ব্লগের উপর দিয়ে ভাল একটা ঝড় বয়ে গেল। এই ব্যাপারটা আমি নিয়ে আমার একান্ত নিজস্ব বিশ্লেষণ তুলে ধরতে চাই যা অনেকের ভাল না লাগলেও লাগতে পারে। ধর্ম বিশ্বাসটা মানুষের একান্ত ব্যক্তিগত বিষয় এটা আমি প্রবলভাবে বিশ্বাস করি ও অনুসরণ করি। যে কথাটা আমি বারবার বলেছি ধর্মকে আধো বিশ্বাস আর আধো যুক্তিতে পাওয়া যাবে। তাই একে আংশিকভাবে দেখলে নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া হবে। কোরআন শরীফ মানব রচিত না বিধাতা প্রদতত এটা নিয়ে বিতর্ক সারাদিন করেও কোন লাভ নেই। বিশ্বাস এটাকে বিতর্কের উর্ধ্বে নিয়ে রেখেছে। তবে এটাকে বিতর্কিত করলে বিশ্বাস লন্ডভন্ড হয়ে যাবে এটাও আমি বিশ্বাস করি না। কিন্তু তারপরও এ বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনায় সবাইকে সংবেদনশীল হতে আবেদন জানাচ্ছি। তাই বলে যুঞ্চিক্ত যে বিতর্কের অবতারণা করেছেন তা মুছে দিলে ধর্ম রক্ষা হবে আর তাকে যুক্তি দিয়ে খন্ডন করলে ধর্মবিশ্বাস প্রবল হবে তা আমি একেবারে বিশ্বাস করি না।
ছোটবেলার একটা কথা মনে পড়ল। দেশে দাউদ হায়দারের একটা কবিতা নিয়ে ঝড় বইয়ে গিয়েছিল কারণ বিধাতার প্রতি কটাক্ষ করা হয়েছিল। এর ফলে মানুষের ধর্মবিশ্বাস ক্ষুণ্ণ হয়নি। কিন্তু মৌলবাদীরা সারাদেশে তাদের আন্দোলন ছড়িয়ে দিয়েছিল। সুযোগটা ধর্মান্ধ মানুষগুলো সবসময় সুন্দরভাবে কাজে লাগায়। ধর্মের সাথে শুধু বিশ্বাস না, প্রবল আবেগও জড়িত। আর আবেগের কাছে যুক্তির বিষয়টি বড়ই গৌণ। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়ে আপনাদের সবাইকে আবেদন জানাই এসব বিষয়ে আলোচনা করতে সংবেদনশীলতার পরিচয় দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



