শরীর একটা আস্ত জানোয়ার
কার বাধাঁ কবে সে শুনেছে বলো?
যার কাছে ঠাঁই পায়, তার কাছে যায়
আমিও জ্বলেছি, তুমিও এবার জ্বলো।
দুজনের দ্বৈত পথ, বিপরীত পথে হাটা
মনের সাথে শরীরের যোজন ফারাক,
মননের খোঁজে মন কেদে মরুক
শরীরের প্রয়োজনে শরীর পাশে দাঁড়াক।
মনের শীতল ঘরে শরীর আনে উষ্ণতা
শরীরই করে রাজপথে দ্রোঁহ-বিপ্লব,
তোমরা থাকো মন-গহীনের খোজে
আমার কাছে শরীরের জয়, শরীরই সব।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



