. ১০ ই মে, ২০০৭ রাত ৯:৪১
ইবনে সালাম বলেছেন: হত্যা মামলার আসামীর মাত্র সাত বছরের জেল! বিচারটা মনে হয় সঠিক হয় নাই। ‍আড্ডাবাজ ভাই, খবরটি কোন পত্রিকায় ছাপা হইছিল?
৬. ১০ ই মে, ২০০৭ রাত ৯:৪৩
আড্ডাবাজ বলেছেন: দৈনিক বাংলার খবর। তবে আসামী তো আর একজন ছিল না। তাদের অভিযোগের ভিততিতে বিভিন্ন মাত্রার শাস্তি পেয়েছে। ধন্যবাদ।
৭. ১০ ই মে, ২০০৭ রাত ৯:৪৮
ইবনে সালাম বলেছেন: খুনীদের কারো ফাসি হইছিলো কি?
৮. ১০ ই মে, ২০০৭ রাত ৯:৫৭
আড্ডাবাজ বলেছেন: আমার জানামতে একজনের ফাঁসীর হুকুম হয়েছিল। বাদবাকী যারা ফাঁসীতে ঝুলতেন তারা পলাতক ছিলেন। নাগরিকত্ব হারিয়েছিলেন। তারপর আবার জাতীয়তাবাদীদের নেংটীর সাথে এদের পূনর্বাসন ঘটে। ধন্যবাদ।
৯. ১০ ই মে, ২০০৭ রাত ৯:৫৭
ধুসর গোধূলি বলেছেন: আমার কষ্ট লাগে যহনি দেহি ঝনঝন কইরা বাইজা ওঠে আশরাফ রহমানরা, মানুষগুলা নিজের রক্তের লগে বেঈমানী করে কেমনে?
১০. ১০ ই মে, ২০০৭ রাত ৯:৫৮
এস্কিমো বলেছেন: ধন্যবাদ পোস্টটি জন্যে - অনেকদিন যাবত খুজছিলাম।
১১. ১০ ই মে, ২০০৭ রাত ৯:৫৯
ইবনে সালাম বলেছেন: আমার মনে হয় মামলাটি ‍আবারো ‍আদালতে তোলা ‍উচিত।
১২. ১০ ই মে, ২০০৭ রাত ১০:০১
আড্ডাবাজ বলেছেন: ইবনে সালাম,
সেজন্য সবারই এগিয়ে আসা উচিত। ধন্যবাদ।
১৩. ১০ ই মে, ২০০৭ রাত ১০:০১
ধুসর গোধূলি বলেছেন: আইচ্ছা ওয়ালী কিংবা আশরাফ রহমানরা কি নিজেরে বাংলাদেশী দাবী করে?
তাইলে সেলুকাস রে মাটি খুইদা বাইর কইরা জিগাইতে হইবো - কি বিচিত্র এই মানুষরূপী পশুগুলা।
১৪. ১০ ই মে, ২০০৭ রাত ১০:০৩
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: জনাব ধুসর গোধূলি

ওয়ালী কিংবা আশরাফ রহমানরা বাংলাপাকস্তানী
১৫. ১০ ই মে, ২০০৭ রাত ১০:১১
নুরুল আলম মাসুদ বলেছেন: আপনাকে অশেষ কৃতজ্ঞতা এ পোস্টটির জন্য। ৭১ থেকে আজকের বাংলাদেশ নাগাদ পত্রিকাগুলোর আধেয় বিশ্লেষণ যদি করা যায় তাহলে দেখা যাবে সমাজের সকল অশনি, বোমাবাজি, বিদেশে টাকা পাচারের সাথে এরাই জড়িত এবং এ আধেয় বিশ্লেষণ ডকুমেন্ট আদালতে হাজির করে এদের শাস্তির ব্যবস্থা করা যাবে বলে আমার বিশ্বাস। একই সাথে পাবলিক লিটিগেশানে আন্তজাতিক আদালতে মামলা করা প্রয়োজন।
১৬. ১০ ই মে, ২০০৭ রাত ১০:৩০
সোনার বাংলা বলেছেন: আমি একমত নুরুল আলম মাসুদ ভাই।
১৭. ১০ ই মে, ২০০৭ রাত ১০:৩৭
মাহবুব সুমন বলেছেন: পাপ কখনই ঢাকা যায় না ,
ইতিহাস কখনই পরিবর্তন করা যায় না ( সে যতো চেষ্টা করাই হোক না কেনো )
জামাতের চেহারা ও আচরনও কোনদিন পরিবর্তন করা যাবে না।
১৮. ১০ ই মে, ২০০৭ রাত ১০:৪২
আরশাদ রহমান বলেছেন: ধন্যবাদ আড্ডাবাজ। অন্য সব জামাতী গুলোরও যদি শাস্তি হতো!
২১. ১১ ই মে, ২০০৭ বিকাল ৩:১১
আড্ডাবাজ বলেছেন: সামরিক স্বৈরাচার আর মৌলবাদী স্বৈরাচারের প্রতি যুগপত প্রতিবাদ চলুক।
২৩. ১৪ ই মে, ২০০৭ ভোর ৫:৪১
ফজলে এলাহী বলেছেন: প্প্ব্মপ্প্ব্যপ্প্ম প্প্বসপ্প্ব্লপ্প্বজ্জপ্প্ব্ব...........
২৪. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৫:২২
রাশেদুল হাফিজ বলেছেন: ধন্যবাদ এমন ডকুমেন্টসহ পোস্টের জন্য । নইলে এরা আরো কত কিছু কইত !! অবশ্য এখন কইব পত্রিকা কি আর সত্য কথা লেখে??
দেখেন ওহো কারো কোন মন্তব্য নাই ।
২৫. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৫:৫৩
সুমি বলেছেন: ধন্যবাদ এমন ডকুমেন্টসহ পোস্টের জন্।
রাজাকাররা কিন্তু চুপ -- কেন তোমরা না সাধু তেতুল বিচি---

 

মোট সময় লেগেছে ১.০১২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ