আজ একটা ফুল কিনেছি তোমার জন্য
সারাটা দিন ফুলের সৌরভ গায়ে মনে
অবুঝ বালক ফুল কিনেছে তোমার জন্য
ফুলের বদলে কান্না দিলে দুচোখ জুড়ে।
ফুল নিলে না, ফুলের বদলে কান্না দিলে
ফুল না নিলে ফুল হারাবে, কূল হারাবে
হৃদয় জুড়ে উড়তে থাকা প্রজাপতির
ডানা ভাঙ্গবে। নদীর স্রোতে ভেসে যাওয়া
সাদা সাদা কাশফুলেরা নীল হবে,
ফুল না নিলে ভুলেরা সব দখল করবে
কবির সরব বসত ভিটা। ঘুঘু চড়বে।
অবুঝ বালক ফুল কিনেছে তোমার জন্য।
ফুল নিলেনা, কান্না দিলে ফুলের বদলে
বুঝ বালিকা, তুমি ছিলে ফুলের রাণী
ভুল করলে আমার ফুল ফিরিয়ে দিয়ে
এখন আমার কান্না নেবে, নিতে পারো
কিন্তু তোমার সাধ্য কোথায় কান্না রাখবে?
বুঝ বালিকা, ফুলের বদলে কান্না দিলে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



