আমার প্রিয় পোস্ট
- ডিসকর্ডিয়ার আপেল ও সামহয়্যার ইন কিংবা আউট - অন্যমনস্ক শরৎ
- বাজেটালোচনা - অপ বাক
- অভিশাপ - আরশাদ রহমান
- রাজাকার মানে : (দুঃখিত, আরেকবার পোস্ট করলাম) - আরশাদ রহমান
- আড্ডায় শতকের বক্তৃতাসমগ্র: - আড্ডাবাজ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- “কোরান ক্যাডা লিখছে ? একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ প্রথম পর্ব” – একটু ভিন্ন দৃষ্টিতে! - এস্কিমো
- ফিরে দেখো ১৯৭১-কে: - আড্ডাবাজ
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতী গুনগান: - আড্ডাবাজ
- তেলে জলে কি মেশে? - আড্ডাবাজ
- মওদুদী মাদারীর গল্প - সুমন চৌধুরী
- ঘাতকদের জন্য প্রমাণপঞ্জী: - আড্ডাবাজ
- ইমার্জেন্সির ১শ২০দিনে ৮৯ ব্যাক্তি নিহত, গ্রেফতার পৌনে ২ লাখ - অণৃণ্য
- ১৯৭১ :: কিভাবে দেখে পাকিস্তানী তরুন-তরুনীরা - অরূপ
- কিছু স্বাধীনতাবিরোধী স্বাধীনতাসেবীদের জবানবন্দী - তীরন্দাজ
- স্বাধীনতা দিবসের স্যালুটঃ ঘোষক নিয়ে ক্যাচাল - ধুসর গোধূলি
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- ট্যাঁশগরু গরু নয়, আসলেতে পাখি সে - হিমু
- 'শেখ মুজিব পকিস্তানপন্থী ছিলেন' বলেছেন আশরাফ হোসেন! - তীরন্দাজ
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
- যুদ্বাপরাধীদের বিচার না হওয়া||অপরাধপ্রবন সমাজের গোড়াপত্তন - হাসান মোরশেদ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
আড্ডাবাজ: নাম রহস্য
১৭ ই ডিসেম্বর, ২০০৫ বিকাল ৩:২১
আড্ডাবাজ ইংরেজী ভার্সন আড্ডার বলগ প্রায় একবছর ধরে চালিয়ে আসছে। আগামী মাসে পালন করব আড্ডার প্রথম বার্ষিকী। নিজের নাম না দিয়ে আড্ডাবাজ নাম দিয়ে লেখার রহস্য ও কৌতুহূল সবার। স্কুল-কলেজ আর বিশ্ববিদ্যালয়ের চত্বরে আড্ডা ছিল নিত্যসংগী। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম আড্ডা দিয়ে। বাঙালী আড্ডা দিবে না, এতো হয় না। দেশ উদ্ধার করি আড্ডার আসরে, সর্বশেষ কীর্তিকলাপ রোমন্থন করি আড্ডায়। তাই, আড্ডা আমার নেশা। তাই, আড্ডার আসরে আমার নাম একেবারে নগন্য বিষয়। বলে না, 'নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়'। নামের জন্য আমার লেখা নয়। কোন বাহবার জন্য নয়। কোন সনদের জন্য নয়। কাওকে উদ্ধারের জন্য নয়। সকল চাওয়া-পাওয়ার উর্দ্ধে বাস করে আমার লেখা। আমার অগোছানো ভাবনাগুলো আড্ডায় তুলে ধরতে চাই অন্যদের ভাবনা ও চিন্তায় আলোড়ন জাগাতে। সমাজে পরিবর্তন আসে ভাবনার হাত ধরে। তাই, আমার নামে কিছু আসে যায় না। যে পোস্টম্যান চিঠি নিয়ে আসে, ক'দিন তার নাম আর জীবন সংগ্রাম আমরা জানতে চাই? পোস্টম্যানের চেয়ে তার হাতের চিঠিটার মূল্য অনেক বেশী। আমার নাম ও জীবনবৃওান্তের চেয়ে, 'আড্ডা'র মূল্য ও গুরূত্ব অনেক বেশী। আমি আবৃওি করতে থাকি:
"আনিলাম
অপরিচিতের নাম
ধরণীতে,
পরিচিত জনতার সরণীতে।
আমি আগন্তুক,
আমি জনগণেশের প্রচন্ড কৌতুক।
খোলো দ্বার,
বার্তা আনিয়াছি বিধাতার।
মহাকালেশ্বর
পাঠায়েছে দুর্ল্যক্ষ অক্ষর,
বল দুঃসাহসী কে কে
মৃতু্য পণ রেখে
দিবি তার দুরূহ উওর"।
শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইমরান বলেছেন:
আপনার কথার সাথে পুরো একমত আমিও । আমাদের জীবনে আড্ডার উপস্থিতি অনেকটা নিত্য প্রয়োজনীয় চাহিদা গুলোর মতই । সারাদিনে একটু আড্ডাবাজি না করলে কেমন হাঁস ফাস লাগে এখন । যাহোক, কথা হবে কোন একদিন, তার আগে বিদায় ।
অতিথি বলেছেন:
সত্যি কথা বলেছেন। আড্ডাহীন বাঙালীর পরিচিতি একেবারেই লুপ্ত। তাই জয় হোক আড্ডার। ঝড় উঠুক এবার চায়ের টেবিলে। আড্ডা বিনোদন নয়, ভাবনার উৎস হোক। বিদায়।
অতিথি বলেছেন:
শুধু চায়ের টেবিলে নয় আড্ডার ঝড় উঠুক কিবোর্ডে, বেতারে, স্থির ও চলমান ওয়েবপেজে । বাংলাদেশ ও বাঙালীর জয়গান ছড়িয়ে পড়ুক সবখানে ।
অতিথি বলেছেন:
পুরতানের ভেতর নতুনের খোজ
অতিথি বলেছেন:
আমি বুজি নাই।আবার বলবেন দয়া করে।
লুৎফর বলেছেন:
লেখা পড়ে মজা পাই
লুৎফর বলেছেন:
লেখা পড়ে মজা পাই
লুৎফর বলেছেন:
লেখা পড়ে মজা পাই
অতিথি বলেছেন:
এইটাতে মন্তব্য দেই না ই !
অতিথি বলেছেন:
আমিও দেই নাই। আডডাবাজরে কবে যে আডডায় পেলাম, মনে করতে পারি না।
অমি রহমান পিয়াল বলেছেন:
দলীয় আড্ডা তো দিলেন না। যাক পার্সোনাল আড্ডারস্মৃতিটা সুখস্মৃতি, ওইটাই চেরিশ করব আজীবন
ক্যাচাল বলেছেন:
++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















